মৈতৈ ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৈতৈ
যেসব রাষ্ট্রে প্রচলিত: উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ, মায়ানমার
মাতৃভাষাভাষীর সংখ্যা ৩৩ লক্ষ  (date missing)
ভাষা পরিবার
লিখন পদ্ধতি বাংলা লিপি, মৈতৈ মায়েক[১]
প্রাতিষ্ঠানিক মর্যাদা
সরকারি ভাষা  ভারত (মণিপুর)
নিয়ন্ত্রক সংস্থা No official regulation
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২ mni
আইএসও ৬৩৯-৩ mni

মৈতৈ ভাষা (মৈতৈ ভাষায়: মেইতেই লোন্‌, মেইতেই লোল্, পাংগাল-লোল; মণিপুরী ভাষা নামেও পরিচিত) উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের প্রধানতম ভাষা। এটি রাজ্যটির সরকারী সমস্ত কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। মণিপুর ছাড়াও অসম, ত্রিপুরা, বাংলাদেশ ও মায়ানমারে ভাষাটি প্রচলিত।

মণিপুরের অধিবাসীরা নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য মৈতৈ ভাষা ব্যবহার করে। ভাষাটি তাদের ঐক্যের পরিচায়ক। মণিপুরের বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তর পর্যন্ত ভাষাটি শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত। এটি ভারতের একটি আঞ্চলিক পর্যায়ের সরকারী ভাষা হিসেবে স্বীকৃত। ভারতের সংবিধানে ভাষাটিকে "মণিপুরী ভাষা" হিসেবে গণ্য করা হয়েছে।

যদিও মৈতৈ ভাষাকে মণিপুরী ভাষা হিসেবে ডাকা হয়, এটি মণিপুরে প্রচলিত আরেকটি ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা অপেক্ষা স্বতন্ত্র।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. A Manipuri Grammar, Vocabulary, and Phrase Book - 1888 Assam Secretariat Press
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ