দিল্লি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিল্লি
—  মহানগরী  —
উপর থেকে ঘড়ি সমাবর্তী দিকে: লোটাস টেম্পল, রাষ্ট্রপতি ভবন, হুমায়ুনের সমাধি, ইন্ডিয়া গেট এবং অক্ষরধাম (দিল্লি)
দিল্লি
ভারতে দিল্লির অবস্থান
স্থানাঙ্ক [http://toolserver.org/~geohack/geohack.php?pagename=%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF&params=28.61_N_77.23_E_type:landmark_region:IN-X {{Coord/dec2dms/

dm|28.61}}N {{Coord/dec2dms/ dm|77.23}}E / 28.61°N 77.23°E / 28.61; 77.23]

দেশ  ভারত
রাজ্য দিল্লি
জেলা
মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত
লেফট্যানেন্ট গভর্নর তেজেন্দ্র খান্না
মহানাগরিক কানওয়ার সাইন
বিধানসভা (আসন) এককক্ষীয় (৭০)
জনসংখ্যা

ঘনত্ব
শহর অঞ্চল

[১] (২য়) (২০০১)

১১,৪৬৩ /km² (২৯,৬৮৯ /sq mi)
.[২] (২০০৭)

সরকারি ভাষাs হিন্দি, পাঞ্জাবি
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)
আয়তন

উচ্চতা


২৩৯ m (৭৮৪ ft)[৩]

ওয়েবসাইট delhigovt.nic.in

দিল্লি (সরকারি নাম দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল) উর্দু: دلّی dillī) ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগরাঞ্চল। ১৫.৯ অধিবাসীর আবাসস্থল দিল্লি জনসংখ্যার বিচারে পৃথিবীর অষ্টম বৃহত্তম মহানগরীয় এলাকাও বটে।[২] দিল্লি নামটির দ্বারা ভারতের রাজধানী নতুন দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের নিকটবর্তী ও উক্ত অঞ্চলের অন্তর্গত কিছু নগরাঞ্চলকেও বোঝায়। দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এশিয়ার বৃহত্তম আবাসন কলোনি দ্বারকা উপনগর দিল্লিতেই অবস্থিত।

যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি অঞ্চলে জনবসতির উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে।[৪] দিল্লি সুলতানির উত্থানের সঙ্গে সঙ্গে দিল্লি উত্তর-পশ্চিম ভারত ও গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্যস্থলে অবস্থিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক নগররূপে বিকশিত হয়ে ওঠে।[৫][৬] দিল্লি অঞ্চলে একাধিক প্রাচীন ও মধ্যযুগীয় সৌধ, প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের দেখা মেলে। ১৬৩৯ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান শাহজাহানাবাদ নামে দিল্লিতে একটি দূর্গনগরী স্থাপন করেন। এই শহর ১৬৪৯ খ্রিস্টাব্দ থেকে ১৮৫৭ খ্রিস্টাব্দ অবধি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী।[৭][৮]

অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] ভারতের অধিকাংশ অঞ্চলে আধিপত্য বিস্তারের পর কলকাতায় রাজধানী স্থানান্তরিত হয়। কোম্পানির শাসনকালে ও পরে ব্রিটিশ রাজত্বে দীর্ঘকাল কলকাতা ছিল ভারতের রাজধানী। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ পুনরায় দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন। ১৯২০-এর দশকে পুরনো দিল্লির দক্ষিণে নতুন দিল্লি নামে এক নতুন রাজধানী শহর নির্মিত হয়।[৯] ১৯৪৭ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর নতুন দিল্লি ভারতের রাজধানী তথা সরকার কেন্দ্র বলে ঘোষিত হয়। ভারতীয় সংসদ সহ যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ কার্যালয় নতুন দিল্লিতে অবস্থিত।

বর্তমানে সারা দেশ থেকে বিভিন্ন ভাষা ও জাতির মানুষ দিল্লিতে এসে বসবাস শুরু করায় দিল্লি একটি বহুজাতিক মহানগরে পরিণত হয়েছে। দ্রুত উন্নয়ন ও নগরায়নের সঙ্গে সঙ্গে দিল্লিবাসীদের গড় আয় তুলনামূলকভাবে বেশি হওয়ায় বর্তমানে দিল্লির অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে।[১০] আজ দিল্লি ভারতের এক অতি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Provisional Population Totals: DelhiProvisional Population Totals : India . Census of India 2001, Paper 1 of 2001। প্রকাশক: Office of the Registrar General, India। archived from the original on 2007-08-11http://web.archive.org/web/20070811095710/http://www.censusindia.net/profiles/del.html। সংগৃহীত হয়েছে: ৮ জানুয়ারি ২০০৭ 
  2. ২.০ ২.১ World Urbanization Prospects: The 2007 Revision Population Database। প্রকাশক: UNhttp://esa.un.org/unup/index.asp?panel=2। সংগৃহীত হয়েছে: 2009-09-07 
  3. General info on Delhi। প্রকাশক: Government of Indiahttp://isc2001.nic.in/delhi.htm। সংগৃহীত হয়েছে: 2006-05-03 
  4. Asher, Catherine B (2000) [2000]। Chapter 9:Delhi walled: Changing Boundaries। in James D. Tracy। City Walls। প্রকাশক: Cambridge University Press। পৃ. 247–281। আইএসবিএন 0521652219http://books.google.com/books?id=gSupaU3vVacC&pg=PA249&lpg=PA249&dq=delhi+continuously+inhabited&source=web&ots=Cq2KBU2l5_&sig=7u8ayI-C9NSfqv-_PAjQEX5SNIo&hl=en&sa=X&oi=book_result&resnum=4&ct=result#PPA247,M1। সংগৃহীত হয়েছে: 2008-11-01 
  5. Necipoglu, Gulru (2002) [2002]। Epigraphs, Scripture, and Architecture in the Early Sultanate of DelhiMuqarnas: An Annual on the Visual Culture of the Islamic World। প্রকাশক: BRILL। পৃ. 12–43। আইএসবিএন 9004125930http://books.google.com/books?id=UJc2u33fCKQC&pg=PA16&dq=delhi+sultanate+political+center+city+delhi&sig=ACfU3U3zNMesuCjnsH7iAlLe5mKHpddn8w#PPA12,M1। সংগৃহীত হয়েছে: 2008-11-01 
  6. Aitken, Bill (2001) [2002]। Speaking Stones: World Cultural Heritage Sites in India। প্রকাশক: Eicher Goodearth Limited। পৃ. 264 pages। আইএসবিএন 8187780002http://books.google.com/books?id=lu5jGGQ8fJkC&pg=PA21&dq=delhi+continuously+inhabited&sig=ACfU3U1Z52ojRmD1-ZS2QeQlb8UlGZeBhA। সংগৃহীত হয়েছে: 2008-11-01 
  7. The Encyclopedia Americana: A Library of Universal Knowledge। প্রকাশক: Encyclopedia Americana Corp। পৃ. 621http://books.google.com/books?id=oa1PAAAAMAAJ&pg=PA621&dq=delhi+capital+1911#PPA621,M1। সংগৃহীত হয়েছে: 2008-11-01 
  8. Sehgal, R.L. (1998) [1998]। Slum Upgradation: Emerging Issue & Policy Implication's। প্রকাশক: Bookwell Publications। পৃ. 97। আইএসবিএন 8185040184http://books.google.com/books?id=ONFPAAAAMAAJ&q=shahjanabad+built&dq=shahjanabad+built&pgis=1। সংগৃহীত হয়েছে: 2008-11-01 
  9. Vale, Lawrence J.। Architecture, power, and national identity। প্রকাশক: Yale University Press। পৃ. 88–100। আইএসবিএন 030004958http://books.google.com/books?id=3Fm3XlYuSzAC&pg=RA1-PA88&dq=delhi+capital+india+calcutta+george&sig=ACfU3U29Ev4lebQwD-U-w7jrrAKN0L5p8g। সংগৃহীত হয়েছে: 2008-11-01 
  10. Dayal, Ravi (July 2002); “A Kayastha’s View”Seminar (web edition) (515)। 2007-01-29 তারিখে সংগৃহীত।।

[সম্পাদনা] আরও পড়ুন

[সম্পাদনা] বহিঃসংযোগ

দিল্লি সম্পর্কে আরও তথ্য পেতে হলে উইকিপিডিয়ার সহপ্রকল্পগুলোতে অনুসন্ধান করে দেখতে পারেন:

Wiktionary-logo-en.svg সংজ্ঞা, উইকিঅভিধান হতে
Wikibooks-logo.svg পাঠ্যবই, উইকিবই হতে
Wikiquote-logo.svg উক্তি, উইকিউক্তি হতে
Wikisource-logo.svg রচনা সংকলন, উইকিউৎস হতে
Commons-logo.svg ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
Wikinews-logo.png সংবাদ, উইকিসংবাদ হতে

Government
Other
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ