দ্য হিন্দু
| The Hindu | |
|---|---|
১৬ মার্চ, ২০০৫ তারিখের দ্য হিন্দু পত্রিকার প্রথম পৃষ্ঠা |
|
| ধরন | দৈনিক সংবাদপত্র |
| ফরম্যাট | ব্রডশিট |
| মালিক | কস্তুরী অ্যান্ড সনস লিঃ |
| প্রকাশক | দ্য হিন্দু গোষ্ঠী |
| প্রধান সম্পাদক | এন. রাম |
| প্রতিষ্ঠাকাল | ২০ সেপ্টেম্বর, ১৮৭৮ |
| রাজনৈতিক মতাদর্শ | বাম-ঘনিষ্ঠ |
| ভাষা | ইংরেজি |
| সদর দপ্তর | ৮৫৯-৮৬০ আন্না সালাই রোড, চেন্নাই, তামিলনাড়ু, ভারত |
| প্রচলন | ১,৪৫৩,৪০৫ দৈনিক [১] |
| আইএসএসএন | 0971-751X |
| ওসিএলসি নম্বর | 13119119 |
| অফিসিয়াল ওয়েবসাইট | thehindu.com |
দ্য হিন্দু ভারতের একটি ইংরেজি দৈনিক সংবাদপত্র। দ্য হিন্দু ভারতের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত সংবাদপত্র। এই পত্রিকার দৈনিক প্রচারসংখ্যা ১,৪৫৩,৪০৫; যা দি ইকোনমিকস টাইমস পত্রিকার প্রচারসংখ্যার সামান্য অধিক।[১] ইন্ডিয়ান রিডারশিপ সার্ভের (আইআরএস) ২০০৮ সালের সমীক্ষা অনুযায়ী, এই পত্রিকার পাঠকসংখ্যা প্রায় ৫,২০০,০০০। পাঠকসংস্থার হিসেব অনুযায়ী ভারতে এই পত্রিকার স্থান তৃতীয় (দ্য টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস পত্রিকার পরেই।[২] দক্ষিণ ভারতে, বিশেষত তামিলনাড়ুতে এই পত্রিকা বহুল প্রচারিত। এই পত্রিকার প্রধান কার্যালয়ও তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অবস্থিত। ১৮৭৮ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয় দ্য হিন্দু পত্রিকা। পরে ১৮৮৯ সাল থেকে এটি নিয়মিত দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়ে আসছে।
১৯৯৫ সালে দ্য হিন্দু পত্রিকা একটি অনলাইন সংস্করণ চালু করে। এটিই ছিল প্রথম কোনো ভারতীয় সংবাদপত্রের অনলাইন সংস্করণ।[৩]
বর্তমানে দ্য হিন্দু পত্রিকার মোট তেরোটি মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয়। এগুলি হল: বেঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাটোর, দিল্লি, হায়দরাবাদ, কোচি, কলকাতা, মাদুরাই, ম্যাঙ্গালোর, তিরুবনন্তপুরম, তিরুচিরাপল্লি, বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনম সংস্করণ।
পরিচ্ছেদসমূহ |
আরও দেখুন [সম্পাদনা]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ The Hindu : About Us
- ↑ "Top 10 English dailies"। Newwatch.in। 7 November 2008। http://www.newswatch.in/newsblog/1943। সংগৃহীত 2009-06-19।
- ↑ N. Murali (13 September 2003)। "Core values and high quality standards"। The Hindu। http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091301020800.htm&date=2003/09/13/&prd=th125&। সংগৃহীত 2006-04-20।
তথ্যসূত্র [সম্পাদনা]
- 125 years of The Hindu
- N. Ram (13 September 2003)। "Yesterday, Today, Tomorrow"। The Hindu। http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091300500100.htm&date=2003/09/13/&prd=th125&। সংগৃহীত 2006-04-20।
- Looking Back: The history of The Hindu as told by historian S. Muthiah.
- "Willing to strike and not reluctant to wound"। 13 September 2003। http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091300770200.htm&date=2003/09/13/&prd=th125&। সংগৃহীত 2006-04-28।
- "Making news the family business"। 13 September 2003। http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091300800200.htm&date=2003/09/13/&prd=th125&। সংগৃহীত 2006-04-28।
- "A clarion call against the Raj"। 13 September 2003। http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091300810200.htm&date=2003/09/13/&prd=th125&। সংগৃহীত 2006-04-28।
- "Treading softly - but modernizing apace"। 13 September 2003। http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091300820400.htm&date=2003/09/13/&prd=th125&। সংগৃহীত 2006-04-28।
- "Developing a paper for the new reader"। 13 September 2003। http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091300830500.htm&date=2003/09/13/&prd=th125&। সংগৃহীত 2006-04-28।
- N. Murali (13 September 2003)। "Core values and high quality standards"। The Hindu। http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091301020800.htm&date=2003/09/13/&prd=th125&। সংগৃহীত 2006-04-20।