মাগধী ভাষা
| মাগধী | |
|---|---|
| मगही বা मगधी | |
| স্থানীয়ভাবে প্রচলিত | ভারত |
| অঞ্চল | ভারতের বিহার |
| মাতৃভাষাভাষীর ভাষাভাষী | প্রায় ১ কোটি ১৩ লক্ষ (তারিখ হারিয়ে গিয়েছে) |
| ভাষা পরিবার | |
| লিখন পদ্ধতি | দেবনাগরী, কৈথি |
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | |
| সরকারি ভাষা | ভারতের বিহার অঙ্গরাজ্য |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-২ | mag |
| আইএসও ৬৩৯-৩ | mag |
মাগধী ভাষা (मगही বা मगधी) ভারতের বিহার অঙ্গরাজ্যে প্রচলিত একটি ভাষা। ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের ইন্দো-ইরানীয় শাখার ইন্দো-আর্য উপশাখার পূর্ব দলের বিহারী উপদলের অন্তর্গত একটি ভাষা। মাগধী ভাষাটি মাগধী প্রাকৃত নামক মধ্য ইন্দো-আর্য ভাষা থেকে উৎপন্ন হয়েছে। এটি ছিল প্রাচীন মগধ রাজ্যের ভাষা। গৌতম বুদ্ধ এই ভাষাতে কথা বলতেন। মাগধী ভাষাটি ভোজপুরি ভাষা ও মৈথিলী ভাষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মাগধী ভাষাতে প্রায় ১ কোটি ৩০ লক্ষ লোক কথা বলে।
অতীতে মাগধী ভাষাকে হিন্দি ভাষার একটি উপভাষা মনে করা হত। কিন্তু সম্প্রতি ভাষাবিজ্ঞানীরা এটিকে ইন্দো-আর্য ভাষার পূর্ব দলের একটি ভাষা হিসেবে চিহ্নিত করেছেন। এ অর্থে বাংলা, অসমীয়া ও ওড়িয়া মাগধী ভাষার দূর সম্পর্কের আত্মীয় ভাষা। মাগধী ভাষার একটি সমৃদ্ধ ও প্রাচীন লোকসঙ্গীত ও লোককথার ঐতিহ্য আছে। ভাষাটি বিহারের ৮টি জেলায়, ঝাড়খণ্ডের ৩টি জেলায় এবং পশ্চিমবঙ্গের মালদহ জেলায় প্রচলিত।
মাগধী ভাষাতে অনেক লোক কথা বললেও এটির কোন সাংবিধানিক স্বীকৃতি নেই। এমনকি বিহারেও শিক্ষা ও প্রশাসনের কাজে হিন্দি ভাষা ব্যবহার করা হয়।[১] ১৯৬১ সালে জনগণনাতে মাগধী ভাষাকে হিন্দির উপভাষা হিসেবে গণ্য করা হয়।[২]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ http://www.diehardindian.com/demogrph/moredemo/histlang.htm
- ↑ Verma, Mahandra K.. "Language Endangerment and Indian languages : An exploration and a critique". Linguistic Structure and Language Dynamics in South Asia. http://books.google.co.in/books?id=tcfJY7kANo8C&pg=PA5&lpg=PA5&dq=awadhi+and+magahi+languages&source=web&ots=CXhEbrAUH5&sig=e3GeSyfuGmTbRXtRK-vT100cFAQ&hl=en&sa=X&oi=book_result&resnum=10&ct=result#PPA3,M1.