আলবেনীয় ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| আলবেনীয় Shqip |
||
|---|---|---|
| উচ্চারণ: | আ-ধ্ব-ব: /ʃcip/ | |
| যেসব রাষ্ট্রে প্রচলিত: | আলবেনিয়া, কসোভো, সার্বিয়া, মন্টেনিগ্রো, ম্যাসিডোনিয়া, গ্রিস, তুরস্ক, ইতালি, এবং অন্যান্য দেশে | |
| অঞ্চল: | দক্ষিণ-পূর্ব ইউরোপ | |
| মোট ভাষাভাষী সংখ্যা: | ৬,১৬৯,০০০ (এথ্নোলগ ২০০০) | |
| ভাষা পরিবার: | ইন্দো-ইউরোপীয় আলবেনীয় |
|
| লিপি: | লাতিন বর্ণমালা (আলবেনীয় প্রভেদ) | |
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
| যেসব দেশের রাষ্ট্রভাষা: | আলবেনিয়া, কসোভো, এবং সার্বিয়া, মন্টেনিগ্রো, ও ম্যাসিডোনিয়ার কিয়দংশে | |
| নিয়ন্ত্রক সংস্থা: | নেই | |
| ভাষা কোডসমূহ | ||
| ISO 639-1: | sq | |
| ISO 639-2: | alb (B) | sqi (T) |
| ISO 639-3: | variously: sqi — Albanian (generic) aln — Gheg aae — Arbëreshë aat — Arvanitika als — Tosk |
|
| দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। | ||
আলবেনীয় ভাষা (আলবেনীয় ভাষায়: Shqip) একটি ইন্দো-ইউরোপীয় ভাষা। বিশ্বের প্রায় ৬০ লক্ষ লোক এ ভাষায় কথা বলেন। এটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের কোন শাখার সদস্য নয়, তাই এটির কোন আত্মীয় ভাষা নেই। ১৮৫৪ সালে ফ্রান্ৎস বপ এটিকে ইন্দো-ইউরোপীয় ভাষা হিসেবে শনাক্ত করেন।
আলবেনীয় ভাষা মূলত আলবেনিয়া-তে প্রচলিত। এছাড়াও পার্শ্ববর্তী বলকান রাষ্ট্রসমূহ, গ্রিস, তুরস্ক ও ইতালিতে এর প্রচলন আছে। আলেবেনীয় ভাষার দুইটি প্রধান উপভাষা-দল আছে — উত্তরে ঘেগ এবং দক্ষিণের তোস্ক। এই দুইটি আবার আরও অনেক উপভাষায় বিভক্ত এবং এগুলির কতগুলি পারস্পরিক বোধগম্য (mutually intelligible) না-ও হতে পারে। ভাষাটির ইতিহাস অস্পষ্ট; অন্য ইন্দো-ইউরোপীয় ভাষাগুলির সাথে ভাষাটির সুস্পষ্ট সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণ দ্বিবিধ। প্রথমত, ভাষাটি অন্য ভাষা থেকে প্রচুর শব্দ ঋণ নিয়েছে এবং এই শব্দগুলি ভাষাটির আধুনিক রূপ নির্মাণ করেছে। দ্বিতীয়ত, ভাষাটির অতি প্রাচীন নিদর্শন নেই বললেই চলে। ভাষাটির সবচেয়ে প্রাচীন লিখিত নিদর্শন ১৫শ শতক থেকে পাওয়া এবং এগুলি ধর্মীয় বিষয়ের উপর লেখা।
১৯০৯ সালে ভাষাটির একটি লাতিন বর্ণমালা-ভিত্তিক সরকারী বর্ণমালা প্রণয়ন করা হয়।
মান্য বা আদর্শ আলবেনীয় ভাষা আলবেনিয়া রাষ্ট্রের সরকারী ভাষা। আলবেনিয়ার সরকারী ভাষাটি তোস্ক উপভাষার উপর ভিত্তি করে নির্মিত। এছাড়া এটি কসোভো ও ম্যাসিডোনিয়ার সরকারী ভাষাগুলির একটি।