সুয়েডীয় ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| সুয়েডীয় Svenska স্ভেন্স্কা |
||
|---|---|---|
| যেসব রাষ্ট্রে প্রচলিত: | সুইডেন আর ফিনল্যান্ড | |
| অঞ্চল: | উত্তর ইউরোপ | |
| মোট ভাষাভাষী সংখ্যা: | ৯৩ লক্ষ | |
| ক্রম: | ৮৯ | |
| ভাষা পরিবার: | ইন্দো-ইউরোপীয় জার্মানীয় উত্তর জার্মানীয় পূর্ব স্ক্যান্ডিনেভীয় সুয়েডীয় |
|
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
| যেসব দেশের রাষ্ট্রভাষা: | সুইডেন de facto, ফিনল্যান্ড (ফিনীয় ভাষার সাথে সহসরকারী) অলান্দ দ্বীপপুঞ্জ ইউরোপীয় ইউনিয়ন (অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের ভাষা-র সাথে) |
|
| নিয়ন্ত্রক সংস্থা: | সুয়েডীয় ভাষার কাউন্সিল (আধা-সরকারী) |
|
| ভাষা কোডসমূহ | ||
| ISO 639-1: | sv | |
| ISO 639-2: | swe | |
| ISO/FDIS 639-3: | swe | |
| দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। | ||
সুয়েডীয় ভাষা (সুয়েডীয় ভাষায়: Svenska স্ভেন্স্কা, ইংরেজি ভাষায়: Swedish language) ইউরোপ মহাদেশের একটি ভাষা। ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের জার্মানীয় শাখার উত্তর (স্ক্যান্ডিনেভীয়) দলের অন্তর্গত। ভাষাটি ডেনীয় ও নরওয়েজীয় ভাষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুইডেন, ফিনল্যান্ড এবং অলান্দ দ্বীপে প্রায় ৯০ লক্ষ লোক এই ভাষায় কথা বলেন। সুয়েডীয় সুইডেনের কার্যত (de facto) জাতীয় ভাষা। ফিনল্যান্ডে ফিনীয় ভাষার সাথে এটিও একটি সরকারী ভাষা এবং ফিনল্যান্ডের স্কুলে সুয়েডীয় শিক্ষা বাধ্যতামূলক। সুয়েডীয় ইউরোপীয় ইউনিয়নেরও একটি সরকারী ভাষা।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
৯ম শতকের দিকে প্রাচীন নর্স ভাষা প্রাচীন পশ্চিমী নর্স (নরওয়ে ও আইসল্যান্ড) এবং প্রাচীন পূর্বী নর্স (সুইডেন ও ডেনমার্ক) - এই দুই ভাষায় বিভক্ত হয়ে যায়। ১২শ শতকে প্রাচীন পূর্বী নর্স থেকে সুয়েডীয় ও ডেনীয় ভাষার স্বতন্ত্র ভাষা হিসেবে উৎপত্তি ঘটে। এগুলি ১৩শ শতকে যথাক্রমে প্রাচীন সুয়েডীয় ও প্রাচীন ডেনীয় ভাষায় রূপ নেয়। মধ্যযুগে এই দুইটি ভাষাই বাল্টিক ও উত্তর সাগরীয় এলাকায় কথিত হানসেয়াটিক লিগের সার্বজনীন ভাষা মধ্য নিম্ন জার্মান ভাষার প্রভাবাধীন ছিল।
১২০০ সাল পর্যন্ত কেবল কবরস্তম্ভে রুনীয় লিপিতে লেখা খোদাইকর্মেই প্রাচীন সুয়েডীয় ভাষার নিদর্শন মেলে। ১৩শ শতকে ভাষাটি লাতিন লিপিতে লেখা শুরু হয়। ১৪শ শতকেই দুইটি প্রধান উপভাষার উপর ভিত্তি করে আদর্শ লিখিত সুয়েডীয় ভাষার উৎপত্তি ঘটে ও সমগ্র সুইডেনে এটি ছড়িয়ে পড়ে।
[সম্পাদনা] ব্যাকরণ
আদি মধ্যযুগীয় সুয়েডীয় ভাষার ব্যাকরণ আধুনিক সুয়েডীয় ভাষার তুলনায় জটিল ছিল। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও কিছু সংখ্যাবাচক শব্দ চারটি কারক ও তিনটি লিঙ্গ দ্বারা চিহ্নিত হত। বর্তমান আধুনিক সুয়েডীয় ভাষায় কারকের সংখ্যা কমে মাত্র দুইটিতে দাঁড়িয়েছে (কর্তা ও সম্বন্ধ), আর লিঙ্গের সংখ্যা কমে হয়েছে দুই। ক্রিয়াগুলিও আগে বচন, পুরুষ ও ভাবভেদে রূপ পরিবর্তন করত। বর্তমানে ক্রিয়ারূপের জটিলতা অনেকটাই কমে এসেছে।
[সম্পাদনা] উপভাষা
সুয়েডীয় ভাষাকে তিনটি প্রধান উপভাষায় ভাগ করা যায়:
- উত্তরাঞ্চলীয় সুয়েডীয় ভাষা (নর্লান্দ)
- পূর্বাঞ্চলীয় সুয়েডীয় ভাষা (ফিনল্যান্ডীয় সুয়েডীয় ভাষা, ইস্তোনীয় সুয়েডীয় ভাষা)
- স্ভেয়া, গুতনিস্কা
তৃতীয়োক্ত স্ভেয়া উপভাষাটি, যা স্টকহোম, উপ্পসালা, লুন্দ, গোটেনবুর্গ ও হেলসিংকি শহরে প্রচলিত, আদর্শ সুয়েডীয় ভাষার ভিত্তি। Svenska språknämnden নামের সরকারী ভাষা বোর্ড ভাষাটির আদর্শ রূপ কেমন হবে, তা স্থির করেন।
[সম্পাদনা] শব্দভাণ্ডার
সুয়েডীয় ভাষার শব্দভাণ্ডারের মূল অংশ প্রাচীন জার্মানীয় ভাষা থেকে এসেছে। সুইডেনে খ্রিস্টধর্মের আগমনের পর ও জ্ঞানচর্চার বৃদ্ধির সাথে সাথে লাতিন ও গ্রিক ভাষা থেকে বহু বিদেশী শব্দ সুয়েডীয়তে প্রবেশ করে। ১৩শ-১৬শ শতকে হানসেয়াটিক লিগের সময়ে এই ভাষায় নিম্ন জার্মান শব্দের আগম হয়। ১৭শ শতকে জার্মান ভাষা থেকে এবং ১৭শ ও ১৮শ শতকে ফরাসি ভাষা থেকে সুয়েডীয় ভাষায় প্রচুর শব্দ ঋণ নেয়া হয়।
[সম্পাদনা] ধ্বনিব্যবস্থা
সুয়েডীয় ভাষা একটি বিশেষ উচ্চারণ-ভঙ্গি বা অ্যাক্সেন্টে উচ্চারিত হয়। এতে ঝোঁক ও সুর দুইয়েরই প্রাধান্য আছে, ফলে মনে হতে পারে সুয়েডীয় বক্তা যেন ছন্দময় গান গাইছেন।
[সম্পাদনা] লিখন পদ্ধতি
১৯০৬ সালে সুয়েডীয় ভাষার বানানের সরলীকরণের উপর একটি সংস্কার করা হয়।

