সিংহলি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিংহলি
සිංහල সিংহলঃ
যেসব রাষ্ট্রে প্রচলিত: শ্রীলঙ্কা
মাতৃভাষাভাষীর সংখ্যা ১ কোটি ৬০ লক্ষ  (date missing)
ভাষা পরিবার
লিখন পদ্ধতি সিংহলি আবুগিদা (ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত)
প্রাতিষ্ঠানিক মর্যাদা
সরকারি ভাষা শ্রীলঙ্কা
নিয়ন্ত্রক সংস্থা No official regulation
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১ si
আইএসও ৬৩৯-২ sin
আইএসও ৬৩৯-৩ sin

সিংহলী ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের ইন্দো-আর্য শাখার পশ্চিম দলের একটি ভাষা। এই ভাষাতে শ্রীলংকার প্রায় ২ কোটি লোক কথা বলে। তামিল ভাষার সাথে ভাষাটি শ্রীলংকার সহ-সরকারী ভাষা। ভাষাটি সিংহলী লিপিতে লেখা হয়। খ্রিস্টপূর্ব ৩য় শতকে সিংহলী ভাষাতে লেখা শিলালিপি পাওয়া গেছে। ১০ম শতক থেকে শুরু করে ভাষাটিতে সমৃদ্ধ বৌদ্ধ সাহিত্য রচিত হয়েছে। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৫ম শতকে মূল ভারতীয় ভূখণ্ড থেকে ঔপনিবেশিকেরা ভাষাটিকে শ্রীলংকা দ্বীপে নিয়ে আসে। অন্যান্য ইন্দো-আর্য ভাষা থেকে ভৌগলিকভাবে বিচ্ছিন্ন বলে ভাষাটির বিবর্তনের গতিপথ ছিল ভিন্ন। এটিতে দ্রাবিড় তামিল ভাষার বড় প্রভাব দেখা যায়। ১৯৫৬ সালে শ্রীলংকায় সিংহলী ভাষাকে একমাত্র সরকারী ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে সেখানকার তামিল সংখ্যালঘু জনগোষ্ঠী আক্রমণাত্মক গণবিক্ষোভ চালায়। এর ফলশ্রুতিতে ১৯৫৮ সালে তামিল ভাষাকে বিশেষ সরকারী মর্যাদা দেওয়া হয়।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ