মৈথিলী ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মৈথিলি | |
|---|---|
| मैथिली | |
| যেসব রাষ্ট্রে প্রচলিত: | ভারত, নেপাল |
| অঞ্চল | ভারতের বিহার রাজ্য |
| মাতৃভাষাভাষীর সংখ্যা | ৪.৫ কোটি (date missing) |
| ভাষা পরিবার | |
| লিখন পদ্ধতি | দেবনাগরী, কাইথি, মিথিলাক্ষর |
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | |
| সরকারি ভাষা | বিহার রাজ্য, ভারত |
| নিয়ন্ত্রক সংস্থা | No official regulation |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-১ | bh (বিহারি) |
| আইএসও ৬৩৯-২ | mai |
| আইএসও ৬৩৯-৩ | mai |
মৈথিলি (মৈথিলি ভাষায়: मैथिली) একটি ইন্দো-আর্য ভাষা। এটি মূলত ভারতের বিহার রাজ্য ও নেপালের পূর্বাঞ্চলীয় তেরাই এলাকায় প্রচলিত। ভাষাবিজ্ঞানীরা মৈথিলিকে একটি পূর্ব ইন্দো-আর্য ভাষা হিসেবে গণ্য করেন, তাই এটি কেন্দ্রীয় ইন্দো-আর্য ভাষা যেমন হিন্দি ভাষার চেয়ে আলাদা, এবং বাংলা, অসমীয়া ও ওড়িয়ার সাথে এর সম্পর্ক বেশি। কিন্তু ভারতের আদমশুমারিতে এটিকে হিন্দির একটি উপভাষা হিসেবে গণ্য করা হয়েছে। ২০০৩ সালে এটি ভারতের একটি স্বতন্ত্র সরকারী ভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায়।
মৈথিলি ভাষা মৈথিলি লিপিতে লেখা হত, যার সাথে বাংলা লিপির মিল আছে। তবে বর্তমানে এটি দেবনাগরী লিপিতে লেখা হয়।
মৈথিলি ভাষার নাম প্রাচীন ভারতীয় রাজ্য মিথিলা থেকে এসেছে। প্রায় সাড়ে চার কোটি লোক মৈথিলি ভাষায় কথা বলেন। এ ভাষার সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক হলেন কবি বিদ্যাপতি।
|
||||||||