গুয়ারানি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুয়ারানি
avañe'ẽ
উচ্চারণ /aʋaɲẽˈʔẽ/
যেসব রাষ্ট্রে প্রচলিত: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে
মাতৃভাষাভাষীর সংখ্যা ৭০ লক্ষ  (date missing)
ভাষা পরিবার
লিখন পদ্ধতি লাতিন বর্ণমালা (গুয়ারানি প্রভেদ)
প্রাতিষ্ঠানিক মর্যাদা
সরকারি ভাষা প্যারাগুয়ে প্যারাগুয়ে[১]
মের্কোসুর মের্কোসুর
নিয়ন্ত্রক সংস্থা No official regulation
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১ gn
আইএসও ৬৩৯-২ grn
আইএসও ৬৩৯-৩

Variously:
grn – Guaraní (generic)


nhd – Chiripá


gui – Eastern Bolivian Guaraní


gun – Mbyá Guaraní


gug – Paraguayan Guaraní


gnw – Western Bolivian Guaraní

গুয়ারানি (গুয়ারানি নাম: avañe'ẽ আভ়াঞেঁ'এঁ আ-ধ্ব-ব: [aʋaɲẽˈʔẽ]; স্পেনীয়: Guaraní) দক্ষিণ আমেরিকার একটি আদিবাসী ভাষা। এটি টুপি-গুয়ারানি ভাষা উপপরিবারের অন্তর্গত। স্পেনীয় ভাষার পাশাপাশি গুয়ারানি প্যারাগুয়ের একটি সরকারী ভাষা। প্যারাগুয়ের ৯৪% লোক গুয়ারানিতে কথা বলেন। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলিতে, বিশেষ করে আর্জেন্টিনার উত্তরাংশ, বলিভিয়ার পূর্বাংশ এবং ব্রাজিলের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলিতে এই ভাষা প্রচলিত। প্যারাগুয়ে ছাড়াও গুয়ারানি আর্জেন্টিনার কোর্‌রিয়েন্তেস ও মিসিওনেস প্রদেশের দ্বিতীয় সরকারী ভাষা। [১] [২]

গুয়ারানি-ই একমাত্র আদিবাসী আমেরিকান ভাষা যার বক্তাদের প্রায় সবাই অ-আদিবাসী। দক্ষিণ আমেরিকার ভাষা অবস্থার প্রেক্ষাপটে এটি একটি অনিয়মিত ঘটনা। সাধারণত স্পেনীয় বা পর্তুগিজ ভাষাই দক্ষিণ আমেরিকার দেশগুলির মূল ও বেশি সম্মানিত ভাষা হিসেবে প্রচলিত। প্যারাগুয়ে ও গুয়ারানির ক্ষেত্রে এর উল্টোটা ঘটেছে। এখানে স্পেনীয় ও আধা-স্পেনীয়রাও গুয়ারানিতেই কথা বলেন।


[সম্পাদনা] তথ্যসূত্র

  1. [http://www.mapuche.info/indgen/indgen00.html Website of Indigenous Peoples' Affairs which contains this information (টেমপ্লেট:ISO 639 name es) ]
  2. [http://www.voxpopuli.com.ar/archivo/2004/octubre/misiones2004102903.shtml News Story (টেমপ্লেট:ISO 639 name es) ]
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ