১৮১১
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৮১১: |
| শিল্পকলা এবং বিজ্ঞান |
| প্রত্নতত্ত্ব – স্থাপত্য – শিল্প – সাহিত্য – সঙ্গীত – |
| অন্যান্য বিষয় |
| রেল পরিবহন – বিজ্ঞান – ক্রীড়া |
| রাষ্ট্রনেতৃবৃন্দ |
| রাষ্ট্রনেতৃবৃন্দ - সার্বভৌম রাষ্ট্র |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| জন্ম - মৃত্যু |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা - বিলুপ্তি |
| কাজ বিষয়শ্রেণী |
| কাজ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৮১১ MDCCCXI |
| আব উর্বে কন্দিতা | ২৫৬৪ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১২৬০ ԹՎ ՌՄԿ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৫৬১ |
| বাংলা বর্ষপঞ্জি | ১২১৭–১২১৮ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৭৬১ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৩৫৫ |
| বর্মী বর্ষপঞ্জি | ১১৭৩ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৩১৯–৭৩২০ |
| চীনা বর্ষপঞ্জি | 庚午年 (ধাতুর ঘোড়া) ৪৫০৭ বা ৪৪৪৭ — থেকে — 辛未年 (ধাতুর ছাগল) ৪৫০৮ বা ৪৪৪৮ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৫২৭–১৫২৮ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ২৯৭৭ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৮০৩–১৮০৪ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৫৭১–৫৫৭২ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৮৬৭–১৮৬৮ |
| - শকা সংবৎ | ১৭৩২–১৭৩৩ |
| - কলি যুগ | ৪৯১১–৪৯১২ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৮১১ |
| ইগবো বর্ষপঞ্জি | ৮১১–৮১২ |
| ইরানি বর্ষপঞ্জি | ১১৮৯–১১৯০ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১২২৫–১২২৬ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১২ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪১৪৪ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ১০১ 民前১০১年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৩৫৩–২৩৫৪ |
উইকিমিডিয়া কমন্সে ১৮১১ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৮১১ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৮ – চার্লস দেসলোঁদের নেতৃত্বে লুইজিয়ানায় একটি ব্যর্থ ক্রীতদাস বিদ্রোহ সংঘটিত হয়।
- জানুয়ারি ৯ – প্রথম মহিলা গলফ টুর্নামেন্ট শুরু হয়।
- জানুয়ারি ১০ – যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ দাসদের এক বিদ্রোহ দমন করা হয়।
- জানুয়ারি ১৭ – মেক্সিকান স্বাধীনতা যুদ্ধ: ক্যালদেরন সেতুর যুদ্ধে সংখ্যায় অনেক কম স্প্যানিশ বাহিনী প্রায় এক লক্ষ মেক্সিকান বিপ্লবীকে পরাজিত করে।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ২০ – অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১ – মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহন।
- মার্চ ২ – আর্জেন্টিনার স্বাধীনতা যুদ্ধ: সান নিকোলাসের যুদ্ধে রাজকীয় নৌবহর বিপ্লবীদের ছোট নৌবহরকে লা প্লাতা নদীতে পরাজিত করে।
- মার্চ ৫ – উপদ্বীপীয় যুদ্ধে মার্শাল ভিক্টরের নেতৃত্বাধীন ফরাসি বাহিনী বারোসার যুদ্ধে পরাজিত হয়।
- মার্চ ৯ – প্যারাগুয়ের বাহিনী তাকুয়ারির যুদ্ধে মানুয়েল বেলগ্রানোকে পরাজিত করে।
- মার্চ ১২ – উপদ্বীপীয় যুদ্ধ: সফল পশ্চাদপসরণের একদিন পর ফরাসি মার্শাল মিশেল নেই রেডিনহার যুদ্ধে পুনরায় অগ্রসরমান ইঙ্গ- পর্তুগিজ বাহিনীকে বিলম্বিত করতে সক্ষম হন।
- মার্চ ১৩ – নেপোলিয়নীয় যুদ্ধের সময় অ্যাড্রিয়াটিক সাগরে ভিস দ্বীপের কাছে ফরাসি ও ইতালীয় নৌবহর ব্রিটিশ নৌবহরের কাছে পরাজিত হয়।
- মার্চ ২৫ – পার্সি বিশি শেলি দ্য নেসেসিটি অব এথিজম পুস্তিকা প্রকাশের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।
মে
[সম্পাদনা]- মে ৩ – ফুয়েন্তেস দে ওনোরোর যুদ্ধে লর্ড ওয়েলিংটনের নেতৃত্বাধীন ইঙ্গ-পর্তুগিজ বাহিনী মার্শাল মাসেনার নেতৃত্বাধীন বৃহত্তর ফরাসি বাহিনীকে প্রতিহত করে।
- মে ১৪
- স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।
- প্যারাগুয়ের স্বাধীনতা ঘোষণা।
- মে ১৬ – উপদ্বীপীয় যুদ্ধ: মিত্র স্পেন, পর্তুগাল এবং যুক্তরাজ্য আলবুয়েরার যুদ্ধে ফরাসিদের বিরুদ্ধে একটি অমীমাংসিত যুদ্ধ করে।
- মে ১৮ – লাস পিয়েদ্রাসের যুদ্ধে হোসে আর্তিগাস-এর নেতৃত্বে রিও দে লা প্লাতা বিপ্লবের প্রথম বড় সামরিক বিজয় অর্জিত হয়, উরুগুয়েতে।
জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]- জুলাই ৫ – প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনেজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
- জুলাই ৯ – অভিযাত্রী ডেভিড থম্পসন বর্তমান ওয়াশিংটনের সাকাজাউইয়া স্টেট পার্কের কাছে একটি সাইনবোর্ড স্থাপন করে যুক্তরাজ্যের জন্য কলাম্বিয়া জেলা দাবি করেন।
- জুলাই ৩০ – মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের নেতা ফাদার মিগুয়েল হিদালগো ই কোস্তিয়া চিহুয়াহুয়া শহরে স্পেনীয়দের হাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৩ – বার্নিজ আল্পসের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ ইয়ুংফ্রাউ প্রথমবার আরোহণ করেন ইয়োহান রুডলফ ও হিয়েরোনিমাস মেয়ার ভ্রাতৃদ্বয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১১ – নিউ ইয়র্ক বন্দরে প্রথম বাষ্পচালিত ফেরি জুলিয়ানা চলাচল শুরু করে।
- অক্টোবর ১৭ – চিলিতে আগুয়া আমার্গার রূপার খনি আবিষ্কৃত হয়, যা পরবর্তী বছরগুলোতে চিলির স্বাধীনতা যুদ্ধে দেশপ্রেমিকদের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৫ – সালভাদোরীয় যাজক হোসে মাতিয়াস দেলগাদো সান সালভাদোরে লা মার্সেদ গির্জার ঘণ্টা বাজিয়ে বিদ্রোহের ডাক দেন এবং ১৮১১ সালের স্বাধীনতা আন্দোলন শুরু করেন।
- নভেম্বর ৭ – টেকুমসেহের যুদ্ধে টিপেকানোয়ের যুদ্ধ সংঘটিত হয়।
- নভেম্বর ১৭ – চিলির প্রতিষ্ঠাতা হোসে মিগুয়েল কাররেরা দেশটির সরকারের নির্বাহী জান্তার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
- নভেম্বর ২৮ – লাইপজিগের গেভান্টহাউসে লুডভিগ ভ্যান বেটহোফেনের পিয়ানো কনসার্টো নং ৫ প্রথম পরিবেশিত হয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১৬ – নিউ মাদ্রিদ, মিসৌরির কাছে চারটি ভয়াবহ ভূমিকম্পের মধ্যে প্রথম দুটি সংঘটিত হয়।
- ডিসেম্বর ২৬ – ভার্জিনিয়ার রিচমন্ডে থিয়েটারে অগ্নিকাণ্ডে ৭২ জন নিহত হন।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |