মেদিনীপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেদিনীপুর
রাজ্য
 - জেলা
পশ্চিমবঙ্গ
 - পশ্চিম মেদিনীপুর
ভৌগোলিক স্থানাঙ্ক 22.43° N 87.33° E
এলাকা
 - উচ্চতা
 km²
 - ২৪ m (৭৮ ft)
সময় অঞ্চল IST (UTC+5:30)
জনসংখ্যা (2001)
 - ঘনত্ব
১৫৩,৩৪৯
 - /km²

মেদিনীপুর (ইংরেজি:Medinipur), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার একটি সদর শহর ও পৌরসভা এলাকা ।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল 22.43° N 87.33° E[১]সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ২৪ মিটার (৭৮ ফুট)।

[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে মেদিনীপুর শহরের জনসংখ্যা হল ১৬৯,১২৭ জন।[২] এর মধ্যে পুরুষ ৮৫,৩৬২, এবং নারী ৮৩,৭৬৫।


এখানে সাক্ষরতার হার ৯১%, । বিগত ২০০১ সালের আদম শুমারি আনুসারে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০%, এবং নারীদের মধ্যে এই হার ৭১% (২০১১ সালের সম্পূর্ণ তথ্য এখন পাওয়া যাইনাই)। সারা ভারতের সাক্ষরতার হার ৬৫%, তার চাইতে মেদিনীপুর এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।

১৮২১ সালে মেদিনীপুর পুরসভা গঠিত হয় । বতমানে তৃনমূল কংগ্রেস পুরসভা পরিচালনা করে।

[সম্পাদনা] মেদিনীপুরের শহরের ঐতিহাসিক প্রেক্ষাপট

মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর, স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র।

শহরের নামটি কোথা থেকে এসেছে তা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত পোষন করেছেন। অনেকে মনে করেন স্থানীয় দেবী মেদিনীমাতা থেকে মেদিনীপুর নামটি এসেছে। অন্য মতটি হল খ্রিস্টিয় তেরো শতকে সামন্তরাজা প্রাণকরের পুত্র মেদিনীকর মেদিনীপুর প্রতিষ্ঠা করেন। তাঁর নামানুসারেই মেদিনীপুর নামটি এসেছে। বিখ্যাত সংস্কৃত অভিধান ‘মেদিনীকোষ’ মেদিনীকরের রচনা।

[সম্পাদনা] মেদিনীপুর শহরের সংক্ষিপ্ত সময় সারণী


শ্রী চৈতন্য দেব মেদিনীপুর দিয়ে পুরী ভ্রমণ করেন।
১৫৯৩ খ্রীষ্টাব্দ রাজা মান সিংহ ওড়িষ্যা ও মেদিনীপুর অধিগ্রহন করেন।মেদিনীপুর মুঘল সাম্রাজ্যের অর্ন্তরভুক্ত হয়।
১৭৬৩ খ্রীষ্টাব্দ মেদিনীপুরের ‘বড় বাজার’ গড়ে ওঠে।
১৭৭৭ খ্রীষ্টাব্দ মিঃ পিয়ারস মেদিনীপুরের প্রথম কালেকটর নিযুক্ত হন।
১৭৮৩ খ্রীষ্টাব্দ ২রা সেপ্টেম্বর মেদিনীপুর শহরকে জেলার সদর ঘোষনা করা হয়।
১৮৩৪ খ্রীষ্টাব্দ মেদিনীপুর কলিজিয়েট স্কুল স্থাপিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
১৮৪১ খ্রীষ্টাব্দ শিব চন্দ্র দেব কর্ত্তক মেদিনীপুরে ব্রাম্ভ সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৮৫১ খ্রীষ্টাব্দ দেবেন্দ্রনাথ ঠাকুর মেদিনীপুর আসেন।
১৮৫২ খ্রীষ্টাব্দ প্রথম পাঠাগার গড়ে ওঠে যার বর্তমান নাম ‘ঋষি রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার’।
১৮৮৩ খ্রীষ্টাব্দ মেদিনীপুর কলেজ স্থাপিত হয়।
১৯০২ খ্রীষ্টাব্দ অরবিন্দ ঘোষ মেদিনীপুর আসেন। হেমচন্দ্র দাস কানুনগো, সত্যেনন্দ্রনাথ বসু এবং ঞ্জানেন্দ্রনাথ বসু মেদিনীপুরে সশস্ত্র বিপ্লবী দল গড়ে তোলেন।
১৯০৮ খ্রীষ্টাব্দ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে আক্রমন করেন। দূর্ভাগ্যবসত মিঃ ও মিসেস কেনেডি মারা যান। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন।
১৯২০ খ্রীষ্টাব্দ প্রিন্স ওয়েলস এর ভারত আগমনে মেদিনীপুরে বিদ্রোহ ছড়িয়ে পরে। গান্ধিজি মেদিনীপুর আসেন।
১৯২৫ খ্রীষ্টাব্দ গান্ধিজি পুনরায় মেদিনীপুর আসেন।
১৯২৯ খ্রীষ্টাব্দ বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে চৌকিদারি শুল্ক প্রথা অবলুপ্তির দাবিতে আন্দোলন শুরু হয়। নেতাজী মেদিনীপুরে আসেন।
১৯৩১ খ্রীষ্টাব্দ জ্যোতিজীবন ঘোষ ও বীরেন্দ্রনাথ শাসমল জেলা কালেকটর মিঃ পেডিকে হত্যা করেন।
১৯৮১ খ্রীষ্টাব্দ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
২০০৪ খ্রীষ্টাব্দ মেদিনীপুর মেডিকেল কলেজ স্থাপিত হয়।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Medinipur. Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/28/Medinipur.html। সংগৃহীত হয়েছে: অক্টোবর ১৫. 
  2. ভারতের ২০০১ সালের আদম শুমারি. http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999। সংগৃহীত হয়েছে: অক্টোবর ১৫. 


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ