শিলচর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিলচর
রাজ্য
 - জেলা
আসাম
 - কাছাড়
ভৌগোলিক স্থানাঙ্ক 24.82° N 92.8° E
এলাকা
 - উচ্চতা
 km²
 - 22 m
সময় অঞ্চল IST (UTC+5:30)
জনসংখ্যা (২০০১)
 - ঘনত্ব
১৪২,৩৯৩
 - /km²
সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ
কোড তালিকা
 - ডাক
 - টেলিফোন
 - যানবাহন
 
 - ৭৮৮০xx
 - +৯১ (০) ৩৮৪২
 - AS-১১
ওয়েবসাইট: www.silchar.nic.in

শিলচর (ইংরেজি: Silchar, সিলেটি: শিলচর Hilsôr) ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার সদর শহর এবং দক্ষিণ আসামের একটি প্রধান বাণিজ্যকেন্দ্র। মণিপুরের কিছু অংশ এবং মিজোরামের জন্য এই শহরের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এর ফলে শিলচরে ভারতের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা বসতি স্থাপন করেছেন।

বরাক নদীর তীরে অবস্থিত এই শহর উত্তর-পূর্ব ভারতের মধ্যে শান্তিপূর্ণ জায়গা হিসেবে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে "শান্তির দ্বীপ" আখ্যা লাভ করেছিল। [১] তৎকালীন পূর্ববঙ্গের সিলেটিরা এই শহরের অন্যতম প্রধান জনগোষ্ঠী। ভাত এবং মাছ এখানকার লোকদের প্রধান খাদ্য। এছাড়া "শুঁটকি" এবং "চুঙ্গা পিঠা" এখানকার বিখ্যাত উপাদেয় খাদ্য।

[সম্পাদনা] ভৌগোলিক অবস্থান

শিলচর আসামের দক্ষিণ সীমায় অবস্থিত।[২] বরাক নদীর তীরে অবস্থিত এই শহর চা, চাল এবং আরো নানারকম কৃষিজাত দ্রব্যের জন্য বিখ্যাত। পাঁচগ্রাম কাগজ কল, সিমেন্ট কারখানা এবং চা-পাতা উৎপাদন এখানকার প্রধান শিল্প। শিলচর ভারতের অন্যান্য জায়গার সঙ্গে রেল, সড়ক এবং আকাশপথের মাধ্যমে যুক্ত। শিলচর গড়পড়তা ভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে ২২ মিটার (৭২ ফুট) উঁচুতে। [৩]

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

UN/LOCODE for Silchar

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ