তামিল ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তামিল
தமிழ்
তাম্যিল্ড়্‌
উচ্চারণ /t̪ɐmɨɻ/
যেসব রাষ্ট্রে প্রচলিত: ভারতশ্রীলঙ্কা, গুরুত্বপূর্ণ সংখ্যালঘু সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, মরিশাস, ও দক্ষিণ আফ্রিকায় রয়েছে, ও পৃথিবীতে এমিগ্রান্ট সম্প্রদা
মাতৃভাষাভাষীর সংখ্যা ৭ কোটি ৪০ লক্ষ (১৯৯৯)  (date missing)
ভাষা পরিবার
প্রাতিষ্ঠানিক মর্যাদা
সরকারি ভাষা ভারত, শ্রীলঙ্কাসিঙ্গাপুর
নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তামিলনাড়ু সরকার
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১ ta
আইএসও ৬৩৯-২ tam
আইএসও ৬৩৯-৩ tam
Indic script
This page contains Indic text. Without rendering support you may see irregular vowel positioning and a lack of conjuncts. More...

তামিল ভাষা (தமிழ் তাম্যিল্ড়্‌) মূলত দক্ষিণ ভারতশ্রীলঙ্কায় প্রচলিত একটি দ্রাবিড় ভাষা। তবে বিশ্বের আরও বহু দেশে তামিল ভাষাভাষী সম্প্রদায় রয়েছে।

সব দ্রাবিড় ভাষার মধ্যে তামিল ভাষাই ভৌগলিকভাবে সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করেছে এবং এটির সাহিত্যই সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীন। ভারতীয় উপমহাদেশে কেবল সংস্কৃত ভাষারই অনুরূপ ইতিহাস রয়েছে। তামিল ভাষার সাহিত্য ২ হাজার বছরেরও বেশি পুরনো এবং এর লিখিত ভাষাটির খুব সামান্যই পরিবর্তন হয়েছে। সে কারণে আধুনিক তামিল সাহিত্যের পাশাপাশি চিরায়ত তামিল সাহিত্যও সমান তালে পঠিত হয়। তামিল শিশুরা এখনও হাজার বছরের পুরনো ছড়া কেটে তাদের বর্ণমালা শেখে। তামিল ভাষার নিজস্ব ব্যাকরণ সংস্কৃত থেকে আলাদাভাবে রচিত হয়েছিল। এই ভাষায় রচিত প্রাচীনতম রচনাটি খ্রিস্টপূর্ব ২য় শতকে লেখা।

ভারতের ছয় কোটির বেশি লোক তামিল ভাষায় কথা বলে। ভাষাটি ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের সরকারী ভাষা এবং উত্তর ও উত্তর-পূর্ব শ্রীলঙ্কার প্রধান ভাষা। ভারতে ব্রিটিশ শাসনের সময় বহু তামিলভাষী লোককে শ্রমিক হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেই সব অঞ্চলে তারা তামিলভাষী সম্প্রদায় গঠন করে। এদের মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, মরিশাসদক্ষিণ আফ্রিকায় বেশ বড় আকারের তামিলভাষী সম্প্রদায় রয়েছে। সমগ্র বিশ্বে প্রায় সাড়ে সাত কোটি লোক তামিল ভাষায় কথা বলে।

তামিল ভাষার ধ্বনিব্যবস্থা এবং ব্যাকরণের সাথে প্রত্ন-দ্রাবিড় ভাষার অনেক মিল আছে।


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ