লাও ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| লাও ພາສາລາວ ফাসা লাও |
||
|---|---|---|
| যেসব রাষ্ট্রে প্রচলিত: | লাওস, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, গণচীন, অস্ট্রেলিয়া | |
| মোট ভাষাভাষী সংখ্যা: | প্রায় ৫৩ লক্ষ | |
| ভাষা পরিবার: | তাই-কাদাই কাম-তাই বে-তাই তাই-সেক তাই দক্ষিণ-পশ্চিম তাই লাও-ফুতাই লাও |
|
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
| যেসব দেশের রাষ্ট্রভাষা: | লাওস | |
| নিয়ন্ত্রক সংস্থা: | নেই | |
| ভাষা কোডসমূহ | ||
| ISO 639-1: | lo | |
| ISO 639-2: | lao | |
| ISO 639-3: | lao | |
| দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। | ||
লাও ভাষা একটি তাই-কাদাই ভাষা যাতে লাওসের প্রায় ৩০ লক্ষ লোক কথা বলেন। এটি থাই ভাষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। লাও ভাষাভাষীরা থাইল্যান্ডের সংস্কৃতির প্রভাবের অধীনে অবস্থিত বলে প্রতিবেশী থাইদের কথ্য ভাষা বুঝতে পারেন। কিন্তু থাইভাষীরা লাও সংস্কৃতির প্রভাবমুক্ত বলে তারা সাধারণত লাও বুঝতে পারেন না। লাও ভাষা লাওসের সরকারী ভাষা। এছাড়াও এটি ক্যাম্বোডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, থাইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত। সব মিলিয়ে প্রায় ৫৩ লক্ষ লোক লাও ভাষাতে কথা বলেন।
লাও ভাষা লাও লিপিতে লেখা হয়। লিপিটি ১৬শ শতক থেকে প্রচলিত।
[সম্পাদনা] উপভাষা
লাও ভাষার কোন প্রতিষ্ঠিত প্রমিত রূপ নেই। ভাষাটির পাঁচটি আঞ্চলিক উপভাষা আছে।
- ভিয়েনতিয়েন লাও ভাষা
- উত্তর লাও ভাষা
- উত্তর-পূর্ব লাও ভাষা
- কেন্দ্রীয় লাও ভাষা
- দক্ষিণ লাও ভাষা
লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে প্রচলিত ভিয়েনতিয়েন লাও উপভাষাটি দেশের প্রায় সবাই বুঝতে পারেন। লাও ভাষার লিখিত রূপটি ভিয়েনতিয়েনের উপভাষার উপর ভিত্তি করে নির্মিত।

