বরিশাল
|
|
উইকিপিডিয়ার জন্য মানসম্মত অবস্থায় আনতে এই নিবন্ধ বা অনুচ্ছেদের উইকিফাই প্রয়োজন। অনুগ্রহ করে সম্পর্কিত আন্তঃসংযোগ প্রয়োগের মাধ্যমে নিবন্ধের উন্নয়নে সহায়তা করুন। |
বরিশাল দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের একটি শহর। এটি বরিশাল জেলায় অবস্থিত, এবং বরিশাল বিভাগের সদর দপ্তর। এটি বাংলাদেশ-এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশষ্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার 'ভেনিস' বলা হয়। বরিশাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর।
| বরিশাল | |
|---|---|
| — মেট্রোপলিটন শহর — | |
| স্থানাঙ্ক: 22°48′0″N 90°30′0″E / 22.80000°N 90.50000°E | |
| প্রতিষ্ঠা | ০০০০ |
| শহরের মর্যাদা প্রাপ্তি | ১৯৯৩ |
| আয়তন | |
| • মেট্রোপলিটন শহর | ১৯.৯৯ |
| জনসংখ্যা (২০০৮) | |
| • মেট্রোপলিটন শহর | |
| • ঘনত্ব | ১০,৫৭৮ |
| • মেট্রো | |
| সময় অঞ্চল | BST (ইউটিসি+৬) |
| Postal code | ৮২০০ |
| জিডিপি (২০০৫) | $000 |
| কলিং কোড | ০৪৩১ |
| ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
পরিচ্ছেদসমূহ |
বরিশাল বিভাগ[সম্পাদনা]
বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। ৬ জেলা নিয়ে বরিশাল বিভাগ সৃষ্টি হয়। জেলাগুলো হলো বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা। ২০০০ সালে বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
ভৌগোলিক সীমারেখা[সম্পাদনা]
বরিশাল জেলা ২১ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ ডিগ্রি থেকে ৯১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।বরিশাল শহর এর আয়তন ১৯.৯৯ বগঁ/কিঃ।বিভাগের আওতায় আছে ৬টি জেলা, ৩৮টি থানা, ৩২৩টি ইউনিয়ন, ৩২৩৭টি গ্রাম, ১১টি পৌরসভা।
জনসংখ্যা[সম্পাদনা]
বরিশাল মেট্রোপলিটন শহরে বসবাসরত জনসংখ্যা ২১০,৩৭৪ জন। মহানগরীয় অঞ্চলে বসবাসরত জনসংখ্যা ৩,৮৫৩,০৯৩ জন। মোট জনসংখ্যার ৫৩.২৮% পুরুষ এবং নারী ৪৬.৭২%।
ধর্মীয় জনগোষ্ঠীর উপর ভিত্তি করে মোট জনসংখ্যা এবং উপাসনালয় সংখ্যা[সম্পাদনা]
- বরিশালের মোট জনসংখ্যার ৯০.৬৪% মুসলিম, ৮.৩৮% হিন্দু, খ্রিষ্টান ০.৯৮%
- মসজিদ এর সংখ্যা ১৫০, চার্চ এর সংখ্যা ৫, মন্দিরের সংখ্যা ২০০-র উপর
চিত্তাকর্ষক স্থান[সম্পাদনা]
এবাদুল্লাহ মসজিদ, অশ্বিনীকুমার টাউনহল, দুর্গাসাগর দিঘী, মুকুন্দ দাসের কালিবাড়ী , বিবির পুকুর পাড়, গুঠিয়া মসজিদ, মাহিলারা মঠ, ৩০ গোডাউন, বিআইউটিএ এর মাঠ, বেলস্ পার্ক, পরেশ সাগর দীঘি,চাখার শেরে বাংলা যাদুঘর,
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- সরকারী কলেজ-১৮টি
- বেসরকারি কলেজ ৬২টি
- মাধ্যমিক বিদ্যালয়-১০৬১টি
- সরকারী বিদ্যালয়-৩২৯৮টি
- বেসরকারী প্রথমিক বিদ্যালয়-৮২৯ টি
- মাদ্রাসা-১০০১ টি
- মেডিকেল কলেজ-১টি, শেরেবাংলা মেডিকেল কলেজ
- ক্যাডেট কলেজ-১টি, বরিশাল ক্যাডেট কলেজ
- পলিটেকনিক ইনস্টিটিউট-২টি
- বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-৫টি ... ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট , বরিশাল ।
- বরিশাল বিশ্ববিদ্যালয়-১টি
- বিখ্যাত স্কুলঃ উদয়ন স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল, বরিশাল জিলা স্কুল হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ,ব্রজমোহন বিদ্যালয়
- বিখ্যাত কলেজঃ সরকারী ব্রজমোহন কলেজ, সরকারী বরিশাল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ, অমৃতলাল দে মহাবিদ্যালয়,
প্রকাশনা[সম্পাদনা]
স্থানীয়ভাবে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং সাময়িকীর তালিকা
- http://thebarisalnews.com/
- প্রতিদিনের আমাদের বরিশাল
- দৈনিক দক্ষিণাঞ্চল
- দৈনিক পল্লী অঞ্চল
- দৈনিক শাহনামা
- দৈনিক বাংলার বনে
- দৈনিক আজকের বার্তা
- দৈনিক আজকের পরিবর্তন
- দৈনিক মতবাদ
- দৈনিক সত্য সংবাদ
- দৈনিক বরিশাল বার্তা
- দৈনিক ভোরের অঙ্গিকার
- দৈনিক বরিশাল প্রতিদিন
- দৈনিক বিপ্লবী বাংলাদেশ
- দৈনিক আজকের বর
সাপ্তাহিকীর / সাময়িকীর তালিকা
- বাকেরগঞ্জ পরিক্রমা
- চিরন্তন বাংলা
- উপকূল
- গৌরনদী পরিক্রমা
- সাপ্তাহিক খাদেম (বরিশালের পুরোনো সাপ্তাহিকগুলোর অন্যতম)
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রতিদিনের আমাদের বরিশাল - বৃহত্তর বরিশালের সর্বপ্রথম অনলাইন পত্রিকা
- বরিশাল জেলা তথ্য বাতায়ন
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
|
||||||||||||||||||||||||||