ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে ঘুরে এসেছে)

ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ভাষাউপভাষাসমূহ বিশ্বের ৬টি মহাদেশে পাওয়া যায়। বেশির ভাগ ইন্দো-ইউরোপীয় ভাষা ইউরোপদক্ষিণ এশিয়ায় বিবর্তন হয়। হিন্দি,বাংলা, ইংরেজি, লাতিন, ফার্সিরুশ ছাড়াও বিশ্বের অনেক অনেক ভাষা এই পরিবারের অন্তর্গত।

ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের ৮টি শাখা রয়েছে।

  1. আর্মেনীয় ভাষাপরিবার - বর্তমানে শুধু একটি সদস্য রয়েছে। যথা - আর্মেনীয় ভাষা
  2. আলবেনীয় ভাষাপরিবার - বর্তমানে শুধু একটি সদস্য রয়েছে। যথা - আলবেনীয় ভাষা
  3. ইতালিক ভাষাপরিবার - দক্ষিণ ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় অবস্থিত ভাষা ও উপভাষা
  4. ইন্দো-ইরানীয় ভাষাপরিবার - ইরান, শ্রীলংকা, ও উত্তর ভারত উপমহাদেশে অবস্থিত ভাষা ও উপভাষা
  5. কেল্টীয় ভাষাপরিবার - পশ্চিম ইউরোপের কয়েকটি এলাকায় অবস্থিত ভাষা ও উপভাষা
  6. গ্রিক ভাষাপরিবার - বর্তমানে শুধু একটি সদস্য (গ্রিক) রয়েছে
  7. জার্মানীয় ভাষাপরিবার - উত্তর ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ও অশেনিয়ায় অবস্থিত ভাষা ও উপভাষা
  8. বাল্টীয় ভাষাপরিবার - উত্তর-পূর্ব ইউরোপে অবস্থিত ভাষা ও উপভাষা
  9. স্লাভীয় ভাষাপরিবার - রাশিয়া ও পূর্ব ইউরোপে অবস্থিত ভাষা ও উপভাষা

আরও ৫টি শাখার অন্তর্গত সব ভাষাগুলো আর বলা হয় না।

  1. আনাতোলীয় ভাষাপরিবার
  2. তোখারীয় ভাষাপরিবার
  3. ডাসীয় ভাষাপরিবার
  4. থ্রাসীয় ভাষাপরিবার
  5. ফ্রিজীয় ভাষাপরিবার