ডোগরি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোগরি
डोगरी ڈوگرى ḍogrī
যেসব রাষ্ট্রে প্রচলিত: ভারত, পাকিস্তান
অঞ্চল জম্মু, কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব
মাতৃভাষাভাষীর সংখ্যা ২০ লক্ষ  (date missing)
ভাষা পরিবার
লিখন পদ্ধতি দেবনাগরি, তাকরি, পারসিক-আরবি লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২ doi
আইএসও ৬৩৯-৩

Variously:
doi – ডোগরি (সাধারণ)


dgo – ডোগরি (বিশেষ)


xnr – কাংরিi
Indic script
This page contains Indic text. Without rendering support you may see irregular vowel positioning and a lack of conjuncts. More...

ডোগরি ভাষা (স্থানীয় বানানে डोगरी বা ڈوگرى) একটি ইন্দো-আর্য ভাষা। প্রায় ২০ লক্ষ লোক[১] ভারত ও পাকিস্তানে, বিশেষত জম্মু ও কাশ্মীরের জম্মু অঞ্চলে এবং উত্তর পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও কাশ্মীরের অন্যান্য এলাকায়[২] এই ভাষাতে কথা বলে। ডোগরিভাষী লোকদের ডোগরা ডাকা হয়, আর ডোগরিভাষী অঞ্চলকে বলা হয় ডুগ্‌গার।[৩] ডোগরি ইন্দো-আর্য ভাষাসমূহের পশ্চিম পাহাড়ী দলের একটি ভাষা। [৪] পাকিস্তানে ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে এটিকে পাহাড়ী ভাষা (पहाड़ी বা پھاڑی) নামেও ডাকা হয়। ডোগরি একটি সুরপ্রধান ভাষা, যা ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের মধ্যে একটি ব্যতিক্রম।[৫]। পাঞ্জাবি ও পশ্চিম পাহাড়ি ভাষাগুলিও সুরপ্রধান।

[সম্পাদনা] লিপি

ডোগরি আদিতে তাকরি লিপিতে লেখা হত।[৪] তাকরি লিপির সাথে কাশ্মিরী ভাষা লিখতে ব্যবহৃত শারদা লিপি ও পাঞ্জাবি ভাষা লিখতে ব্যবহৃত গুরুমুখী লিপির মিল ছিল। [৪] বর্তমানে এটি দেবনাগরী লিপিতে কিংবা নাস্তালিক লিপিতে (পাকিস্তানে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে) লেখা হয়।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Sharma, Sita Ram (1992). Encyclopaedia of Teaching Languages in India, v. 20. প্রকাশক: Anmol Publications. p. 6. http://books.google.com/books?id=wIJhAAAAMAAJ. 
  2. Billawaria, Anita K. (1978). History and Culture of Himalayan States, v.4. প্রকাশক: Light & Life Publishers. http://books.google.com/books?id=HL21AAAAIAAJ. 
  3. Narain, Lakshmi (1965). An Introduction to Dogri Folk Literature and Pahari Art. প্রকাশক: Jammu and Kashmir Academy of Art, Culture and Languages. http://books.google.com/books?id=BARAAAAAIAAJ. 
  4. ৪.০ ৪.১ ৪.২ Masica, Colin P. (1993). The Indo-Aryan Languages. প্রকাশক: Cambridge University Press. আইএসবিএন 0521299446. http://books.google.com/books?id=Itp2twGR6tsC. 
  5. Ghai, Ved Kumari (1991). Studies in Phonetics and Phonology: With Special Reference to Dogri. প্রকাশক: Ariana Publishing House. আইএসবিএন 8185347204. http://books.google.com/books?id=VAMiAAAAMAAJ. "non-Dogri speakers, also trained phoneticians, tend to hear the difference as one of length only, perceiving the second syllable as stressed" 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ