আমহারীয় ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমহারীয়
አማርኛ āmariññā
আমারিন্না 
উচ্চারণ: আ-ধ্ব-ব: /amarɨɲɲa/
যেসব রাষ্ট্রে প্রচলিত: ইথিওপিয়া
মোট ভাষাভাষী সংখ্যা: ২ কোটি
ভাষা পরিবার: আফ্রো-এশীয়
 সেমিটীয়
  দক্ষিণ সেমিটীয়
   ইথিওপীয়
    দক্ষিণ ইথিওপীয়
     আমহারীয় 
লিপি: গে'এজ বর্ণমালা 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: ইথিওপিয়া
নিয়ন্ত্রক সংস্থা: নেই
ভাষা কোডসমূহ
ISO 639-1: am
ISO 639-2: amh
ISO/FDIS 639-3: amh 

আমহারীয় ভাষা (আমহারীয় ভাষায়: አማርኛ আমারিন্না) ইথিওপিয়াতে প্রচলিত একটি সেমিটীয় ভাষা। এটি ইথিওপীয় অর্থডক্স গির্জার ধর্মপ্রচারের ভাষা গে'এজ ভাষার সাথে সম্পর্কিত। সারা বিশ্বে এই ভাষায় প্রায় ২ কোটি লোক কথা বলেন, যাদের মধ্যে ১ কোটি ৭০ লক্ষ ইথিওপিয়ার অধিবাসী। ইথিওপিয়ার মধ্য ও দক্ষিণভাগের উচ্চভূমিতে এটি প্রচলিত।

১৩শ শতকের শেষ থেকে আমহারীয় ভাষা ইথিওপিয়ার শাসক শ্রেণীর ভাষা। ১৭শ শতকে এটি ৮০-রও অধিক ভাষাভাষীর আবাসসস্থল ইথিওপিয়ার লিংগুয়া ফ্রাংকা বা সার্বজনীন ভাষায় পরিণত হয়। ১৯শ শতকে এটি প্রথম সরকারী দলিলে লেখ্য ভাষা হিসেবে ব্যবহার করা হয়। সাহারা-নিম্ন আফ্রিকায় সবচেয়ে বেশি সাহিত্যসমৃদ্ধ ভাষাগুলির মধ্যে আমহারীয় একটি।

তিগ্রিনিয়া ও ইংরেজির পাশাপাশি আমহারীয় ইথিওপিয়ার সরকারী ভাষা। এটি দেশটির প্রশাসন, গণমাধ্যম, বাণিজ্য ও ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানে ব্যবহৃত হয়।

আমহারিক ভাষা গে'এজ ভাষার জন্য ব্যবহৃত লিপির একটি পরিবর্তিত রূপ ব্যবহার করে লেখা হয়। এতে বর্ণের সংখ্যা ৩৩। কুশিটীয় ভাষাসমূহ বিশেষত গাল্লিনীয় ভাষা আমহারীয় ভাষাকে প্রভাবিত করেছে। তিগ্রে, তিগ্রিনিয়া ও দক্ষিণ আরবি উপভাষাগুলির সাথে আমহারীয় ভাষার মিল আছে; এগুলি দক্ষিণ সেমিটীয় ভাষাদলের অন্তর্ভুক্ত।

ব্যক্তিগত হাতিয়ারসমূহ