মিজো ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিজো
যেসব রাষ্ট্রে প্রচলিত: ভারত, বাংলাদেশ, মায়ানমার
অঞ্চল মিজোরাম, ত্রিপুরা, আসাম, মণিপুর
মাতৃভাষাভাষীর সংখ্যা ৭ লক্ষের বেশি  (date missing)
ভাষা পরিবার
Sino-Tibetan
প্রাতিষ্ঠানিক মর্যাদা
সরকারি ভাষা মিজোরাম (ভারত)
নিয়ন্ত্রক সংস্থা No official regulation
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২ lus
আইএসও ৬৩৯-৩ lus

মিজো ভাষা ভারতের মিজোরাম অঙ্গরাজ্যে প্রচলিত একটি ভাষা। এটি চীনা-তিব্বতি ভাষাপরিবারের তিব্বতি-বর্মী উপপরিবারের কুকি-চিন দলের একটি ভাষা। মিজোভাষীরা মূলত মিজোরামে বাস করলেও এর বাইরে ভারতের মণিপুর ও ত্রিপুরা অঙ্গরাজ্যে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এবং উত্তর-পশ্চিম মায়ানমারের চিন পর্বত অঞ্চলে মিজো ভাষাভাষীরা বাস করে।

মিজো ভাষার বিভিন্ন উপভাষাতে ৭ লক্ষেরও বেশি লোক কথা বলে। ভাষাটি লুশাই ভাষা নামেও পরিচিত। পাশ্চাত্য থেকে আগত মিশনারি পাদ্রিরা ভাষাটির জন্য রোমান লিপিভিত্তিক একটি লিখন পদ্ধতি উদ্ভাবন করেন, যা বর্তমানে ভাষাটি লিখতে ব্যবহার করা হয়। বর্ণগুলি হল: a, â, á, à, aw, b, ch, d, e, ê, é, è, f, g, ng, h, i, ì, í, j, k, l, m, n, o, p, r, s, t, u, û, v, এবং z। মিজো একটি সুরপ্রধান ভাষা; অর্থাৎ একই শব্দের বলার সুরের উপর ভিত্তি করে অর্থ পরিবর্তিত হতে পারে।

মিজোরাম বিশ্ববিদ্যালয়ে মিজো ভাষা ও সাহিত্যের উপর একটি বিভাগ রয়েছে।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ