বোড়ো ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বোড়ো
बोड़ो
যেসব রাষ্ট্রে প্রচলিত: India, with a few small communities in Nepal
মোট ভাষাভাষী সংখ্যা: 1,350,478+
1,350,478 in India (2001), 3,301 in Nepal (2001)
ভাষা পরিবার: চীনা-তিব্বতি
 Tibeto-Burman
  Jingpho-Konyak-Bodo
   Konyak-Bodo-Garo
    Bodo-Garo
     বোড়ো 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: Assam (India)
নিয়ন্ত্রক সংস্থা: নেই
ভাষা কোডসমূহ
ISO 639-1: none
ISO 639-2: sit
ISO 639-3: brx 

বোড়ো ভাষা (বোড়ো ভাষায়: बोड़ो একটি তিব্বতি-বর্মী ভাষা যাতে উত্তর-পূর্ব ভারত, নেপাল ও বাংলাদেশে বসবাসরত বোড় জাতির লোকেরা কথা বলে থাকেন। ভাষাটি ভারতের অসম অঙ্গরাজ্যের একটি সরকারী ভাষা এবং ভারতের সংবিধান অনুসারে দেশটির ২২টি জাতীয় ভাষার একটি।

সূচিপত্র

[সম্পাদনা] বংশানুক্রম

বোড়ো ভাষা তিব্বতি-বর্মী পরিবারের একটি ভাষা। এটি বংশগতভাবে অসমের দিমাসা ভাষা এবং মেঘালয়ের গারো ভাষার সাথে সম্পর্কিত। এছাড়াও ত্রিপুরার ককবরক ভাষার সাথেও এর ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

[সম্পাদনা] ইতিহাস

১৯১৩ সাল থকে বোড়ো সংগঠনগুলি রাজনৈতিক ও সামাজিক আত্মপরিচয়ের ব্যাপারে সচেতন হয়ে ওঠে/ ১৯৬৩ সালে অসমের বোড়োপ্রধান এলাকাগুলির প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষার মাধ্যম হিসেবে বোড়োর প্রচলন হয়। বর্তমানে ভাষাটি মাধ্যমিক স্তর পর্যন্ত প্রচলিত এবং অসম অঙ্গরাজ্যের একটি সরকারী ভাষা। গৌহাটি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬ সাল থেকে বোড়ো ভাষা ও সাহিত্যের উপর একটি স্নাতকোত্তর কোর্স প্রদান করা হচ্ছে। যদিও ইদানিং ভাষাটির উপর বাংলা ভাষার প্রভাব বৃদ্ধি পেয়েছে, তা সত্ত্বেও উদালগুরি জেলা ও তার আশেপাশে ভাষাটি স্বরূপে এখনও বিরাজমান।

[সম্পাদনা] উপভাষা

ছোটে, মেচ উপভাষাগুলি বোড়ো ভাষার উপভাষা।

[সম্পাদনা] লিখন পদ্ধতি

বোড়ো ভাষা বর্তমানে দেবনাগরী লিপি ব্যবহার করে লেখা হয়। তবে অতীতে বহুদিন যাবৎ এটি রোমান লিপিতে লেখা হত।

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ