ইতালীয় ভাষা
| ইতালীয় Italiano ইতালিয়ানো |
||
|---|---|---|
| যেসব রাষ্ট্রে প্রচলিত: | ইতালি, মাল্টা, ভাটিকান সিটি, সান মারিনো, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, সোমালিয়া, ব্রাজিল, মেক্সিকো, লিবিয়া, ইথিওপিয়া, এবং অন্যান্য দেশে ইউরোপে এবং আমেরিকা | |
| মোট ভাষাভাষী সংখ্যা: | ৬ কোটি ৫০ লক্ষ - ৭ কোটি | |
| ক্রম: | ১৯-২০ | |
| ভাষা পরিবার: | ইন্দো-ইউরোপীয় ইতালিক রোমান্স ইতালীয়-পশ্চিম ইতালীয়-ডাল্মেশিয়ান ইতালীয় |
|
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
| যেসব দেশের রাষ্ট্রভাষা: | ইতালি, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, সান মারিনো, স্লোভেনিয়া, সোমালিয়া, ভ্যাটিকান সিটি, ক্রোয়েশিয়ার ইস্ট্রিয়া কাউন্টি | |
| নিয়ন্ত্রক সংস্থা: | আক্কাদেমিয়া দেল্লা ক্রুস্কা | |
| ভাষা কোডসমূহ | ||
| ISO 639-1: | it | |
| ISO 639-2: | ita | |
| ISO 639-3: | ita | |
|
|
||
| দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। | ||
ইতালীয় ভাষা (ইতালীয় ভাষায়: italiano সহায়িকা · তথ্য, ইতালিয়ানো বা lingua italiana লিঙ্গুয়া ইতালিয়ানা) একটি রোমান্স ভাষা যাতে প্রায় ৬ কোটি ৩০ লক্ষ লোক কথা বলে থাকেন। [১] ইতালীয় ভাষাভাষীরা মূলত ইতালিতে বাস করেন। সুইজারল্যান্ডের চারটি সরকারী ভাষার একটি হল ইতালীয় ভাষা। এছাড়াও ভাষাটি সান মারিনো ও ভ্যাটিকান শহরের সরকারী ভাষা। ইতালির একত্রীকরণের পর আদর্শ ইতালীয় ভাষা হিসেবে তুস্কানে কথিত উপভাষাটিকে বেছে নেয়া হয়। এই উপভাষাটি উত্তর ও দক্ষিণ ইতালিতে প্রচলিত উপভাষাগুলির অন্তর্বর্তী একটি ভাষা হিসেবে পরিগণিত।
অন্যান্য রোমান্স ভাষাগুলির সাথে ইতালীয় ভাষার পার্থক্য হল এটি লাতিন ভাষার দীর্ঘ ও হ্রস্ব স্বরধ্বনির মধ্যকার পার্থক্য ধরে রেখেছে। বাকী সব রোমান্স ভাষার মত ইতালীয় ভাষাতেও ঝোঁক (stress) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শব্দভাণ্ডারের (vocabulary) দিক থেকে সবগুলি রোমান্স ভাষার মধ্যে ইতালীয় ভাষাই লাতিন ভাষাকে সবচেয়ে বেশি অনুসরণ করেছে। [২]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Ethnologue. SIL International. Tue 21 Oct 1997. As collected at: http://www.nicemice.net/amc/tmp/lang-pop.var
- ↑ Grimes, Barbara F. (October 1996)। Barbara F. Grimes। ed.। Ethnologue: Languages of the World। Consulting Editors: Richard S. Pittman & Joseph E. Grimes (thirteenth edition সম্পাদিত)। প্রকাশক: Summer Institute of Linguistics, Academic Pub। (Dallas, Texas)। আইএসবিএন 1-55671-026-7।
[সম্পাদনা] বহিঃসংযোগ
|
|||||||||||||||||||||||||||||||||||