চাকমা ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| চাকমা | |
|---|---|
| Changma Vaj | |
| যেসব রাষ্ট্রে প্রচলিত: | বাংলাদেশ ও ভারত |
| অঞ্চল | পার্বত্য চট্টগ্রাম |
| মাতৃভাষাভাষীর সংখ্যা | ৬ লক্ষাধিক (date missing) |
| ভাষা পরিবার |
ইন্দো-ইউরোপীয়
|
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-২ | sit |
| আইএসও ৬৩৯-৩ | ccp |
চাকমা ভাষা দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও নিকটস্থ ভারতীয় এলাকায় প্রচলিত একটি ইন্দো-ইউরোপীয় ভাষা। চাকমা জাতির লোকেরা মূলত প্রাচীন মগধ রাজ্যের সাক্য গোত্রের লোক। তাদের পূর্বসূরীরা বর্তমান বিহার-নেপাল সীমান্তের কাছে বাস করত। তারা আদিতে একটি তিব্বতি-বর্মী ভাষায় কথা বলত। কিন্তু কালের পরিসরে প্রতিবেশী চাটগাঁইয়া ভাষা চাকমা ভাষার উপর ব্যাপক প্রভাব ফেলে। চাকমা ভাষা নিজস্ব চাকমা লিপিতে লেখা হয়।