১৮৫৮
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৮৫৮: |
| শিল্পকলা এবং বিজ্ঞান |
| প্রত্নতত্ত্ব – স্থাপত্য – শিল্প – সাহিত্য – সঙ্গীত – |
| অন্যান্য বিষয় |
| রেল পরিবহন – বিজ্ঞান – ক্রীড়া |
| রাষ্ট্রনেতৃবৃন্দ |
| রাষ্ট্রনেতৃবৃন্দ - সার্বভৌম রাষ্ট্র |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| জন্ম - মৃত্যু |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা - বিলুপ্তি |
| কাজ বিষয়শ্রেণী |
| কাজ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৮৫৮ MDCCCLVIII |
| আব উর্বে কন্দিতা | ২৬১১ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩০৭ ԹՎ ՌՅԷ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬০৮ |
| বাহাই বর্ষপঞ্জি | ১৪–১৫ |
| বাংলা বর্ষপঞ্জি | ১২৬৪–১২৬৫ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮০৮ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪০২ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২২০ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৩৬৬–৭৩৬৭ |
| চীনা বর্ষপঞ্জি | 丁巳年 (আগুনের সাপ) ৪৫৫৪ বা ৪৪৯৪ — থেকে — 戊午年 (পৃথিবীর ঘোড়া) ৪৫৫৫ বা ৪৪৯৫ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৫৭৪–১৫৭৫ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩০২৪ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৮৫০–১৮৫১ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬১৮–৫৬১৯ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯১৪–১৯১৫ |
| - শকা সংবৎ | ১৭৭৯–১৭৮০ |
| - কলি যুগ | ৪৯৫৮–৪৯৫৯ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৮৫৮ |
| ইগবো বর্ষপঞ্জি | ৮৫৮–৮৫৯ |
| ইরানি বর্ষপঞ্জি | ১২৩৬–১২৩৭ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১২৭৪–১২৭৫ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১২ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪১৯১ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ৫৪ 民前৫৪年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪০০–২৪০১ |
উইকিমিডিয়া কমন্সে ১৮৫৮ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৮৫৮ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৭ – সিপাহি বিদ্রোহে সংশ্লিষ্টতার অভিযোগে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর বিচার শুরু।
- জানুয়ারি ৯ – ব্রিটিশ বাহিনী চট্টগ্রামের রজব আলী খানকে চূড়ান্তভাবে পরাজিত করে।
- জানুয়ারি ১৪ – নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়।
- জানুয়ারি ২৫ – ফেলিক্স মেন্ডেলসোনের ওয়েডিং মার্চ রানি ভিক্টোরিয়ার কন্যা ভিক্টোরিয়া ও প্রুশিয়ার ফ্রেডরিকের বিয়েতে বাজানো হয় এবং এটি জনপ্রিয় বিবাহ মিছিলে পরিণত হয়।
- জানুয়ারি ৩০ – ইংল্যান্ডের ম্যানচেস্টারে প্রথম হালে কনসার্ট অনুষ্ঠিত হয়, যা পূর্ণকালীন পেশাদার অর্কেস্ট্রা হিসেবে দ্য হালে অর্কেস্ট্রার আনুষ্ঠানিক প্রতিষ্ঠা চিহ্নিত করে।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ১১ – লুর্দে বের্নাদেত সুবিরু প্রথমবার ধন্যা কুমারী মেরির দর্শন লাভ করেন।
- ফেব্রুয়ারি ২৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৯ – সম্রাট বাহাদুর শাহ জাফর (২) রেঙ্গুনে নির্বাসিত হন।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১০ – পরীক্ষার সময় ফেটে যাওয়ার পর ওয়েস্টমিনস্টার প্রাসাদের ১৪.৫ টন ওজনের মূল বিগ বেন ঘণ্টাটি হোয়াইটচ্যাপেল বেল ফাউন্ড্রিতে ১৩.৭৬ টন ওজনের বর্তমান ঘণ্টা হিসেবে পুনরায় ঢালাই করা হয়।
- এপ্রিল ১৪ – নরওয়ের ক্রিশ্চিয়ানিয়ার স্টোরটরভেট-এর কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১,০০০ মানুষ গৃহহীন হয়।
- এপ্রিল ১৬ – স্কটিশ বিদ্বৎসমাজ ওয়ার্নেরিয়ান ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বিলুপ্ত হয়।
- এপ্রিল ২৮ – বাওয়ানি ইমলি হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে ব্রিটিশ ঔপনিবেশিক বাহিনী ৫২ জন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে একটি তেঁতুল গাছে ফাঁসি দেয়।
মে
[সম্পাদনা]- মে ১১ – মিনেসোটা ৩২তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- মে ১৩ – মন্টিনিগ্রিন বাহিনী গ্র্যান্ড ডিউক মিরকো পেট্রোভিচ-নিয়েগোসের নেতৃত্বে গ্রাহোভাকের যুদ্ধে উসমানীয় বাহিনীকে পরাজিত করে।
- মে ৩১ – ওয়েস্টমিনিস্টার জুড়ে প্রথম ধ্বনিত হয়েছিল বিগ বেনের শব্দ।
জুন
[সম্পাদনা]- জুন ১৬ – আব্রাহাম লিংকন স্প্রিংফিল্ড, ইলিনয়ে তার বিখ্যাত হাউস ডিভাইডেড ভাষণ প্রদান করেন।
- জুন ১৮ – চার্লস ডারউইন আলফ্রেড রাসেল ওয়ালেসের কাছ থেকে একটি প্রবন্ধ পান, যেখানে বিবর্তন সম্পর্কে তার নিজের তত্ত্বের প্রায় অনুরূপ সিদ্ধান্ত ছিল, যা ডারউইনকে তার তত্ত্ব প্রকাশে উদ্বুদ্ধ করে।
- জুন ২০ – গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাই বিদ্রোহের অবসান ঘটে।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১ – চার্লস ডারউইন ও আলফ্রেড রাসেল ওয়ালেসের বিবর্তন বিষয়ক গবেষণাপত্র লন্ডনের লিনিয়ান সোসাইটিতে যৌথভাবে পাঠ করা হয়।
- জুলাই ৮ – সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।
- জুলাই ১৩ – স্কটিশ সংস্কার আইন পাস হয়।
- জুলাই ১৬ – ফ্রান্সের লুর্দে বার্নাডেট সুবিরুর কাছে ধন্যা কুমারী মেরির শেষ আবির্ভাব ঘটে।
- জুলাই ২৯ – যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ২ – ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।
- আগস্ট ৩ – জন স্মীক কর্তৃক নীল নদের উৎস আবিষ্কার।
- আগস্ট ৫ – সাইরাস ওয়েস্ট ফিল্ড ও অন্যরা প্রথম ট্রান্সআটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপন সম্পন্ন করেন।
- আগস্ট ৭ – মেলবোর্ন গ্রামার ও স্কচ কলেজের মধ্যে প্রথম অস্ট্রেলীয় রুলস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
- আগস্ট ১১ – বার্নিজ আল্পসের আইগার প্রথমবারের মতো চার্লস ব্যারিংটন কর্তৃক ক্রিশ্চিয়ান আলমার ও পিটার বোরেন সহ আরোহিত হয়।
- আগস্ট ১৬ – ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।
- আগস্ট ২০ – চার্লস ডারউইন প্রথমবারের মতো লন্ডনের লিনিয়ান সোসাইটির জার্নালে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্ব প্রকাশ করেন, আলফ্রেড রাসেল ওয়ালেস-এর একই তত্ত্বের পাশাপাশি।
- আগস্ট ২১ – ইলিনয়ের অটোয়ায় প্রথম লিংকন-ডগলাস বিতর্ক অনুষ্ঠিত হয়।
- আগস্ট ৩১ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ১০ – জর্জ মেরি সার্ল ৫৫ প্যান্ডোরা গ্রহাণুটি আবিষ্কার করেন।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ৩০ – ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে আর্সেনিক ট্রাইঅক্সাইড মিশ্রিত মিষ্টি খেয়ে প্রায় ২০ জনের মৃত্যু হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।
- নভেম্বর ১৭
- পরিবর্তিত জুলিয়ান ডে শূন্য নির্ধারিত হয়।
- কলোরাডোর ডেনভার শহর প্রতিষ্ঠিত হয়।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |