১ মার্চ
অবয়ব
(১লা মার্চ থেকে পুনর্নির্দেশিত)
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||
| ২০২৬ | ||||||
১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬০তম (অধিবর্ষে ৬১তম) দিন। বছর শেষ হতে আরো ৩০৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৫০৯ খ্রিষ্টপূর্ব – পাবলিয়াস ভ্যালেরিয়াস পাবলিকোলা ক্ষমতাচ্যুত রাজা লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস-কে সিলভা আর্সিয়ার যুদ্ধ-এ পরাজিত করার পর রোমান প্রজাতন্ত্র-এর প্রথম রোমান ট্রায়াম্ফ উদযাপন করেন।
- ২৯৩ – সম্রাট ডায়োক্লেটিয়ান ও ম্যাক্সিমিয়ান কনস্টানটিয়াস ক্লোরাস ও গ্যালেরিয়াস-কে সিজার হিসেবে নিয়োগ দেন, যা টেট্রার্কি-র সূচনা হিসেবে বিবেচিত।
- ৩৫০ – কনস্টানটিনা-র উৎসাহে ভেট্রানিও নিজেকে সিজার ঘোষণা করেন।
- ৮৩৪ – সম্রাট লুই দ্য পায়াস ফ্রাঙ্কিশ সাম্রাজ্য-এর একক শাসক হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হন।
- ১২৯০ – পর্তুগাল-এর রাজা দিনিস কর্তৃক কোইম্ব্রা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে চার্টার লাভ করে।
- ১৪৭৬ – ক্যাথলিক মনার্ক-দের বাহিনী আফোনসো পঞ্চম ও যুবরাজ দ্বিতীয় জন-এর নেতৃত্বাধীন সম্মিলিত পর্তুগিজ-কাস্তিলীয় বাহিনীর বিরুদ্ধে টোরোর যুদ্ধ-এ লিপ্ত হয়।
- ১৪৯৮ – ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।
- ১৫৬২ – ফ্রান্স-এর ওয়াসি-তে ৬৩ জন হুগেনো নিহত হন, যা ফরাসি ধর্মযুদ্ধ-এর সূচনা ঘটায়।
- ১৬২৮ – প্রথম চার্লস-এর জারি করা পরোয়ানায় এই দিনের মধ্যে ইংল্যান্ড-এর প্রতিটি কাউন্টিকে জাহাজ কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
- ১৬৩৩ – স্যামুয়েল দ্য শ্যামপ্ল্যাঁ কার্ডিনাল রিশলিউ-র পক্ষে নিউ ফ্রান্স-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পুনরায় গ্রহণ করেন।
- ১৬৪০ – ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ।
- ১৬৯২ – সারাহ গুড, সারাহ অসবর্ন ও টিটুবা-কে ম্যাসাচুসেটস-এর সালেম ভিলেজে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়, যার মাধ্যমে সালেম ডাইনি বিচার শুরু হয়।
- ১৭৮১ – মার্কিন যুক্তরাষ্ট্রে আর্টিকেলস অফ কনফেডারেশন কার্যকর হয়।
- ১৭৯৬ – বাটাভিয়ান প্রজাতন্ত্র কর্তৃক ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাতীয়করণ করা হয়।
- ১৮০৫ – মার্কিন সিনেটে স্যামুয়েল চেজ-এর অভিশংসন বিচার শেষে তিনি খালাস পান।
- ১৮১১ – মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহন।
- ১৮১৫ – এলবা দ্বীপ থেকে পলায়নের পর নেপোলিয়ন বোনাপার্টের ১০০ দিনের শাসনকাল শুরু হয়।
- ১৮১৯ – শ্রীরামপুরে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড “ব্যাংক অফ শ্রীরামপুর” প্রতিষ্ঠা করেন।
- ১৮৩৬ – ৫৭টি টেক্সাস সম্প্রদায়ের প্রতিনিধিদের একটি কনভেনশন ওয়াশিংটন-অন-দ্য-ব্রাজোসে মেক্সিকো থেকে স্বাধীনতা নিয়ে আলোচনার জন্য মিলিত হয়।
- ১৮৪৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জন টাইলার টেক্সাস প্রজাতন্ত্র-কে সংযুক্ত করার বিলে স্বাক্ষর করেন।
- ১৮৪৮ – ভারতে ভূমিকম্পে ১ হাজার জনের প্রাণহানি।
- ১৮৬৭ – নেব্রাস্কা ৩৭তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- ১৮৭০ – সেরো কোরা-র যুদ্ধ-এ মার্শাল ফ্রান্সিসকো সোলানো লোপেজ নিহত হন, যার মাধ্যমে প্যারাগুয়ের যুদ্ধ-এর সমাপ্তি ঘটে।
- ১৮৭১ – ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধ-এর সময় প্যারিস অবরোধ শেষে বিজয়ী প্রুশীয় সেনাবাহিনী প্যারিসের মধ্য দিয়ে বিজয় কুচকাওয়াজ করে।
- ১৮৭২ – বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হিসেবে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়।
- ১৮৯৩ – তড়িৎ প্রকৌশলী নিকোলা টেসলা সেন্ট লুইসে বেতারের প্রথম প্রকাশ্য প্রদর্শনী করেন।
- ১৮৯৬ – আদওয়ার যুদ্ধ-এ ইথিওপীয় সেনাবাহিনী সংখ্যায় বেশি ইতালীয় বাহিনীকে পরাজিত করে, ফলে প্রথম ইতালো-ইথিওপীয় যুদ্ধ-এর অবসান ঘটে।
- ১৮৯৬ – অঁরি বেক্যরেল তেজস্ক্রিয় ক্ষয় আবিষ্কার করেন।
- ১৯০১ – অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠিত হয়।
- ১৯০৭ – ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।
- ১৯১০ – মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী তুষারধসে ওয়াশিংটনের কিং কাউন্টিতে গ্রেট নর্দার্ন রেলওয়ের একটি ট্রেন চাপা পড়ে ৯৬ জন নিহত হন।
- ১৯১২ – আলবার্ট বেরী প্রথম উড্ডীয়মান বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে নামেন।
- ১৯১৪ – চীন আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে যোগদান করে।
- ১৯১৭ – মার্কিন সরকার এর পাঠোদ্ধারকৃত পাঠ্য প্রকাশ করার পর জিমারম্যান টেলিগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে পুনর্মুদ্রিত হয়।
- ১৯১৯ – কোরিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের সূত্রপাত।
- ১৯২১ – ওয়ারউইক আর্মস্ট্রং-এর নেতৃত্বে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল দি অ্যাশেজ-এ প্রথম হোয়াইটওয়াশ সম্পন্ন করে।
- ১৯২১ – আরএসএফএসআর-এর পেট্রোগ্রাদে বৃহত্তর স্বাধীনতার দাবিতে গণবিক্ষোভের পর ক্রনস্টাড বিদ্রোহ শুরু হয়, যেখানে নাবিক ও নাগরিকরা বলশেভিক-দের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে।
- ১৯৩২ – বিমানচালক চার্লস লিন্ডবার্গ-এর ২০ মাস বয়সী পুত্র চার্লস জুনিয়র নিউ জার্সির ইস্ট আমওয়েল থেকে অপহৃত হয়।
- ১৯৩৯ – জাপানের ওসাকার হিরাকাতায় ইম্পেরিয়াল জাপানি সেনাবাহিনীর একটি গোলাবারুদ ডিপো বিস্ফোরণে ৯৪ জন নিহত হন।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বুলগেরিয়া ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করে অক্ষশক্তির সঙ্গে মিত্রতা করে।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি বাহিনী ডাচ ইস্ট ইন্ডিজের প্রধান দ্বীপ জাভায় মেরাক ও বান্টেন উপসাগরে অবতরণ করে।
- ১৯৪৪ – বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন (সপ্তম) মুখ্যমন্ত্রী।
- ১৯৪৬ – ব্যাংক অফ ইংল্যান্ড জাতীয়করণ করা হয়।
- ১৯৪৭ – আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর্থিক কার্যক্রম শুরু করে।
- ১৯৪৯ – রাশিয়ান বিমান দুর্ঘটনায় ৩৮৫ জন নিহত।
- ১৯৫০ – তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে চিয়াং কাইশেকের পুনরায় দায়িত্ব গ্রহণ।
- ১৯৫০ – স্নায়ুযুদ্ধ: ক্লাউস ফুকস সোভিয়েত ইউনিয়নের কাছে গোপন পারমাণবিক বোমার তথ্য পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন।
- ১৯৫৩ – সোভিয়েত প্রধানমন্ত্রী জোসেফ স্তালিন স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন হন; চার দিন পর তিনি মারা যান।
- ১৯৫৪ – পারমাণবিক অস্ত্র পরীক্ষা: বিকিনি অ্যাটলে ১৫ মেগাটন ক্ষমতার হাইড্রোজেন বোমা ক্যাসল ব্রাভো বিস্ফোরণ ঘটানো হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট সবচেয়ে ভয়াবহ তেজস্ক্রিয় দূষণের ঘটনা।
- ১৯৫৪ – সশস্ত্র পুয়ের্তো রিকান জাতীয়তাবাদীরা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায় এবং পাঁচজন প্রতিনিধিকে আহত করে।
- ১৯৫৬ – আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা-র জন্য রেডিওটেলিফোনি বর্ণমালার খসড়া চূড়ান্ত করে।
- ১৯৫৬ – পূর্ব জার্মানির জাতীয় গণবাহিনী গঠিত হয়।
- ১৯৫৮ – স্যামুয়েল আলফোনসাস স্ট্রিচ প্রোপাগেশন অফ ফেইথের প্রো-প্রিফেক্ট নিযুক্ত হন এবং প্রথম মার্কিন হিসেবে রোমান কুরিয়ার সদস্য হন।
- ১৯৬১ – উগান্ডা স্বায়ত্তশাসিত হয় এবং প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১৯৬২ – আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১ নিউ ইয়র্কের জ্যামাইকা বে-তে বিধ্বস্ত হয়ে ৯৫ জন নিহত হন।
- ১৯৬৪ – ভিয়ারিকা আগ্নেয়গিরি-তে স্ট্রম্বোলীয় অগ্ন্যুৎপাত শুরু হয়, যার ফলে সৃষ্ট লাহার কোনারিপে শহরের অর্ধেক ধ্বংস করে দেয়।
- ১৯৬৪ – প্যারাডাইস এয়ারলাইন্স ফ্লাইট ৯০১এ নেভাদার লেক টাহোর কাছে বিধ্বস্ত হয়ে ৮৫ জন নিহত হন।
- ১৯৬৬ – সোভিয়েত মহাকাশযান ভেনেরা ৩ শুক্র গ্রহে বিধ্বস্ত হয় এবং অন্য গ্রহের পৃষ্ঠে অবতরণকারী প্রথম মহাকাশযান হয়ে ওঠে।
- ১৯৬৬ – বাথ পার্টি সিরিয়ায় ক্ষমতা দখল করে।
- ১৯৭১ – স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- ১৯৭১ – ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকাল স্থগিত ঘোষণা।
- ১৯৭৩ – ব্ল্যাক সেপ্টেম্বর সুদানের খার্তুমে সৌদি দূতাবাসে হামলা চালায়, ফলে তিনজন পশ্চিমা জিম্মি নিহত হন।
- ১৯৭৪ – ওয়াটারগেট কেলেঙ্কারি: ওয়াটারগেট ভাঙচুরে ভূমিকার জন্য সাতজন অভিযুক্ত হন এবং বিচারে বাধা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
- ১৯৮১ – অস্থায়ী আইরিশ রিপাবলিকান আর্মির সদস্য ববি স্যান্ডস এইচএম প্রিজন মেজে অনশন শুরু করেন।
- ১৯৮৫ – বাংলাদেশে জেনারেল এরশাদ কর্তৃক রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা।
- ১৯৮৬ – পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা দুটি জেলায় বিভক্ত হয়।
- ১৯৯০ – লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৯০ – স্টিভ জ্যাকসন গেমস-এ মার্কিন সিক্রেট সার্ভিস অভিযান চালায়, যা পরবর্তীতে ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন গঠনে ভূমিকা রাখে।
- ১৯৯১ – ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়, যাতে ২৫,০০০-এর বেশি মানুষ, বেশিরভাগ বেসামরিক, নিহত হন।
- ১৯৯২ – বসনিয়া ও হার্জেগোভিনা সমাজতান্ত্রিক ফেডারেল প্রজাতন্ত্র যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৯৭ – বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।
- ১৯৯৮ – টাইটানিক বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে ওঠে।
- ২০০১ – প্রধান বিচারপতি পদে মাহমুদুল আমীন চৌধুরীর শপথ গ্রহণ।
- ২০০২ – আফগানিস্তানে মার্কিন আগ্রাসন: পূর্ব আফগানিস্তানে অপারেশন অ্যানাকোন্ডা শুরু হয়।
- ২০০২ – এনভিস্যাট পরিবেশগত উপগ্রহ আরিয়ান ৫ রকেটে করে পৃথিবী থেকে ৮০০ কিমি উচ্চ কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
- ২০০২ – স্পেস শাটল কলাম্বিয়া হাবল স্পেস টেলিস্কোপ মেরামতের জন্য এসটিএস-১০৯ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- ২০০৩ – মার্কিন যুক্তরাষ্ট্র কাস্টমস সার্ভিস ও মার্কিন সিক্রেট সার্ভিসের ব্যবস্থাপনা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে স্থানান্তরিত হয়।
- ২০০৫ – রোপার বনাম সিমন্স মামলায় মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুদণ্ড অসাংবিধানিক।
- ২০০৬ – ইংরেজি উইকিপিডিয়া তার দশ লক্ষতম নিবন্ধ জর্ডানহিল রেলওয়ে স্টেশন-এ পৌঁছায়।
- ২০০৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডো আঘাত হানে, যাতে অন্তত ২০ জন নিহত হন, যার মধ্যে এন্টারপ্রাইজ হাই স্কুলে আটজন রয়েছেন।
- ২০০৮ – গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলা দুজন মহিলা ও চারটি শিশুসহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়।
- ২০০৮ – আর্মেনিয়ার পুলিশ বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিরোধী সমাবেশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে দশজন নিহত হন।
- ২০১৪ – চীনের কুনমিং রেলওয়ে স্টেশনে গণ ছুরিকাঘাতে ৩৫ জন নিহত ও ১৪৩ জন আহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৬১১ - জন পেল, ইংরেজ গণিতবিদ, জ্যামিতি বিশেষজ্ঞ ও জোতির্বিদ।
- ১৬২০ - থমাস ক্যাম্পিয়ন, ইংরেজ কবি।
- ১৮৬১ - অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ। (মৃ.১০/০২/১৯৩০)
- ১৮৮৩ - কুমুদরঞ্জন মল্লিক, বাঙালি কবি ও শিক্ষাবিদ। (মৃ.১৪/১২/ ১৯৭০)
- ১৮৯২ - রিয়ুনোসুকে আকুতাগাওয়া, সাহিত্যিক, জাপানি ছোট গল্পের জনক।
- ১৯০৩ - বিষ্ণুপদ মুখোপাধ্যায়, ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা।(মৃ.৩০/০৭/১৯৭৯)
- ১৯০৭ -
- সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা। (মৃ.১৯৭৮)
- মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।
- ১৯১২ - চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিক্যাল মিশনের অন্যতম সদস্য ডাঃ বিজয় কুমার বসু, ভারতে আকুপাংচার চিকিৎসার সূচনাকারী।(মৃ.১২/১০/১৯৮৬)
- ১৯১৮ - খন্দকার আবদুল হামিদ, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।
- ১৯২৭ - আশরাফ সিদ্দিকী, বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। (মৃ. ২০২০)
- ১৯২৯ - সিরাজুদ্দীন হোসেন সাংবাদিক।
- ১৯৩০ - মনু মুখোপাধ্যায়, ভারতের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা। (মৃ.২০২০)
- ১৯৩১ - লামবের্তো দিনি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৯৪০ - শাফাত জামিল বীর বিক্রম, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা।
- ১৯৪৩
- সাহারা খাতুন, বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। (মৃ. ২০২০)
- শাহজাহান সিরাজ, বাংলাদেশি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী। (মৃ. ২০২০)
- ১৯৪৪ - বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। (মৃ.২০২৪)
- ১৯৪৫ - প্রবীর ঘোষ, কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি। (মৃ.২০২৩)।
- ১৯৫৬ - ডালিয়া গ্রাইবস্কেইট, লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি ও প্রখ্যাত রাজনীতিবিদ।
- ১৯৬৫ - মতিউর রহমান মল্লিক, বাঙালি কবি ও সাহিত্যিক।
- ১৯৭১- আনিসুর রহমান, বাংলাদেশী ক্রিকেটার।
- ১৯৯৪ - জাস্টিন বিবার, কানাডীয় সঙ্গীতশিল্পী।
মৃত্যু
[সম্পাদনা]- ১৯১১ - ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ, ডাচ জৈব রসায়নবিদ, রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী।
- ১৯২৪ - গোপীনাথ সাহা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী।
- ১৯৪৩ - আলেকজেন্ডার ইরসিন, ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস-এর আবিস্কারক।
- ১৯৮৯ - বসন্তদাদা পাতিল, মহারাষ্ট্রের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী এবং ১০ম গভর্নর।(জ.১৯১৭)
- ১৯৯৪ - মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।
- ১৯৯৫ - জর্জেস জে এফ কোহলার, জার্মান জীববিজ্ঞানী, চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।
- ২০১৯ - পলান সরকার, বাংলাদেশি সমাজকর্মী।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- বীমা দিবস - জাতীয়ভাবে বাংলাদেশে পালিত হয়।
- বীর দিবস - প্যারাগুয়ে।
- স্বাধীনতা দিবস - বসনিয়া ও হার্জেগোভিনা।
- ১ মার্চ গণআন্দোলন দিবস - দক্ষিণ কোরিয়া।
- জাতীয় শুয়োর দিবস - যুক্তরাষ্ট্র।
- বিশ্ব সিভিল ডিফেন্স দিবস - আন্তর্জাতিক।
- বিশ্ব সমুদ্র ঘাস দিবস
- বিশ্ব বৈষম্যহীনতা দিবস
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।