কেচুয়া ভাষা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| কেচুয়া Runa Simi রুনা সিমি |
||
|---|---|---|
| উচ্চারণ: | আ-ধ্ব-ব: ['qʰeʃ.wa 'si.mi], ['χetʃ.wa 'ʃi.mi], [kitʃ.wa 'ʃi.mi], [ʔitʃ.wa 'ʃi.mi], ['ɾu.nɑ 'si.mi] | |
| যেসব রাষ্ট্রে প্রচলিত: | আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু | |
| অঞ্চল: | আন্দেস | |
| মোট ভাষাভাষী সংখ্যা: | ১ কোটি | |
| ক্রম: | ৮৩ | |
| ভাষা পরিবার: | কেচুয়ান | |
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
| যেসব দেশের রাষ্ট্রভাষা: | বলিভিয়া এবং পেরু | |
| নিয়ন্ত্রক সংস্থা: | none | |
| ভাষা কোডসমূহ | ||
| ISO 639-1: | qu | |
| ISO 639-2: | que | |
| ISO 639-3: | que — Quechua (generic) many varieties of Quechua have their own codes. |
|
|
|
||
| দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। | ||
কেচুয়া বা রুনা সিমি বা কিচ্ওয়া দক্ষিণ আমেরিকার একটি আদিবাসী আমেরিকান ভাষা। কেচুয়া প্রাচীন ইনকা সাম্রাজ্যের ভাষা ছিল। বর্তমানে এটির অনেকগুলি উপভাষায় দক্ষিণ আমেরিকার সর্বত্র প্রায় এক কোটি মানুষ কথা বলেন। পেরু, বলিভিয়ার দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চল, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল, আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চল এবং চিলির উত্তরাঞ্চলে এই ভাষাটি প্রচলিত। ভৌগলিক বিস্তারের দিক থেকে এটি দুই আমেরিকা মহাদেশের সবচেয়ে বেশি প্রচলিত আদিবাসী আমেরিকান ভাষা।
কেচুয়া একটি নিয়মিত সংশ্লেষণাত্মক ভাষা। বাক্যে এর পদক্রম কর্তা-কর্ম-ক্রিয়া। ভাষাটিতে প্রচুর প্রত্যয় আছে, যেগুলি শব্দের সাথে যুক্ত হয়ে এদের অর্থের সুক্ষ্ম পরিবর্তন আনতে পারে। কেচুয়া ভাষার বিশেষ বৈশিষ্ট্য হল এর ক্রিয়া কর্তা ও কর্ম উভয়ের সাথে সাযুজ্য রক্ষা করে, এটিতে তথ্যের উৎস ও সত্যতাজ্ঞাপক চিহ্নের ব্যবহার হয়, বাক্যে কোন অংশটি মূল তথ্য বা টপিক, তা নির্দেশকারী চিহ্নের প্রয়োগ হয়, ইত্যাদি।