১৯৪৯
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৪৯ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৪৯ MCMXLIX |
| আব উর্বে কন্দিতা | ২৭০২ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৯৮ ԹՎ ՌՅՂԸ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৯৯ |
| বাহাই বর্ষপঞ্জি | ১০৫–১০৬ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৫৫–১৩৫৬ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৯৯ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৯৩ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩১১ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৫৭–৭৪৫৮ |
| চীনা বর্ষপঞ্জি | 戊子年 (পৃথিবীর ইঁদুর) ৪৬৪৫ বা ৪৫৮৫ — থেকে — 己丑年 (পৃথিবীর বলদ) ৪৬৪৬ বা ৪৫৮৬ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৬৫–১৬৬৬ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১১৫ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৪১–১৯৪২ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭০৯–৫৭১০ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০০৫–২০০৬ |
| - শকা সংবৎ | ১৮৭০–১৮৭১ |
| - কলি যুগ | ৫০৪৯–৫০৫০ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৪৯ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৪৯–৯৫০ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩২৭–১৩২৮ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৬৮–১৩৬৯ |
| জুশ বর্ষপঞ্জি | ৩৮ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৮২ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৩৮ 民國৩৮年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৯২ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৪৯ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৪৯ গ্রেগরীয় বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর যা শনিবার দিয়ে শুরু হয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১ – কাশ্মীরে জাতিসংঘ যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়।
- জানুয়ারি ২ – লুইস মুনোজ মারিন পুয়ের্তো রিকোর প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন।
- জানুয়ারি ৩ – ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- জানুয়ারি ৫ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তার ফেয়ার ডিল কর্মসূচির ঘোষণা দেন।
- জানুয়ারি ১১ – পূর্ব ও মধ্য-পশ্চিম অঞ্চলের অনুষ্ঠান সংযুক্ত করে পিটসবার্গের কেডিকেএ-টিভি প্রথম নেটওয়ার্কযুক্ত টেলিভিশন সম্প্রচার শুরু করে।
- জানুয়ারি ১৫
- চীনা গৃহযুদ্ধ: কমিউনিস্ট বাহিনী জাতীয়তাবাদী সরকারের কাছ থেকে তিয়ানজিন দখল করে নেয়।
- ভারতীয় সেনা দিবস শুরু।
- জানুয়ারি ২১ – চীনের প্রেসিডেন্টের পদ থেকে চিয়াং কাই শেকের পদত্যাগ করেন।
- জানুয়ারি ২৫ – যুক্তরাষ্ট্রে প্রথম এমি পুরস্কার প্রদান করা হয়; অনুষ্ঠানস্থল ছিল হলিউড অ্যাথলেটিক ক্লাব।
- জানুয়ারি ২৬ – পালোমার মানমন্দিরে হেল টেলিস্কোপ এডউইন হাবলের নির্দেশনায় প্রথম আলো দেখে, যা ১৯৭৬ সালে বিটিএ-৬ নির্মাণের আগ পর্যন্ত বৃহত্তম অপটিক্যাল টেলিস্কোপ ছিল।
- জানুয়ারি ৩১ – দিজ আর মাই চিলড্রেন, প্রথম টেলিভিশন দিনের বেলার সোপ অপেরা, শিকাগোর এনবিসি স্টেশনে সম্প্রচারিত হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৪ – নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
- ফেব্রুয়ারি ১৪
- ইসরায়েলের সংসদ নেসেটের অধিবেশন প্রথমবারের মত অনুষ্ঠিত হয়।
- কানাডায় অ্যাসবেস্টস ধর্মঘট শুরু হয়, যা কুইবেকের নীরব বিপ্লবের সূচনা হিসেবে বিবেচিত।
- ফেব্রুয়ারি ১৫ – জেরাল্ড ল্যাঙ্কেস্টার হার্ডিং ও রোল্যান্ড দে ভো কুমরান গুহার ১ নম্বর গুহায় খনন শুরু করেন, যেখানে পরে মৃত সাগরের পাণ্ডুলিপির প্রথম সাতটি পাওয়া যায়।
- ফেব্রুয়ারি ১৭ – চেইম ওয়েজমেন ইসরায়েলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন শুরু করেন।
- ফেব্রুয়ারি ১৯ – এজরা পাউন্ড বোলিঙ্গেন ফাউন্ডেশন ও ইয়েল বিশ্ববিদ্যালয় কর্তৃক কবিতায় প্রথম বোলিঙ্গেন পুরস্কারে ভূষিত হন।
- ফেব্রুয়ারি ২৪ – মিশর এবং দখলদার ইসরায়েল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১ – রাশিয়ান বিমান দুর্ঘটনায় ৩৮৫ জন নিহত।
- মার্চ ২ – ক্যাপ্টেন জেমস গ্যালাঘার তার বি-৫০ সুপারফোর্ট্রেস লাকি লেডি ২ নিয়ে ফোর্ট ওয়ার্থে অবতরণ করেন, ৯৪ ঘণ্টা এক মিনিটে প্রথম বিরতিহীন বিশ্বভ্রমণ সম্পন্ন করে।
- মার্চ ৩ – ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট।
- মার্চ ৮ – ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ।
- মার্চ ১০ – মিলড্রেড গিলার্স ("অ্যাক্সিস স্যালি") রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হন।
- মার্চ ১১
- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।
- দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।
- মার্চ ২৪ – নেদারল্যান্ডসে এসএস ও পুলিশ লিডার হান্স আলবিন রাউটার মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
- মার্চ ২৫ – বাল্টিক রাষ্ট্রগুলো থেকে ৯২ হাজারের বেশি কুলাক-কে হঠাৎ করে অপারেশন প্রিবোইয়ের মাধ্যমে সাইবেরিয়ায় নির্বাসিত করা হয়।
- মার্চ ৩০ – আইসল্যান্ড ন্যাটোতে যোগদানের সময় রেইকিয়াভিকের অস্টারভোল্লুর স্কয়ারে দাঙ্গা শুরু হয়।
- মার্চ ৩১ – নিউফাউন্ডল্যান্ড ডোমিনিয়ন কানাডীয় কনফেডারেশনে যোগ দেয় এবং কানাডার দশম প্রদেশে পরিণত হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১ – কানাডা সরকার সাত বছর পর জাপানি-কানাডীয়দের অন্তরীণ বাতিল করে।
- এপ্রিল ৪ – ন্যাটো প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ৫ – ইলিনয়ের এফিংহামে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭৭ জন নিহত হন, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্নি-নিরাপত্তা বিধি উন্নত করা হয়।
- এপ্রিল ১৮ – আয়ারল্যান্ড প্রজাতন্ত্র আইন কার্যকর হয়, আয়ারল্যান্ড একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় এবং কমনওয়েলথের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়।
- এপ্রিল ২০ – অ্যামেথিস্ট ঘটনায় চীনা গৃহযুদ্ধের সময় গণমুক্তি ফৌজ নানজিংয়ে ব্রিটিশ দূতাবাসে যাওয়া এইচএমএস অ্যামেথিস্টে আক্রমণ করে।
- এপ্রিল ২৩ – চীনা গৃহযুদ্ধ: পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনী প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ২৭ – আজকের দিনে বন্দি মুক্তির দাবিতে কলকাতার রাজপথে মিছিলরতদের ওপর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ গুলি চালালে শহীদের মৃত্যু বরণ করেন ভারতীয় উপমহাদেশের প্রথম নারী কমিউনিস্ট কমরেড লতিকা সেন সহ প্রতিভা গাঙ্গুলি, অমিয়া দত্ত, গীতা সরকার প্রমুখ অপর তিনজন।
- এপ্রিল ২৮ – ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি অরোরা কেজন তার প্রয়াত স্বামীর স্মরণে হাসপাতাল উদ্বোধন করতে যাওয়ার পথে হুকবালাহাপ কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ ওঠে; তার কন্যা ও আরও দশজন নিহত হন।
মে
[সম্পাদনা]- মে ৪ – তোরিনো ফুটবল দলের সকল সদস্য সুপারগা বিমান দুর্ঘটনায় নিহত হন।
- মে ৬ – ইডস্যাক, প্রথম ব্যবহারিক ইলেকট্রনিক ডিজিটাল সংরক্ষিত-প্রোগ্রাম কম্পিউটার, তার প্রথম কার্যক্রম চালায়।
- মে ১১ – ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।
- মে ১২ – পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে।
- মে ১৩ – অ্যারোফ্লট ফ্লাইট ১৭ নোভোসিবির্স্কের সেভেরনি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ২৫ জন নিহত হন।
- মে ২০ – মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা সংস্থার পূর্বসূরি সশস্ত্র বাহিনী নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- মে ২৩ – স্নায়ুযুদ্ধকালে পশ্চিমা মিত্রশক্তি মৌলিক আইন অনুমোদন করে এবং পশ্চিম জার্মানি নামে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
জুন
[সম্পাদনা]- জুন ৩ – আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- জুন ৫ – থাইল্যান্ড ওরাপিন চাইয়াকানকে থাইল্যান্ডের সংসদের প্রথম নারী সদস্য হিসেবে নির্বাচিত করে।
- জুন ৮
- শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়।
- জর্জ অরওয়েলের ডিস্টোপিয়ান উপন্যাস উনিশশো চুরাশি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়।
- জুন ১৪
- সাবেক সম্রাট বাও দাইয়ের নেতৃত্বে সায়গনে ভিয়েতনামী রাষ্ট্র প্রতিষ্ঠা।
- আলবার্ট ২ নামের একটি রেসাস বানর ভি-২ রকেটে ১৩৪ কিমি উচ্চতায় পৌঁছায়, ফলে প্রথম স্তন্যপায়ী ও প্রথম বানর হিসেবে মহাকাশে যায়।
- জুন ২৩
- মওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
- জুন ২৪ – উইলিয়াম বয়েড অভিনীত প্রথম টেলিভিশন ওয়েস্টার্ন হোপালং ক্যাসিডি এনবিসিতে প্রচারিত হয়।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১ – ত্রিবাঙ্কুর রাজ্য ও কোচিন রাজ্যের সাথে একীভূত হয় যা পরবর্তীতে ভারতের অঙ্গরাজ্য ত্রিবাঙ্কুর-কোচিন রাজ্য গঠিত হয়।
- জুলাই ১৯ – লাওসের স্বাধীনতা লাভ।
- জুলাই ২০ – সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ১৯ মাসের যুদ্ধের অবসান হয়।
- জুলাই ২১ – মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট উত্তর আটলান্টিক চুক্তি অনুমোদন করে।
- জুলাই ২৭ – প্রথম জেট-চালিত যাত্রীবাহী বিমান ডি হ্যাভিল্যান্ড কমেটের প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৩ – বাস্কেটবল অ্যাসোসিয়েশন অব আমেরিকা ও ন্যাশনাল বাস্কেটবল লিগ একীভূত হয়ে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।
- আগস্ট ৫
- দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে ছয় হাজার মানুষ নিহত হয়।
- মন্টানায় মান গালচের অগ্নিকাণ্ডে ১২ জন স্মোকজাম্পার ও একজন বনরক্ষী নিহত হন।
- আগস্ট ৮ – ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।
- আগস্ট ১০ – জাতীয় নিরাপত্তা আইন সংশোধনের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা সচিবের ক্ষমতা বৃদ্ধি করা হয় এবং জাতীয় সামরিক প্রতিষ্ঠান-এর পরিবর্তে প্রতিরক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়।
- আগস্ট ১২ – জেনেভায় যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের সাথে আচরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন লাভ করে।
- আগস্ট ১৭
- কার্লিওভা ভূমিকম্পে তুরস্কের পূর্বাঞ্চলে ৩২০–৪৫০ জন নিহত হয়।
- মাৎসুকাওয়া লাইনচ্যুতির ঘটনা ঘটে, ফুকুশিমায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত হন।
- আগস্ট ১৮ – ফিনল্যান্ডের কেমিতে কেমি ধর্মঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন বিক্ষোভকারী নিহত হন।
- আগস্ট ২০ – হাঙ্গেরি ১৯৪৯ সালের সংবিধান গ্রহণ করে এবং গণপ্রজাতন্ত্রে পরিণত হয়।
- আগস্ট ২২ – কুইন শার্লট ভূমিকম্প ১৭০০-এর কাসকেডিয়া ভূমিকম্পের পর কানাডার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
- আগস্ট ২৪ – উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
- আগস্ট ২৯ – সোভিয়েত ইউনিয়ন সেমিপালাটিনস্কে তাদের প্রথম পারমাণবিক বোমা আরডিএস-১ পরীক্ষা করে।
- আগস্ট ৩১ – গ্রামোস পর্বতে পরাজয়ের পর গ্রিসের গণতান্ত্রিক সেনাবাহিনীর আলবেনিয়ায় পশ্চাদপসরণের মাধ্যমে গ্রিক গৃহযুদ্ধের অবসান ঘটে।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ২ – জাপানি আক্রমণে চীনের চান-কিঙে ১৭০০ জন নিহত হয়।
- সেপ্টেম্বর ৪ – পল রোবসন পিকস্কিল দাঙ্গার আট দিন পর নিউ ইয়র্কের পিকস্কিলে দ্বিতীয় কনসার্ট পরিবেশন করেন।
- সেপ্টেম্বর ১৪ – ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।
- সেপ্টেম্বর ১৭ – কানাডীয় বাষ্পীয় জাহাজ এসএস নরোনিক টরন্টো হারবারে পুড়ে যায়, এতে ১১৮ জনের বেশি মানুষ নিহত হয়।
- সেপ্টেম্বর ২৩ – সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
- সেপ্টেম্বর ২৭
- বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।
- জেং লিয়ানসং-এর নকশা গণপ্রজাতন্ত্রী চীনের পতাকা হিসেবে নির্বাচিত হয়।
- সেপ্টেম্বর ৩০ – বার্লিন এয়ারলিফট শেষ হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১ – গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।
- অক্টোবর ৩ – যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ মালিকানাধীন রেডিও স্টেশন ডব্লিউইআরডি আটলান্টায় চালু হয়।
- অক্টোবর ৭ – কমিউনিস্ট জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (পূর্ব জার্মানি) গঠিত হয়।
- অক্টোবর ১৪ – যুক্তরাষ্ট্রে স্মিথ আইনে কমিউনিস্ট পার্টি নেতাদের বিচারে ফেডারেল সরকারের সহিংস উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এগারো জন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়।
- অক্টোবর ১৬
- চীন ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
- গ্রিক কমিউনিস্ট পার্টি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে, এর ফলে গ্রিক গৃহযুদ্ধ শেষ হয়।
- অক্টোবর ২৪ – জাতিসংঘ সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- অক্টোবর ২৫ – তাইওয়ান প্রণালীতে গুনিংতৌর যুদ্ধ শুরু হয়।
- অক্টোবর ২৬ – প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ন্যূনতম মজুরি ৪০ সেন্ট থেকে বাড়িয়ে ৭৫ সেন্ট করেন।
- অক্টোবর ২৮ – আজোরসে এয়ার ফ্রান্স ফ্লাইট ০০৯-এর একটি লকহিড কনস্টেলেশন বিধ্বস্ত হয়, এতে ৪৮ জন নিহত হন।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – ইস্টার্ন এয়ার লাইন্স ফ্লাইট ৫৩৭ আলেকজান্দ্রিয়ার আকাশে সংঘর্ষে ৫৫ জন নিহত হন।
- নভেম্বর ২ – ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর আগে দেশটি সাড়ে তিনশ বছর ধরে হল্যান্ডের উপনিবেশ ছিল।
- নভেম্বর ৩ – চীনা গৃহযুদ্ধে দেংবু দ্বীপের যুদ্ধ সংঘটিত হয়।
- নভেম্বর ৭ – আজারবাইজানের অয়েল রকসে বিশ্বের প্রাচীনতম সমুদ্রতীরবর্তী তেল প্ল্যাটফর্ম থেকে প্রথম তেল উত্তোলিত হয়।
- নভেম্বর ১১ – পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়।
- নভেম্বর ১৫ – মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
- নভেম্বর ১৮ – নাইজেরিয়ার এনুগুতে কয়লা খনি শ্রমিকদের ধর্মঘটের পর ইভা ভ্যালি গুলিবর্ষণে ২১ জন শ্রমিক নিহত হন।
- নভেম্বর ২৬ – ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ২ – মানব পাচার ও পতিতাবৃত্তির শোষণ দমন সংক্রান্ত কনভেনশন গৃহীত হয়।
- ডিসেম্বর ৪ – সারাওয়াকের গভর্নর স্যার ডানকান জর্জ স্টুয়ার্ট রুকুন ১৩-এর সদস্যের হাতে নিহত হন।
- ডিসেম্বর ৭ – চীনা গৃহযুদ্ধ: চীন প্রজাতন্ত্রের সরকার নানচিং থেকে তাইপেই, তাইওয়ানে স্থানান্তরিত হয়।
- ডিসেম্বর ৮ – চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই-শেক মাও সেতুং-এর নেতৃত্বে কমিউনিস্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।
- ডিসেম্বর ১০ – চীনের গৃহযুদ্ধ: গণমুক্তি ফৌজ চেংডু অবরোধ শুরু করে, যা মূল চীনে কুওমিনতাংয়ের শেষ ঘাঁটি ছিল, ফলে রাষ্ট্রপতি চিয়াং কাই-শেক এবং তার সরকার তাইওয়ানে পিছু হটতে বাধ্য হয়।
- ডিসেম্বর ১৩ – নেসেট ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের পক্ষে ভোট দেয়।
- ডিসেম্বর ১৫ – পেইচিংয়ে চীনা গণ পররাষ্ট্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- ডিসেম্বর ২৩
- হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
- মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- ডিসেম্বর ২৬ – বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মাধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।
- ডিসেম্বর ২৭ – ইন্দোনেশিয়া গঠিত হয়।
জন্ম
[সম্পাদনা]




- প্রিন্সিপাল হাবিবুর রহমান –– বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর (মৃ. ২০১৮)
- ১৮ জানুয়ারি - মোনাজাতউদ্দিন, বাংলাদেশী সাংবাদিক।
- ১৭ ফেব্রুয়ারি - মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। (মৃ. ২০২০)
- ৬ সেপ্টেম্বর - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।
মৃত্যু
[সম্পাদনা]- ৬ এপ্রিল - নরেন্দ্রনাথ দত্ত, ভারতীয় চিকিৎসক ও শিল্পপতি। (জ. ১৮৮৪)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |