বাংলা ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Bengali language থেকে ঘুরে এসেছে)
এই প্রবন্ধটি বাংলা ভাষা বিষয়ক। বাংলা লিপি সম্বন্ধে জানতে চাইলে বাংলা লিপি প্রবন্ধটি দেখুন।
বাংলা
বাংলা Bangla
Bangla script.png
"বাংলা" শব্দটি বাংলা লিপিতে
স্থানীয়ভাবে প্রচলিত বাংলাদেশ, ভারত (প্রধানত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অসমের বরাক উপত্যকা); যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মায়ানমার, কানাডাতে উল্লেখযোগ্য সম্প্রদায় রয়েছে
মাতৃভাষাভাষীর ভাষাভাষী ১৯৩ মিলিয়ন
মোট: ২৩০ মিলিয়ন (২০০৩)[১]
ভাষা পরিবার
লিখন পদ্ধতি বাংলা লিপি
প্রাতিষ্ঠানিক মর্যাদা
সরকারি ভাষা  বাংলাদেশ,
 ভারত (পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসম) (দক্ষিণ আসামের গঠিত জেলা- কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি)
নিয়ন্ত্রক সংস্থা বাংলা একাডেমী (বাংলাদেশ)
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি (পশ্চিমবঙ্গ)
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১ bn
আইএসও ৬৩৯-২ ben
আইএসও ৬৩৯-৩ ben
লিঙ্গুয়াস্ফেরা 59-AAF-u (including Sylheti etc), ৩০টি বিভিন্ন ধরণের: 59-AAF-ua...59-AAF-uk
Bengalispeaking region.png
বিশ্বে বাংলা ভাষার বিস্তার
ইন্ডিক লিপি
এ পাতায় ইন্ডিক পাঠ্য ধারণ করছে। পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি অনিয়মিত স্বরবর্ণ স্থান এবং সহায়কের অভাব দেখতে পারেন। আরও...

বাংলা দক্ষিণ এশিয়ার পূর্বপ্রান্তের একটি ইন্দো-আর্য ভাষাসংস্কৃত, পালিপ্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে।

বাংলা দক্ষিণ এশিয়ার পূর্বে অবস্থিত বঙ্গ বা বাংলা নামক অঞ্চলের মানুষের মুখের ভাষা। এ অঞ্চলটি বর্তমানে রাজনৈতিকভাবে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমারের উত্তরাঞ্চলের রোহিঙ্গা জনগোষ্ঠীও বাংলা ভাষাতে কথা বলে। প্রায় ২০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটি (ভাষাভাষীর সংখ্যানুসারে এর অবস্থান চতুর্থ থেকে সপ্তমের মধ্যে [২])। বাংলা বাংলাদেশের প্রধান ভাষা; ভারতে বাংলা দ্বিতীয় সর্বোচ্চ কথিত ভাষা [৩][৪]অসমীয়া ও বাংলা ভৌগলিকভাবে সবচেয়ে পূর্বে অবস্থিত ইন্দো-ইরানীয় ভাষা

পরিচ্ছেদসমূহ

ইতিহাস [সম্পাদনা]

খ্রিস্টীয় প্রথম সহস্রাদের শেষ প্রান্তে এসে মধ্য ভারতীয় আর্য ভাষাগুলোর বিভিন্ন অপভ্রংশ থেকে যে আধুনিক ভারতীয় ভাষাগুলোর উদ্ভব ঘটে, তাদের মধ্যে বাংলা একটি [৫]। কোন কোন ভাষাবিদ তারও অনেক আগে, ৫০০ খ্রিস্টাব্দের দিকে, বাংলার জন্ম হয় বলে মত পোষণ করেন। [৬] তবে এ ভাষাটি তখন পর্যন্ত কোন সুস্থির রূপ ধারণ করেনি; সে সময় এর বিভিন্ন লিখিত ও ঔপভাষিক রূপ পাশাপাশি বিদ্যমান ছিল। যেমন, ধারণা করা হয় ৬ষ্ঠ শতাব্দীর দিকে মাগধি অপভ্রংশ থেকে মাগধি অবহট্‌ঠের উদ্ভব ঘটে। এই অবহট্‌ঠ ও বাংলা কিছু সময় ধরে সহাবস্থান করছিল। [৭]

বাংলা ভাষার ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়:[৫]

  1. প্রাচীন বাংলা (৯০০/১০০০ খ্রিস্টাব্দ – ১৪০০ খ্রিস্টাব্দ) — লিখিত নিদর্শনের মধ্যে আছে চর্যাপদ, ভক্তিমূলক গান; আমি, তুমি, ইত্যাদি সর্বনামের আবির্ভাব; ক্রিয়াবিভক্তি -ইলা, -ইবা, ইত্যাদি। ওড়িয়াঅসমীয়া এই পর্বে বাংলা থেকে আলাদা হয়ে যায়।
  2. মধ্য বাংলা (১৪০০–১৮০০ খ্রিস্টাব্দ) — এ সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন; শব্দের শেষে “অ” ধ্বনির বিলোপ; যৌগিক ক্রিয়ার প্রচলন; ফার্সি প্রভাব। কোন কোন ভাষাবিদ এই যুগকে আদি ও অন্ত্য এই দুই ভাগে ভাগ করেন।
  3. আধুনিক বাংলা (১৮০০ খ্রিস্টাব্দ থেকে) — ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপন (যেমন তাহারতার; করিয়াছিলকরেছিল)।

বাংলা ভাষা ঐতিহাসিকভাবে পালির সাথে বেশি সম্পর্কিত হলেও মধ্য বাংলায় (চৈতন্য যুগে) ও বাংলা সাহিত্যের আধুনিক রনেসঁসের সময় বাংলার ওপর সংস্কৃত ভাষার প্রভাব বৃদ্ধি পায়। দক্ষিণ এশিয়ার আধুনিক ইন্দো-ইউরোপীয় ভাষাগুলোর মধ্যে বাংলা ও মারাঠির শব্দভাণ্ডারে প্রচুর সংস্কৃত শব্দ রয়েছে; অন্যদিকে হিন্দি ও অন্যান্য ভাষাগুলো আরবি ও ফার্সি দ্বারা প্রভাবিত হয়েছে।

বাংলা ভাষা রক্ষার জন্য আন্দোলনকারীদের স্মরণে নির্মিত ঢাকা-র শহীদ মিনার

১৮শ শতকের পূর্বে বাংলা ভাষার ব্যাকরণ রচনার কোন উদ্যোগ নেয়া হয়নি। পর্তুগিজ মিশনারি পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁউ Vocabolario em idioma Bengalla, e Portuguez dividido em duas partes নামে বাংলা ভাষার প্রথম অভিধান ও ব্যাকরণ রচনা করেন; ১৭৩৪ থেকে ১৭৪২ সাল পর্যন্ত ভাওয়ালে কর্মরত অবস্থায় তিনি এটি লিখেছিলেন। [৮] ন্যাথানিয়েল ব্রাসি হালহেড নামের এক ইংরেজ প্রাচ্যবিদ বাংলার একটি আধুনিক ব্যাকরণ লেখেন, (A Grammar of the Bengal Language (১৭৭৮)) যেটি ছাপাখানার হরফ (type) ব্যবহার করে প্রকাশিত সর্বপ্রথম বাংলা গ্রন্থ। [১] বাঙালিদের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন প্রথম ব্যাকরণ রচয়িতা; তাঁর গ্রন্থের নাম "Grammar of the Bengali Language" (১৮৩২)। এ সময়ে ক্রমশ সাধুভাষা থেকে সহজতর চলিতভাষার প্রচলন বাড়তে থাকে।.[৯]

১৯৫১–৫২ সালে পূর্ব পাকিস্তানে (এখনকার বাংলাদেশে) সংঘটিত "ভাষা আন্দোলনের" ভিত্তি ছিল বাংলা ভাষা। [১০] পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাভাষী হওয়া সত্ত্বেও শুধুমাত্র উর্দু ভাষাকেই সাংবিধানিক ভাবে রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে শুরু হয় ভাষা আন্দোলন।

ভৌগোলিক বিস্তার [সম্পাদনা]

মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার ভৌগোলিক বিস্তার

বাংলা দক্ষিণ এশিয়ার পূর্বভাগের বঙ্গ বা বাংলা নামের অঞ্চলের লোকদের মাতৃভাষা। এ অঞ্চলটি বর্তমানে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের প্রায় ৯৮% মানুষের মাতৃভাষা বাংলা। [১১] এছাড়া মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও পাশ্চাত্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাভাষী বাস করেন।

সরকারি মর্যাদা [সম্পাদনা]

বাংলা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের একমাত্র স্বীকৃত রাষ্ট্রভাষা। এছাড়াও ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত ২৩টি সরকারি ভাষার মধ্যে বাংলা অন্যতম।[৩] ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা হল বাংলা[১২] এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জহাইলাকান্দিতে স্বীকৃত সরকারি ভাষা হল বাংলা।[১৩] এছাড়াও বাংলা ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান স্বীকৃত ভাষা।[১৪][১৫]

ধ্বনিব্যবস্থা [সম্পাদনা]

মূল নিবন্ধ: বাংলা ধ্বনিতত্ত্ব

নমুনা [সম্পাদনা]


বাংলা ইউনিকোড [সম্পাদনা]

বাংলা ইউনিকোড U+0980 থেকে U+09FF পর্যন্ত আছে...

বাংলা
Unicode.org chart (PDF)
  0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
U+098x        
U+099x    
U+09Ax  
U+09Bx             ি
U+09Cx          
U+09Dx                        
U+09Ex    
U+09Fx          

আরও দেখুন [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ Bengali language in Asiatic Society of Bangladesh 2003
  2. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; lang4 নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  3. ৩.০ ৩.১ Gordon, Raymond G., Jr. (ed. (2005)। "Languages of India"Ethnologue: Languages of the World, Fifteenth edition.। SIL International। সংগৃহীত 2006-11-17 
  4. "Languages in Descending Order of Strength - India, States and Union Territories - 1991 Census"Census Data Online। Office of the Registrar General, India। পৃ: 1। সংগৃহীত 2006-11-19 
  5. ৫.০ ৫.১ (Bhattacharya 2000)
  6. (Sen 1996)
  7. Abahattha in Asiatic Society of Bangladesh 2003
  8. Rahman, Aminur। "Grammar"Banglapedia। Asiatic Society of Bangladesh। সংগৃহীত 2006-11-19 
  9. Ray, S Kumar। "The Bengali Language and Translation"Translation Articles। Kwintessential। সংগৃহীত 2006-11-19 
  10. (Baxter 1997, pp. 62-63)
  11. "Bangladesh"The World Fact Book। CIA। সংগৃহীত 2006-11-04 
  12. Bhattacharjee, Kishalay (April 30, 2008)। "It's Indian language vs Indian language"ndtv.comhttp://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080048434। সংগৃহীত 2008-05-27
  13. NIC, Assam State Centre, Guwahati, Assam। "Language"। Government of Assam। archived from the original on 2006-12-06। সংগৃহীত 2006-06-20 
  14. "Profile: A&N Islands at a Glance"Andaman DistrictNational Informatics Center। সংগৃহীত 2008-05-27 
  15. "Andaman District"Andaman & Nicobar Police। National Informatics Center। সংগৃহীত 2008-05-27 

গ্রন্থ ও রচনাপঞ্জি [সম্পাদনা]

  • Haldar, Gopal (2000), Languages of India, National Book Trust, India, ISBN 81-237-2936-7.
  • Alam, M (2000), Bhasha Shourôbh: Bêkorôn O Rôchona (The Fragrance of Language: Grammar and Rhetoric), S. N. Printers, Dhaka.
  • Asiatic Society of Bangladesh (2003), Banglapedia, the national encyclopedia of Bangladesh, Asiatic Society of Bangladesh, Dhaka.
  • Cardona, G & D Jain (2003), The Indo-Aryan languages, RoutledgeCurzon, London.
  • Chatterji, SK (1921), "Bengali Phonetics", Bulletin of the School of Oriental and African Studies.
  • Chatterji, SK (1926), The Origin and Development of the Bengali Language.
  • Ferguson, CA & M Chowdhury (1960), "The Phonemes of Bengali", Language, 36(1), Part 1.
  • Hayes, B & A Lahiri (1991), "Bengali intonational phonology", Natural Language & Linguistic Theory (Springer Science).
  • Klaiman, MH (1987), "Bengali", in Bernard Comrie, The World's Major Languages, Croon Helm, London and Sydney, ISBN 0195065115.
  • Masica, C (1991), The Indo-Aryan Languages, Cambridge Univ. Press.
  • Radice, W (1994), Teach Yourself Bengali: A Complete Course for Beginners, NTC/Contemporary Publishing Company, ISBN 0844237523.
  • Ray, P; MA Hai & L Ray (1966), Bengali language handbook, Center for Applied Linguistics, Washington, ISBN টেমপ্লেট:ASIN.
  • Sen, D (1996), Bengali Language and Literature, International Centre for Bengal Studies, Calcutta.
  • Bhattacharya, T (2000), "Bangla (Bengali)", in Gary, J. and Rubino. C., Encyclopedia of World's Languages: Past and Present (Facts About the World's Languages), WW Wilson, New York, ISBN 0824209702, <http://www.homepages.ucl.ac.uk/~uclyara/bong_us.pdf>.
  • Baxter, C (1997), Bangladesh, From a Nation to a State, Westview Press, ISBN 0813336325.
  • Bonazzi, E (2008), Grammatica Bengali, Libreria Bonomo Editrice, ISBN 9788860710178.