বিষয়বস্তুতে চলুন

প্রবীর ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রবীর ঘোষ
নিজ গৃহে প্রবীর ঘোষ
জন্ম(১৯৪৫-০৩-০১)১ মার্চ ১৯৪৫
মৃত্যু৭ এপ্রিল ২০২৩(2023-04-07) (বয়স ৭৮)
পেশালেখক[]
ওয়েবসাইটwww.prabirghosh.com

প্রবীর ঘোষ (জন্ম ১ মার্চ, ১৯৪৫ — ৭ এপ্রিল ২০২৩) কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি ছিলেন। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।[] বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে প্রবীর ঘোষ যে কোনো ধরনের অলৌকিক শক্তির প্রমাণ প্রদানকারীকে ৫০ লক্ষ ভারতীয় টাকা প্রদানের ঘোষণা দিয়েছিলেন। তিনি বেশকিছু জ্যোতিষবিদ ও অলৌকিক শক্তি অধিকারী বলে দাবি কৃত ব্যক্তিদের প্রচারণার অসারতা প্রমাণ করেছেন।[] যার মধ্যকার কয়েকটি ঘটনা নিয়ে চ্যানেল ফোর 'Guru Busters' নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

প্রবীর ঘোষ ১৯৪৫ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তবে তার কৈশোর জীবন অতিবাহিত হয় পশ্চিমবঙ্গের খড়গপুরে। স্কুল ফাইনাল পাস করার পর খড়্গপুর থেকে তিনি কলকাতায় আসেন ও দমদম মতিঝিল কলেজে ভর্তি হন।[] তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মরত ছিলেন দীর্ঘকাল। ১৯৮৫ সালে কলকাতায় তিনি ও আরো কয়েকজন ব্যক্তি মিলে বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি গঠন করেন যা তথাকথিত অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী আন্দোলন পরিচালনা করে।[] এক পর্যায়ে যুক্তিবাদী সমিতির আভ্যন্তরীণ বিষয়ে ও নিজের মনোবিজ্ঞানের ডিগ্রী নিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। ১৯৯৯ সালে প্রবীর ঘোষ চাকরি ছেড়ে দিয়ে সর্বক্ষণের জন্য যুক্তিবাদী সংগঠনের কাজে যোগ দেন।[][]

মৃত্যু

[সম্পাদনা]

প্রবীর ঘোষ দীর্ঘকাল ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। ৭ এপ্রিল ২০২৩ দমদমে তাঁর দেবীনিবাস রোডের বাড়িতে তিনি মারা যান।[][]

বাঙলায় লিখিত বই

[সম্পাদনা]

তিনি যুক্তিবাদ প্রসার সহায়ক ও অলৌকিকতা বিরোধী একাধিক গ্রন্থের লেখক। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে:[১০]

  • অলৌকিক নয় লৌকিক ( ৫ খণ্ডে সমাপ্ত)
  • আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না
  • জ্যোতিষীর কফিনে শেষ পেরেক
  • মনের নিয়ন্ত্রণ যোগ ও মেডিটেসান
  • সংস্কৃতিঃ সংঘর্ষ ও নির্মাণ
  • আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না
  • পিংকি ও অলৌকিক বাবা
  • অলৌকিক রহস্য জালে পিংকি
  • ধর্ম-সেবা-সম্মোহন
  • কাশ্মীর সমস্যা: এক ঐতিহাসিক দলিল
  • ‘যুক্তিবাদীর চোখে গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি’
  • ‘গোলটেবিলে সাফ জবাব’ প্রভৃতি।

ইংরেজিতে লিখিত প্রধান বইসমূহ

[সম্পাদনা]
  • Paranormal Exposed! (অস্বাভাবিকতা উন্মচিত!)
  • God Does Not Exist (ইশ্বরের অস্তিত্ব নেই')

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Some legislators are close to Satyananda"The Week। Malayala Manorama Group। ১৭ এপ্রিল ২০০৫। ৩১ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০০৬
  2. Luto, Irena (৪ আগস্ট ২০০৫)। "Debating Teresa's legacy to Calcutta"। BBC News। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০০৬
  3. "Prabir Ghosh: যদি ধাপ্পাবাজি ধরা পড়ে, যেওনা তার কাছে! প্রবীর ঘোষের ৫০ লক্ষ টাকার চ্যালেঞ্জ 'কেউ নেয়নি ভয়ে' | Kolkata 24x7-Latset Bengali News" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩
  4. "প্রয়াত প্রবীর ঘোষ, আজীবন লড়েছেন কুসংস্কারের বিরুদ্ধে, ৭৮ বছরে থামল লড়াই"Hindustantimes Bangla। ৭ এপ্রিল ২০২৩। ৮ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৩
  5. সংবাদদাতা, নিজস্ব। "প্রয়াত 'ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি'র প্রতিষ্ঠাতা প্রবীর ঘোষ, বয়স হয়েছিল ৭৮ বছর"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  6. "বই পাঠক - উইকিমিডিয়া" (পিডিএফ)bookreader.toolforge.org। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩
  7. Quack, Johannes (২০১২)। Disenchanting India: Organized Rationalism and Criticism of Religion in India (ইংরেজি ভাষায়)। Oxford University Press, USA। আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৮১২৬০-৮
  8. "Prabir Ghosh: বুজরুকদের আতঙ্ক যুক্তিবাদী প্রবীর ঘোষ প্রয়াত | Kolkata 24x7-Latset Bengali News" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩
  9. "প্রবীর ঘোষের জীবনাবসান"Eisamay। ৮ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৩
  10. উপাত্ত, ◄ ঘপ্রবীর ঘোষ জীবনী মিডিয়া। "প্রবীর ঘোষ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]