সিলেটি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিলেটি
ছিলটি
যেসব রাষ্ট্রে প্রচলিত: বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য
মাতৃভাষাভাষীর সংখ্যা ১,০৩,০০,০০০  (date missing)
ভাষা পরিবার
লিখন পদ্ধতি সিলেটি নাগরী, বাংলা লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২ inc
আইএসও ৬৩৯-৩ syl

সিলেটি ভাষা (ছিলটি) বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলে প্রচলিত বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ। বাংলা ভাষার মূল রীতির সাথে যথেষ্ট পার্থক্য থাকার কারণে এটিকে স্বতন্ত্র একটি ভাষা হিসাবে গণ্য করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] এছাড়া ভারতের অন্তর্ভুক্ত অসম রাজ্যের দক্ষিণে শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষ এই ভাষায় কথা বলে।


[সম্পাদনা] বর্ণমালা

পূর্বে সিলেটি ভাষার নিজস্ব বর্ণমালা সিলেটি নাগরী লিপিতে (ছিলটি নাম: ছিলটি নাগরী) লেখা হতো, তবে বর্তমানে এর লেখ্যরূপ তেমন চোখে পড়েনা, আর যাওবা লেখা হয় তার জন্য বাংলা বর্ণমালা ব্যবহৃত হয়। ভারতের বিহার রাজ্যের কৈথী লিপির সাথে সিলেটি নাগরী লিপির সম্পর্ক রয়েছে। যদিও এর প্রকৃত উৎপত্তি সম্পর্কে এখনো জানা যায়নি। তবে সর্বপ্রাচীণ খোঁজ পাওয়া পাণ্ডুলিপিটি হয় ১৫৪৯ অথবা ১৭৭৪ খ্রিস্টাব্দের (যদিও পাণ্ডুলিপিতে তারিখ লিপিবদ্ধ ছিল, কিন্তু লেখা থেকে তা পরিষ্কার নয়।)

ছিলটি নাগরি এবং বাংলা লিপি

[সম্পাদনা] তথ্যসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ