১৯১৮
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯১৮ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯১৮ MCMXVIII |
| আব উর্বে কন্দিতা | ২৬৭১ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৬৭ ԹՎ ՌՅԿԷ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৬৮ |
| বাহাই বর্ষপঞ্জি | ৭৪–৭৫ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩২৪–১৩২৫ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৬৮ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৬২ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২৮০ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪২৬–৭৪২৭ |
| চীনা বর্ষপঞ্জি | 丁巳年 (আগুনের সাপ) ৪৬১৪ বা ৪৫৫৪ — থেকে — 戊午年 (পৃথিবীর ঘোড়া) ৪৬১৫ বা ৪৫৫৫ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৩৪–১৬৩৫ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩০৮৪ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯১০–১৯১১ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৭৮–৫৬৭৯ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৭৪–১৯৭৫ |
| - শকা সংবৎ | ১৮৩৯–১৮৪০ |
| - কলি যুগ | ৫০১৮–৫০১৯ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯১৮ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯১৮–৯১৯ |
| ইরানি বর্ষপঞ্জি | ১২৯৬–১২৯৭ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৩৬–১৩৩৭ |
| জুশ বর্ষপঞ্জি | ৭ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৫১ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৭ 民國৭年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৬০–২৪৬১ |
উইকিমিডিয়া কমন্সে ১৯১৮ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯১৮ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৪ – ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণাপত্র রাশিয়া, সুইডেন, জার্মানি ও ফ্রান্স কর্তৃক স্বীকৃতি পায়।
- জানুয়ারি ৫ – জার্মান ওয়ার্কার পিস গঠিত হয় যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।
- জানুয়ারি ৮ – মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার (fourteen points)-এর উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
- জানুয়ারি ৯ – বিয়ার ভ্যালির যুদ্ধ, মার্কিন আদিবাসী যুদ্ধের শেষ যুদ্ধ, সংঘটিত হয়।
- জানুয়ারি ১২ – স্ট্যাফোর্ডশায়ারের হালমার এন্ডে মিনি পিট খনি দুর্ঘটনায় ১৫৫ জন নিহত হয়।
- জানুয়ারি ১৭ – ফিনিশ গৃহযুদ্ধ: রেড গার্ড ও হোয়াইট গার্ডের মধ্যে প্রথম গুরুতর লড়াই সংঘটিত হয়।
- জানুয়ারি ২৪ – গণকমিসার পরিষদের ডিক্রিতে রাশিয়ায় গ্রেগরীয় বর্ষপঞ্জি চালু হয়।
- জানুয়ারি ২৫
- ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রাশিয়া থেকে আলাদা হয়।
- স্বাধীন ফিনল্যান্ডের সরকারি সেনাবাহিনী হিসেবে ফিনিশ প্রতিরক্ষা বাহিনী (হোয়াইট গার্ড) প্রতিষ্ঠিত হয় এবং ব্যারন সি. জি. ই. মানারহাইম এর সর্বাধিনায়ক নিযুক্ত হন।
- জানুয়ারি ২৬
- ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।
- ফিনিশ গৃহযুদ্ধ: রেড গার্ডসের একটি দল হেলসিঙ্কি ওয়ার্কার্স হলের টাওয়ারে লাল লণ্ঠন ঝুলিয়ে প্রতীকীভাবে যুদ্ধের সূচনা ঘোষণা করে।
- জানুয়ারি ২৭ – ফিনিশ গৃহযুদ্ধ শুরু হয়।
- জানুয়ারি ২৮ – ফিনিশ গৃহযুদ্ধ: রেড গার্ড বিদ্রোহীরা রাজধানী হেলসিঙ্কি দখল করে; ফিনল্যান্ডের সিনেট আত্মগোপনে যায়।
- জানুয়ারি ২৯
- ইউক্রেনীয়–সোভিয়েত যুদ্ধ: কিয়েভ অবরোধের পথে বলশেভিক লাল ফৌজ ক্রুটির যুদ্ধে সামরিক শিক্ষার্থীদের একটি ছোট দলের মুখোমুখি হয়।
- কিয়েভ আর্সেনালে সশস্ত্র বিদ্রোহ: লাল ফৌজের আগমনের প্রত্যাশায় বলশেভিকদের সংগঠিত কিয়েভ আর্সেনালে একটি সশস্ত্র বিদ্রোহ শুরু হয়, যা ছয় দিন পর দমন করা হয়।
- জানুয়ারি ৩১
- দুর্বল দৃশ্যমানতার কারণে ধারাবাহিক দুর্ঘটনাজনিত সংঘর্ষে মে দ্বীপের যুদ্ধে রয়্যাল নেভির দুটি সাবমেরিন শতাধিক প্রাণসহ ডুবে যায় এবং আরও পাঁচটি ব্রিটিশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
- ফিনিশ গৃহযুদ্ধ: কাংগাসালায় সুইনুলা গণহত্যা সংঘটিত হয়, যা যুদ্ধের প্রকৃতিকে আরও বৈরী দিকে নিয়ে যায়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ১ – রাশিয়া গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।
- ফেব্রুয়ারি ৫
- স্টিফেন ডব্লিউ. থম্পসন একটি জার্মান বিমান ভূপাতিত করেন; এটি মার্কিন সামরিক বাহিনীর প্রথম আকাশ বিজয়।
- এসএস টাসকানিয়া আয়ারল্যান্ডের উপকূলে টর্পেডোর আঘাতে ডুবে যায়; এটি ইউরোপে মার্কিন সৈন্য বহনকারী প্রথম জাহাজ যা ডুবে যায়।
- ফেব্রুয়ারি ৬ – ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
- ফেব্রুয়ারি ১৪ – সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গ্রেগরীয় বর্ষপঞ্জী গৃহীত (জুলীয় বর্ষপঞ্জী অনুযায়ী ১ ফেব্রুয়ারি)।
- ফেব্রুয়ারি ১৬ – কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুয়ানিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়।
- ফেব্রুয়ারি ২১ – শেষ ক্যারোলিনা প্যারাকিট সিনসিনাটি চিড়িয়াখানায় বন্দী অবস্থায় মারা যায়।
- ফেব্রুয়ারি ২৩ – সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়।
- ফেব্রুয়ারি ২৪ – এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।
- ফেব্রুয়ারি ২৫ – প্রথম বিশ্বযুদ্ধ: জার্মান বাহিনী তালিন দখল করে এস্তোনিয়া দখল প্রায় সম্পূর্ণ করে।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৩ – রাশিয়া ব্রেস্ত-লিটোভস্ক চুক্তি স্বাক্ষর করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে এবং বাল্টিক রাষ্ট্র, বেলারুশ ও ইউক্রেনের উপর জার্মান নিয়ন্ত্রণ মেনে নেয়।
- মার্চ ৪ – কানসাসের ক্যাম্প ফানস্টন-এ ইনফ্লুয়েঞ্জার একটি ঘটনা রেকর্ড করা হয়, যা প্রচলিতভাবে বিশ্বব্যাপী স্প্যানিশ ফ্লু মহামারীর সূচনা হিসেবে চিহ্নিত।
- মার্চ ৫ – মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।
- মার্চ ৯ – রাশিয়ার রাজধানী পেত্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।
- মার্চ ১১ – মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হয়।
- মার্চ ১২ – মস্কো পুনরায় রাশিয়ার রাজধানী হয়, এর আগে ১৭১৩ সাল থেকে বেশিরভাগ সময় সেন্ট পিটার্সবার্গ এই মর্যাদায় ছিল।
- মার্চ ১৫ – ফিনীয় গৃহযুদ্ধে টাম্পেরের যুদ্ধ শুরু হয়।
- মার্চ ১৬ – ফিনীয় গৃহযুদ্ধ: ল্যাঙ্কিপোহিয়ার যুদ্ধ এর রক্তাক্ত পরিণতির জন্য কুখ্যাত, যেখানে শ্বেত বাহিনী আত্মসমর্পণকারী ৭০–১০০ লাল বাহিনীর সদস্যকে হত্যা করে।
- মার্চ ১৯ – মার্কিন কংগ্রেস টাইম জোন প্রতিষ্ঠা ও দিবালোক সংরক্ষণ সময় অনুমোদন করে।
- মার্চ ২১ – প্রথম বিশ্বযুদ্ধ: জার্মান বসন্তকালীন আক্রমণের প্রথম পর্যায় অপারেশন মাইকেল শুরু হয়।
- মার্চ ২৩
- জার্মান বাহিনী তাদের নব নির্মিত কামানের সাহায্যে প্যারিসের উপর গোলাবর্ষণ করে।
- লিথুয়ানিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- প্রথম বিশ্বযুদ্ধ: জার্মান বসন্ত আক্রমণের তৃতীয় দিনে রয়্যাল ওয়েস্ট কেন্ট রেজিমেন্টের ১০ম ব্যাটালিয়ন ধ্বংস হয়।
- মার্চ ২৪ – জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।
- মার্চ ২৫ – বেলারুশীয় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- মার্চ ২৭ – বেসারাবিয়ার জাতীয় পরিষদ রোমানিয়া রাজ্যের সাথে সংযুক্তির ঘোষণা দেয়।
- মার্চ ২৮
- প্রথম বিশ্বযুদ্ধে জেনারেল জন জে. পারশিং ৪২তম রেইনবো ডিভিশনের রোলাম্পঁতে প্রশিক্ষণের আদেশ বাতিল করে বাকারা সেক্টর দখলের নির্দেশ দেন।
- ফিনিশ গৃহযুদ্ধে টাম্পেরের রক্তাক্ত মন্ডি বৃহস্পতিবারে হোয়াইট গার্ড রেড গার্ডদের শহর কেন্দ্রে আক্রমণে বাধ্য করে, কালেভানকাঙ্গাসে ভয়াবহ যুদ্ধ হয় এবং টাম্পেরেতে রেড সদর দপ্তরে বিস্ফোরণে বেশ কয়েকজন কমান্ডার নিহত হন।
- মার্চ ৩০ – বাকু ও বাকু গভর্নরেটের অন্যান্য স্থানে রক্তক্ষয়ী মার্চ দিবসের ঘটনা শুরু হয়।
- মার্চ ৩১
- আর্মেনীয় বিপ্লবী ফেডারেশন ও বলশেভিকদের মিত্র সশস্ত্র গোষ্ঠী কর্তৃক আজারবাইজানীয়দের গণহত্যা সংঘটিত হয়; প্রায় ১২,০০০ আজারবাইজানীয় মুসলিম নিহত হন।
- যুক্তরাষ্ট্রে প্রথমবার দিবালোক সংরক্ষণ সময় কার্যকর হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১ – রয়্যাল ফ্লাইং কর্পস ও রয়্যাল নেভাল এয়ার সার্ভিস একীভূত হয়ে রয়্যাল এয়ার ফোর্স গঠিত হয়।
- এপ্রিল ৫ – জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে।
- এপ্রিল ৬ – ফিনিশ গৃহযুদ্ধ: তাম্পেরের যুদ্ধ শেষ হয়।
- এপ্রিল ৯
- লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- প্রথম বিশ্বযুদ্ধ: লিসের যুদ্ধে পর্তুগিজ অভিযাত্রী বাহিনী ফ্ল্যান্ডার্সে জার্মান বাহিনীর বসন্তকালীন আক্রমণে বিধ্বস্ত হয়।
- এপ্রিল ২০ – প্রথম বিশ্বযুদ্ধে লাল ব্যারন তার ৭৯তম ও ৮০তম শিকারকে গুলি করে ভূপাতিত করেন, পরদিন মৃত্যুর আগে এটিই ছিল তার শেষ বিজয়।
- এপ্রিল ২১ – প্রথম বিশ্বযুদ্ধ: জার্মান যুদ্ধবিমান চালক লাল ব্যারন ফ্রান্সের ভো-সুর-সোম-এ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
- এপ্রিল ২৩ – প্রথম বিশ্বযুদ্ধ: ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী ব্রুজ-জেব্রুগ বন্দরকে অকার্যকর করতে অভিযান চালায়।
- এপ্রিল ২৪ – প্রথম বিশ্বযুদ্ধ: ভিলার্স-ব্রেটোনোর দ্বিতীয় যুদ্ধে প্রথম ট্যাংক বনাম ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।
মে
[সম্পাদনা]- মে ৯ – প্রথম বিশ্বযুদ্ধ: জার্মানি বেলজিয়ামের অস্টেন্ড বন্দর অবরোধে ব্রিটেনের দ্বিতীয় প্রচেষ্টা প্রতিহত করে।
- মে ১৪ – কেপ টাউনের মেয়র স্যার হ্যারি হ্যান্ডস দুই মিনিটের নীরবতা প্রথা উদ্বোধন করেন।
- মে ১৫ – ফিনীয় গৃহযুদ্ধ সমাপ্ত হয়, যখন হোয়াইট গার্ড কারেলীয় ইস্থমাসে রুশ উপকূলীয় কামান ঘাঁটি ফোর্ট ইনো দখল করে।
- মে ১৬
- মার্কিন কংগ্রেস কর্তৃক ১৯১৮ সালের রাষ্ট্রদ্রোহ আইন পাস হয়, যা যুদ্ধকালীন সময়ে সরকারের সমালোচনাকে কারাদণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে।
- ফিনল্যান্ডের শ্বেতরক্ষী বাহিনী ফিনীয় গৃহযুদ্ধে তাদের নির্ণায়ক বিজয় উদযাপন করতে হেলসিঙ্কিতে বিজয় সামরিক কুচকাওয়াজ আয়োজন করে।
- মে ২৬ – জর্জিয়া ও আমেরিকার স্বাধীনতা ঘোষণা।
- মে ২৮ – আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- মে ২৯ – আর্মেনিয়া সারদারাবাদের যুদ্ধে উসমানীয় সেনাবাহিনীকে পরাজিত করে।
- মে ৩০ – প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান ও মিত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে।
জুন
[সম্পাদনা]- জুন ১ – প্রথম বিশ্বযুদ্ধে বেলো উডের যুদ্ধে জন জে. পারশিং ও জেমস হারবোর্ডের নেতৃত্বে মিত্রবাহিনী জার্মান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়।
- জুন ৬ – প্রথম বিশ্বযুদ্ধ: বেলো উডের যুদ্ধে মার্কিন মেরিন কর্পস শ্যাতো-থিয়েরিতে বন পুনর্দখলের চেষ্টা করার সময় একদিনে সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়।
- জুন ১০ – প্রথম বিশ্বযুদ্ধ: অস্ট্রো-হাঙ্গেরীয় যুদ্ধজাহাজ এসএমএস সেন্ট ইস্তভান ক্রোয়েশিয়া উপকূলে ইতালীয় এমএএস মোটরবোটের টর্পেডো হামলায় ডুবে যায়।
- জুন ২২ – হ্যামন্ড সার্কাস ট্রেন দুর্ঘটনায় ইন্ডিয়ানার হ্যামন্ডের কাছে ৮৬ জন নিহত ও ১২৭ জন আহত হন।
- জুন ২৪ – কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো।
- জুন ২৬ – প্রথম বিশ্বযুদ্ধ: বেলো উডের যুদ্ধে জন জে. পার্শিং ও জেমস হারবর্ডের নেতৃত্বাধীন মিত্র বাহিনী জার্মান যুবরাজ ভিলহেলমের নেতৃত্বাধীন জার্মান সাম্রাজ্যের বাহিনীকে পরাজিত করে।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৪
- পঞ্চম মেহমেদ ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং ষষ্ঠ মেহমেদ উসমানীয় সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
- প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলীয় কোর পশ্চিম রণাঙ্গনে লা হামেলের কাছে হামেলের যুদ্ধে জার্মান অবস্থানের বিরুদ্ধে সফল আক্রমণ চালায়।
- জুলাই ৬ – জার্মান রাষ্ট্রদূত ভিলহেল্ম ফন মিরবাখকে হত্যার মাধ্যমে রাশিয়ায় বাম সমাজতান্ত্রিক বিপ্লবী বিদ্রোহ শুরু হয়।
- জুলাই ৮ – ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।
- জুলাই ১২ – ইম্পেরিয়াল জাপানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ কাওয়াচি হনশুর পশ্চিমে শুনানে বিস্ফোরিত হয়, এতে কমপক্ষে ৬২১ জন নিহত হন।
- জুলাই ১৪ – টর্নেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে গেলে ৪৪২ জনের মৃত্যু হয়।
- জুলাই ১৫ – প্রথম বিশ্বযুদ্ধ: মার্ন নদীর কাছে মার্নের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়।
- জুলাই ১৬ – বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রী সহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
- জুলাই ১৭
- রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস ও তার পরিবারকে বলশেভিক চেকা সদস্যরা ইয়েকাটেরিনবুর্গের ইপাতিয়েভ হাউসে হত্যা করে।
- আরএমএস কারপাথিয়া আয়ারল্যান্ডের উপকূলে জার্মান ইউ-৫৫ ডুবোজাহাজের আক্রমণে ডুবে যায়; পাঁচজন নিহত হন।
- জুলাই ২৬ – এমি ন্যোটারের গবেষণাপত্র, যা ন্যোটারের উপপাদ্য নামে পরিচিত, গ্যোটিঙেনে উপস্থাপিত হয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ২ – কানাডার ইতিহাসে প্রথম সাধারণ ধর্মঘট ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয়।
- আগস্ট ৮ – প্রথম বিশ্বযুদ্ধ: অ্যামিয়েনের যুদ্ধ শুরু হয়, যা শত দিনের আক্রমণের সূচনা করে।
- আগস্ট ১১ – প্রথম বিশ্বযুদ্ধ: আমিয়াঁর যুদ্ধ সমাপ্ত হয়।
- আগস্ট ১৩
- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নারীরা মার্কিন মেরিন কোরে যোগ দেন। ওফা মে জনসন প্রথম নারী হিসেবে তালিকাভুক্ত হন।
- বিএমডব্লিউ জার্মানিতে পাবলিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- আগস্ট ১৬ – চেকোস্লোভাক লিজিয়ন ও লাল ফৌজের মধ্যে বৈকাল হ্রদের যুদ্ধ সংঘটিত হয়।
- আগস্ট ১৭ – বলশেভিক আন্দোলনের নেতা মইসি উরুৎস্কি নিহত হন।
- আগস্ট ২১ – প্রথম বিশ্বযুদ্ধ: সোমের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়।
- আগস্ট ২৭ – মেক্সিকান বিপ্লব: আম্বোস নোগালেসের যুদ্ধে মার্কিন সেনাবাহিনী ও মেক্সিকান কারানসিস্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।
- আগস্ট ২৯ – প্রথম বিশ্বযুদ্ধে হান্ড্রেড ডেজ অফেন্সিভ চলাকালে নিউজিল্যান্ড ডিভিশন বাপোম দখল করে।
- আগস্ট ৩০ – ফানি কাপলান বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিনকে গুলি করে গুরুতর আহত করেন, যা কয়েকদিন আগে বলশেভিক কর্মকর্তা মোইসেই উরিৎস্কি হত্যার সাথে মিলে লাল সন্ত্রাসের ডিক্রি জারি করতে প্ররোচিত করে।
- আগস্ট ৩১ – প্রথম বিশ্বযুদ্ধ: হান্ড্রেড ডেজ আক্রমণের অংশ হিসেবে অস্ট্রেলীয় কোর কর্তৃক মন্ট সেন্ট-কোয়েন্টিনের যুদ্ধ শুরু হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৩
- চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।
- ঐতিহাসিক দামেস্ক শহর ব্রিটিশ সেনারা দখল করে নেয়।
- সেপ্টেম্বর ১০ – রুশ গৃহযুদ্ধ: লাল ফৌজ কাজান দখল করে।
- সেপ্টেম্বর ১৫ – প্রথম বিশ্বযুদ্ধ: মিত্রবাহিনী ম্যাসিডোনীয় রণাঙ্গনে দোব্রো পোলের যুদ্ধে বুলগেরীয় প্রতিরক্ষা ভেদ করে।
- সেপ্টেম্বর ২৩ – প্রথম বিশ্বযুদ্ধ: বর্তমান ইসরায়েলের হাইফাতে হাইফার যুদ্ধ সংঘটিত হয়, যা তখন উসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল।
- সেপ্টেম্বর ২৫ – প্রথম বিশ্বযুদ্ধ: জেনারেল এডমন্ড অ্যালেনবির নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনীর সিনাই ও ফিলিস্তিন অভিযানের চূড়ান্ত পর্যায় মেগিডোর যুদ্ধ শেষ হয়।
- সেপ্টেম্বর ২৬ – প্রথম বিশ্বযুদ্ধে মিউজ-আর্গোন আক্রমণ শুরু হয়।
- সেপ্টেম্বর ২৮ – প্রথম বিশ্বযুদ্ধ: ইপ্রেসের পঞ্চম যুদ্ধ শুরু হয়।
- সেপ্টেম্বর ২৯
- প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- প্রথম বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর আক্রমণে হিন্ডেনবার্গ লাইন ভেঙে যায়।
- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সর্বোচ্চ সেনা কমান্ড কাইজার দ্বিতীয় ভিলহেলম এবং ইম্পেরিয়াল চ্যান্সেলরকে যুদ্ধ শেষ করার জন্য যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে বলে।
- সেপ্টেম্বর ৩০ – ইউক্রেনের স্বাধীনতা যুদ্ধে নেস্টর মাখনো-র নেতৃত্বে বিদ্রোহী বাহিনী দিব্রিভকার যুদ্ধে কেন্দ্রীয় শক্তিকে পরাজিত করে।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১
- প্রথম বিশ্বযুদ্ধ: মিশরীয় অভিযান বাহিনী দামেস্ক দখল করে।
- সৈয়দ আবদুল্লাহ খিভার শেষ খান হন।
- অক্টোবর ৩ – তৃতীয় বরিস বুলগেরিয়ার জার হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
- অক্টোবর ৪ – প্রথম বিশ্বযুদ্ধ: নিউ জার্সিতে একটি শেল লোডিং প্ল্যান্টে বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয় এবং কারখানাটি ধ্বংস হয়।
- অক্টোবর ৬ – তুর্কী সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম।
- অক্টোবর ৮ – প্রথম বিশ্বযুদ্ধ: কর্পোরাল অ্যালভিন সি. ইয়র্ক ২৮ জন জার্মান সৈন্যকে হত্যা এবং ১৩২ জনকে বন্দী করেন, যার জন্য তিনি মেডেল অব অনার লাভ করেন।
- অক্টোবর ৯ – ফিনল্যান্ডের সংসদ হেসের যুবরাজ ফ্রেডরিক চার্লসকে ফিনল্যান্ডের রাজা নির্বাচিত করে, তবে জার্মানির পরাজয়ের কারণে তিনি সিংহাসনে বসেননি।
- অক্টোবর ১০ – আরএমএস লিনস্টার জার্মান সাবমেরিন এসএম ইউবি-১২৩ দ্বারা টর্পেডো আক্রমণে ডুবে যায়, ৫৬৪ জন নিহত হয়, যা আইরিশ সাগরে সবচেয়ে বড় প্রাণহানি।
- অক্টোবর ১১ – ৭.১ মাত্রার সান ফারমিন ভূমিকম্প পুয়ের্তো রিকোতে আঘাত হানে; ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ১১৬ জন পর্যন্ত নিহত হয়।
- অক্টোবর ১২ – মিনেসোটায় ভয়াবহ বনাগ্নিতে ৪৫৩ জন নিহত হন।
- অক্টোবর ২২ – উত্তর-পশ্চিম ইউরোপে জার্মান বাহিনীর ওপর মিত্র বাহিনীর হামলা শুরু হয়।
- অক্টোবর ২৩ – চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।
- অক্টোবর ২৪ – প্রথম বিশ্বযুদ্ধ: ভিত্তোরিও ভেনেতোর যুদ্ধে ইতালির বিজয়।
- অক্টোবর ২৬ – প্রথম বিশ্বযুদ্ধ: জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেম শান্তি আলোচনায় সহযোগিতা করতে অস্বীকার করায় কোয়ার্টারমাস্টার-জেনারেল এরিখ লুডেনডর্ফকে বরখাস্ত করেন।
- অক্টোবর ২৮
- চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- পশ্চিম গ্যালিসিয়ায় একটি নতুন পোলিশ সরকার প্রতিষ্ঠিত হয়, যা পোলিশ-ইউক্রেনীয় যুদ্ধের সূত্রপাত ঘটায়।
- অক্টোবর ২৯ – প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সাম্রাজ্যের হাই সিজ ফ্লিটের নাবিকরা ভিলহেল্মসহাফেনে বিদ্রোহ করে, যা জার্মান বিপ্লবের সূচনা করে।
- অক্টোবর ৩০
- হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সুচনা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।
- অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।
- সেন্ট স্টিফেনের মুকুটের ভূমি, হাঙ্গেরি রাজ্য এবং ক্রোয়েশিয়া, স্লাভোনিয়া ও ডালমেশিয়ার ত্রৈধ রাজ্যের রাষ্ট্রীয় ইউনিয়ন ক্রোয়েশীয় ও হাঙ্গেরীয় সংসদের সিদ্ধান্তে বিলুপ্ত হয়।
- অক্টোবর ৩১
- প্রথম বিশ্বযুদ্ধ: অ্যাস্টার বিপ্লব অস্ট্রো-হাঙ্গেরীয় সমঝোতার অবসান ঘটায় এবং হাঙ্গেরি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে।
- যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।
- অষ্ট্রিয়ায় বিপ্লব শুরু হয়। অষ্ট্রিয়ার বিপ্লবী জনগণ অষ্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অষ্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিরাট মিছিলের আয়োজন করেন।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১
- প্রথম বিশ্বযুদ্ধ: ইতালীয় রেজিয়া মেরিনার দুই কর্মকর্তা পুলা বন্দরে অস্ট্রো-হাঙ্গেরীয় যুদ্ধজাহাজ এসএমএস ভিরিবাস ইউনিটিস ডুবিয়ে দেন।
- মালবোন স্ট্রিট দুর্ঘটনা: নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দ্রুত পরিবহন দুর্ঘটনা ঘটে।
- পশ্চিম ইউক্রেনীয় গণপ্রজাতন্ত্র অস্ট্রিয়া-হাঙ্গেরি থেকে আলাদা হয়ে যায়।
- নভেম্বর ৩ – কিলে ৪০,০০০ নাবিক বন্দর দখল করলে জার্মান বিপ্লব শুরু হয়।
- নভেম্বর ৪ – সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- নভেম্বর ৭
- ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারি পশ্চিম সামোয়ায় ছড়িয়ে পড়ে।
- কার্ট আইসনার বাভারিয়া রাজ্যে ভিটেলসবাখ রাজবংশের উৎখাত ঘটান।
- নভেম্বর ৯ – প্রথম বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর কাছে জার্মান বাহিনীর একের পর এক পরাজয়ের পরিপ্রেক্ষিতে সেদেশে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং সর্বশেষ সম্রাট দ্বিতীয় উইল হেলম পদত্যাগ করেন।
- নভেম্বর ১০ – নর্থ সিডনি, নোভা স্কটিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন কেবল অফিস ইউরোপ থেকে একটি গোপন বার্তা পায় যে ১১ নভেম্বর ১৯১৮ স্থল, সমুদ্র ও আকাশে সমস্ত যুদ্ধ বন্ধ হবে।
- নভেম্বর ১১
- মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি।
- ইউজেফ পিলসুডস্কি পোল্যান্ডে সর্বোচ্চ সামরিক ক্ষমতা গ্রহণ করেন – যা পোলিশ স্বাধীনতার প্রতীকী প্রথম দিন।
- সম্রাট প্রথম চার্লস ক্ষমতা ত্যাগ করেন।
- নভেম্বর ১২ – অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।
- নভেম্বর ১৩ – প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে।
- নভেম্বর ১৪ – চেকোস্লোভাকিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
- নভেম্বর ১৮ – সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- নভেম্বর ২১
- জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
- এস্তোনিয়ার পতাকা আনুষ্ঠানিকভাবে এস্তোনিয়া প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়।
- যুক্তরাজ্যে নারীদের সংসদে দাঁড়ানোর যোগ্যতা আইন ১৯১৮ পাস হয়, যা নারীদের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি দেয়।
- লভোভে গণহত্যা সংঘটিত হয়, যেখানে কমপক্ষে ৫০ জন ইহুদি ও ২৭০ জন ইউক্রেনীয় খ্রিষ্টান নিহত হন।
- নভেম্বর ২৫
- প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।
- ভয়ভোদিনা, পূর্বে অস্ট্রো-হাঙ্গেরীয় অঞ্চল, অস্ট্রিয়া-হাঙ্গেরি থেকে বিচ্ছিন্ন হয়ে সার্বিয়া রাজ্যে যোগদানের ঘোষণা দেয়।
- নভেম্বর ২৬ – মন্টিনিগ্রোর পডগোরিকা অ্যাসেম্বলি "জনগণের ঐক্য"-এর পক্ষে ভোট দেয় এবং সার্বিয়া রাজ্যে একীভূত হওয়ার ঘোষণা দেয়।
- নভেম্বর ২৭ – মাখনোভশ্চিনা প্রতিষ্ঠিত হয়।
- নভেম্বর ২৮ – এস্তোনিয়ার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়; সোভিয়েত ৬ষ্ঠ রেড রাইফেল ডিভিশন সীমান্ত শহর নারভায় আক্রমণ করে।
- নভেম্বর ২৯ – লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১
- ট্রান্সিলভেনিয়া রোমানিয়া রাজ্যের সাথে একীভূত হয়, যা মহা ঐক্য সম্পন্ন করে।
- সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- সার্ব, ক্রোয়াট ও স্লোভেন রাজ্য (পরবর্তীতে যুগোস্লাভিয়া রাজ্য) প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।
- ডিসেম্বর ৪ – মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের শান্তি আলোচনার জন্য ভার্সাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন, দায়িত্বে থাকাকালীন ইউরোপ সফরকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট হন।
- ডিসেম্বর ৮ – ব্রিটেন জেরুজালেম দখল করে।
- ডিসেম্বর ১৪
- ব্রিটেনের সাধারণ নির্বাচনে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।
- হেসের ফ্রেডরিক কার্ল, যিনি ফিনল্যান্ডের সংসদ কর্তৃক ফিনল্যান্ডের রাজা নির্বাচিত হয়েছিলেন, সিংহাসন ত্যাগ করেন।
- পর্তুগালের রাষ্ট্রপতি সিডোনিও পাইস আততায়ীর হাতে নিহত হন।
- জাকোমো পুচিনির হাস্যরসাত্মক অপেরা জান্নি স্কিকি মেট্রোপলিটন অপেরায় নিউ ইয়র্ক সিটিতে প্রথম মঞ্চস্থ হয়।
- ডিসেম্বর ১৭ – ডারউইন বিদ্রোহ: প্রায় ১০০০ বিক্ষোভকারী অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ডারউইনের সরকারি ভবনে মিছিল করে।
- ডিসেম্বর ২৩ – বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
- ডিসেম্বর ২৪ – মেজিমুরজে অঞ্চল হাঙ্গেরির কাছ থেকে সার্ব, ক্রোয়াট ও স্লোভেন রাজ্য কর্তৃক দখল করা হয়।
- ডিসেম্বর ২৭
- জার্মানদের বিরুদ্ধে বৃহত্তর পোল্যান্ড বিদ্রোহ শুরু হয়।
- ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধ: ইউক্রেনের বিপ্লবী বিদ্রোহী বাহিনী ইয়েকাতেরিনোস্লাভ দখল করে এবং ইউক্রেনীয় গণপ্রজাতন্ত্রী বিমান বহর থেকে সাতটি বিমান জব্দ করে বিদ্রোহী বিমান বহর প্রতিষ্ঠা করে।
- ডিসেম্বর ২৮ – হলোওয়ে কারাগারে আটক থাকা অবস্থায় কনস্ট্যান্স মার্কিয়েভিচ প্রথম নারী হিসেবে ব্রিটিশ হাউস অব কমন্সে সংসদ সদস্য নির্বাচিত হন।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]জানুয়ারি ১৫ - গামাল আবদাল নাসের, মিশরের রাষ্ট্রপতি (মৃত্যু-১৯৭০)।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ১ ফেব্রুয়ারি - শামসুল হক (আওয়ামী লীগ), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আওয়ামী মুসলিম লীগ।
- ১৭ ফেব্রুয়ারি - উলিয়াম ব্রনক, মার্কিন কবি (মৃত্যু-১৯৯৯)।
মার্চ
[সম্পাদনা]মার্চ ৫ - জেমস টোবিন, মার্কিন অর্থনীতিবিদ (মৃত্যু-২০০২)।
এপ্রিল
[সম্পাদনা]- ১৭ এপ্রিল - উইলিয়াম হোল্ডেন, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮১)
মে
[সম্পাদনা]মে ৯ - মাইক ওয়ালেস, মার্কিন সাংবাদিক ।
জুন
[সম্পাদনা]জুন ১৮ - ফ্রানকো মদিগলিয়ানি, ইতালিও-মার্কিন অর্থনিতিবিদ (মৃত্যু-২০০৩)।
জুলাই
[সম্পাদনা]- ১৪ জুলাই - ইংমার বারিমান, সুয়েডীয় চলচ্চিত্র ও মঞ্চ নির্দেশক। (মৃ. ২০০৭)
- ১৮ জুলাই - নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি, নোবেল বিজয়ী। (মৃ. ২০১৩)
আগস্ট
[সম্পাদনা]- ৩০ আগস্ট - টেড উলিয়ামস , মার্কিন বেসবল খেলয়াড়। (মৃ. ২০০২)
সেপ্টেম্বর
[সম্পাদনা]সেপ্টেম্বর ৮ - দেরিক হ্যারলদ রিচার্ড বারটন , ব্রিটিশ রসায়নবিদ (মৃত্যু-১১৯৮)।
অক্টোবর
[সম্পাদনা]অক্টোবর ২৭ - টেরেসা রাইট , মার্কিন অভিনেত্রী (মৃত্যূ-২০০৫)।
নভেম্বর
[সম্পাদনা]নভেম্বর ১৩ - জ্যাক ইলাম , মার্কিন অভিনেতা (মৃত্যু-২০০৩)।
ডিসেম্বর
[সম্পাদনা]- ২৫ ডিসেম্বর - আনোয়ার সাদাত, মিশরীয় রাষ্ট্রপতি, নোবেল বিজয়ী।
মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]ফেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর
[সম্পাদনা]- ১৫ অক্টোবর - শিরডি সাই বাবা, ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির। (জন্ম ১৮৩৮)