উত্তর আমেরিকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তর আমেরিকা
| আয়তন | ২,৪৭,০৯,০০০ বর্গকিমি |
|---|---|
| জনসংখ্যা | ৫২,৩৭,৩৬,০০০ (জুলাই ২০০৭ প্রাক্কলন) |
| জনঘনত্ব | ২১.২/বর্গকিমি |
| দেশ | ২৩টি |
| অধীনস্থ এলাকা | ১৭টি |
| ভাষা | ইংরেজি, স্পেনীয়, ফরাসি, এবং অন্যান্য |
| সময় অঞ্চল | UTC (ডানমার্কসহাভন, গ্রিনল্যান্ড) থেকে UTC -10:00 (পশ্চিম আলেয়ুটীয় দ্বীপপুঞ্জ) পর্যন্ত |
| বৃহত্তম পৌর লোকালয় (২০০৫) |
মেক্সিকো সিটি নিউ ইয়র্ক সিটি লস অ্যাঞ্জেলেস শিকাগো মায়ামি[১] |
উত্তর আমেরিকা (ইংরেজি ভাষায়: North America) একটি মহাদেশ। [২] মহাদেশটি পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধে অবস্থিত। এর উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগর, এবং দক্ষিণে ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর। দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত। উত্তর আমেরিকার আয়তন ২,৪৭,০৯,০০০ বর্গ কিমি, যা পৃথিবীপৃষ্ঠের প্রায় ৪.৮% এবং ভূ-ভাগের ১৬.৫%। ২০০৭ সালে এই মহাদেশে প্রাক্কলিত জনসংখ্যা ছিল প্রায় ৫২ কোটি। আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা এশিয়া ও আফ্রিকার পরে ৩য় বৃহত্তম এবং জনসংখ্যার বিচারে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের পরে ৪র্থ বৃহত্তম মহাদেশ। উত্তর ও দক্ষিণ আমেরিকাকে অনেকসময় একসাথে আমেরিকা মহাদেশ (The Americas) নামে ডাকা হয়।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ List based on 2005 figures in Table A.12, World Urbanization Prospects: The 2005 Revision, Department of Economic and Social Affairs, Population Division, United Nations. Accessed on line January 1, 2008.
- ↑ United Nations Statistics Division- Standard Country and Area Codes Classifications (M49)। United Nations Statistics Division।
|
||||||||