১৯৯৫
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৯৫ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৯৫ MCMXCV |
| আব উর্বে কন্দিতা | ২৭৪৮ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪৪৪ ԹՎ ՌՆԽԴ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭৪৫ |
| বাহাই বর্ষপঞ্জি | ১৫১–১৫২ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৪০১–১৪০২ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৯৪৫ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫৩৯ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩৫৭ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৫০৩–৭৫০৪ |
| চীনা বর্ষপঞ্জি | 甲戌年 (কাঠের কুকুর) ৪৬৯১ বা ৪৬৩১ — থেকে — 乙亥年 (কাঠের শূকর) ৪৬৯২ বা ৪৬৩২ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৭১১–১৭১২ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১৬১ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৮৭–১৯৮৮ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭৫৫–৫৭৫৬ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০৫১–২০৫২ |
| - শকা সংবৎ | ১৯১৬–১৯১৭ |
| - কলি যুগ | ৫০৯৫–৫০৯৬ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৯৫ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৯৫–৯৯৬ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩৭৩–১৩৭৪ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৪১৫–১৪১৬ |
| জুশ বর্ষপঞ্জি | ৮৪ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪৩২৮ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৮৪ 民國৮৪年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৫৩৮ |
| ইউনিক্স সময় | ৭৮৮৯১৮৪০০ – ৮২০৪৫৪৩৯৯ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৯৫ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৯৫ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১
- বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- নরওয়ের উত্তর সাগরে ড্রপনার তরঙ্গ শনাক্ত হয়, যা অতিকায় সমুদ্রতরঙ্গের অস্তিত্ব নিশ্চিত করে।
- অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেন ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে।
- জানুয়ারি ৬ – ফিলিপাইনের ম্যানিলায় একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় গণসন্ত্রাসী হামলার পরিকল্পনা "প্রজেক্ট বোজিঙ্কা" উন্মোচিত হয়।
- জানুয়ারি ৭ – ফিলিপাইনের ম্যানিলায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্ট আগুনের সূত্র ধরে বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রজেক্ট বোজিনকা এর পরিকল্পনা ফাঁস।
- জানুয়ারি ৯ – ইরাক ও রাশিয়ার মধ্যে ‘পারমাণবিক চুল্লি’ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়।
- জানুয়ারি ১১ – কলম্বিয়ার মারিয়া লা বাহায় বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়।
- জানুয়ারি ১২ – ভারত-আমেরিকা প্রতিরক্ষা চুক্তি সম্পাদন।
- জানুয়ারি ১৬ – আইসল্যান্ডের সুদাভিক গ্রামে তুষারধস আঘাত হেনে ২৫টি বাড়ি ধ্বংস ও ২৬ জনকে চাপা দেয়, যাদের মধ্যে ১৪ জন মারা যান।
- জানুয়ারি ১৭ – জাপানের ওসাকা কোবে অঞ্চলে ভূমিকম্পে সাড়ে চার হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে ও বিপুল ক্ষয়ক্ষতি হয়।
- জানুয়ারি ১৯ – বজ্রপাতের কবলে পড়ে ব্রিস্টো হেলিকপ্টার্স ফ্লাইট ৫৬সি হেলিকপ্টারটি জলে অবতরণ করতে বাধ্য হয়; পরে এতে থাকা সব ১৮ জনকে উদ্ধার করা হয়।
- জানুয়ারি ২০ – তাজমহলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষাকল্পে ৮৪ টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
- জানুয়ারি ২২ – ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত: মধ্য ইসরায়েলের নেতানিয়ার কাছে বেইত লিদে আত্মঘাতী হামলায় ১৯ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়।
- জানুয়ারি ২৫ – নরওয়েজিয়ান রকেট ঘটনা: নরওয়ের ব্ল্যাক ব্রান্ট XII গবেষণা রকেটকে মার্কিন ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্র ভেবে রাশিয়া প্রায় পারমাণবিক হামলা চালাতে যাচ্ছিল।
- জানুয়ারি ৩০ – হাইড্রোক্সিকার্বামাইড সিকেল সেল রোগের জন্য প্রথম অনুমোদিত প্রতিরোধমূলক চিকিৎসা হিসেবে স্বীকৃত হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৩ – নভোচারী আইলিন কলিন্স মহাকাশ শাটল চালনাকারী প্রথম নারী হন, যখন কেনেডি স্পেস সেন্টার থেকে এসটিএস-৬৩ মিশন শুরু হয়।
- ফেব্রুয়ারি ৪ – গ্রোজনিতে চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে।
- ফেব্রুয়ারি ৭ – ১৯৯৩ বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বোমা হামলার মূল পরিকল্পনাকারী রামজি ইউসেফ ইসলামাবাদে গ্রেপ্তার হন।
- ফেব্রুয়ারি ১৭ – জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে পেরু ও ইকুয়েডরের মধ্যে সেনেপা যুদ্ধ শেষ হয়।
- ফেব্রুয়ারি ২১ – স্টিভ ফসেট কানাডার লিডার, সাসকাচোয়ানে অবতরণ করেন এবং বেলুনে এককভাবে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া প্রথম ব্যক্তি হন।
- ফেব্রুয়ারি ২২ – ১৯৫৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরিচালিত করোনা গোয়েন্দা উপগ্রহ কর্মসূচি গোপনমুক্ত করা হয়।
- ফেব্রুয়ারি ২৬ – যুক্তরাজ্যের প্রাচীনতম বিনিয়োগ ব্যাংক বেয়ারিংস ব্যাংক ধসে পড়ে, যখন এক বিপথগামী দালাল নিক লিসন ফিউচার চুক্তি ব্যবহার করে ১৪০ কোটি ডলার লোকসান করেন।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ২
- কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।
- ফার্মিল্যাবের গবেষকরা টপ কোয়ার্ক আবিষ্কারের ঘোষণা দেন।
- স্পেস শাটল এন্ডেভার কেনেডি স্পেস সেন্টার থেকে এসটিএস-৬৭ মিশনে অ্যাস্ট্রো-২ মহাকাশ পরীক্ষাগার নিয়ে উৎক্ষেপিত হয়।
- মার্চ ১৪ – নরম্যান থ্যাগার্ড প্রথম মার্কিন নভোচারী হিসেবে রুশ উৎক্ষেপণ যানে করে মহাকাশে যান।
- মার্চ ১৬ – মিসিসিপি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ সংশোধনী অনুমোদন করে, দাসত্ব বিলোপের অনুমোদনকারী শেষ অঙ্গরাজ্য হয়।
- মার্চ ২০ – জাপান-এ ওম শিনরিকিও সম্প্রদায় টোকিও মেট্রোতে সারিন গ্যাস হামলা চালায়, এতে ১৪ জন নিহত ও ৬,২০০-এর বেশি আহত হন।
- মার্চ ২২ – মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভ মহাকাশে ৪৩৮ দিন থাকার রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরে আসেন।
- মার্চ ২৫ – ওয়ার্ড কানিংহাম কর্তৃক বিশ্বের প্রথম উইকি, উইকিউইকিওয়েব, পোর্টল্যান্ড প্যাটার্ন রিপোজিটরি-র অংশ হিসেবে জনসমক্ষে প্রকাশিত হয়।
- মার্চ ৩১
- টেক্সাসের কর্পাস ক্রিস্টিতে একটি ডেইজ ইন-এ তার ফ্যান ক্লাব সভাপতি ইয়োলান্ডা সালদিভার কর্তৃক গায়িকা সেলেনা নিহত হন।
- রোমানিয়ার বালোতেশ্তির কাছে তারোম ফ্লাইট ৩৭১ বিধ্বস্ত হয়ে ৬০ জন নিহত হন।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ৩ – ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদ্যাপন করে।
- এপ্রিল ৫ – বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু।
- এপ্রিল ৭
- উপমহাদেশের ইতিহাসে বৃহত্তম চাঞ্চল্যকর যৌন কেলেঙ্কারির ঘটনায় ভারতের মহারাষ্ট্রে দুই কংগ্রেস দলীয় এমপি পণ্ডিত সাপকালে ও সঞ্চয় পাওয়ারকে দশ বছর করে কারাদণ্ড প্রদান।
- প্রথম চেচেন যুদ্ধ: রাশিয়ার আধাসামরিক বাহিনী চেচনিয়ার সামাশকিতে বেসামরিক নাগরিকদের উপর হত্যাকাণ্ড শুরু করে।
- এপ্রিল ১৯ – ওকলাহোমা সিটি বোমা হামলা: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটিতে আলফ্রেড পি. মুরাহ ফেডারেল ভবন বোমা হামলায় ছয় বছরের কম বয়সী ১৯ শিশুসহ ১৬৮ জন নিহত হন।
- এপ্রিল ২৮ – বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
মে
[সম্পাদনা]- মে ২ – ক্রোয়েশীয় স্বাধীনতা যুদ্ধের সময় সার্বীয় ক্রাইনা প্রজাতন্ত্রের সেনাবাহিনী জাগরেবে ক্লাস্টার বোমা হামলা চালায়, এতে সাতজন নিহত ও ১৭৫ জনের বেশি বেসামরিক আহত হন।
- মে ১৩ – প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশোদ্ভূত এলিসন অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয় করেন।
- মে ১৭ – শন নেলসন ক্যালিফোর্নিয়া আর্মি ন্যাশনাল গার্ডের অস্ত্রাগার থেকে একটি এম৬০ ট্যাংক চুরি করে সান দিয়েগোতে তাণ্ডব চালান।
- মে ২৩ – জাভা প্রোগ্রামিং ভাষার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
- মে ২৪ – যুক্তরাজ্যের লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে ফেরার চেষ্টাকালে নাইট এয়ার ফ্লাইট ৮১৬ ডাঙ্কেসউইকে বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হন।
- মে ২৮ – রাশিয়ার নেফতেগর্স্কে প্রবল ভূমিকম্পে দুই হাজার লোকের প্রাণহানি ঘটে।
জুন
[সম্পাদনা]- জুন ৫ – প্রথমবারের মতো বোস-আইনস্টাইন ঘনীভবন তৈরি করা হয়।
- জুন ৮
- জুন ৯ – আনসেট নিউজিল্যান্ড ফ্লাইট ৭০৩ নিউজিল্যান্ডের তারারুয়া রেঞ্জে বিধ্বস্ত হয়, এতে চারজন নিহত হয়।
- জুন ১৪
- আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।
- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশে ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কিত “ব্যাঙ্কিং ন্যায়পাল প্রকল্প” প্রথম চালু করে।
- জুন ১৬ – অ্যাস্ট্রোনমি পিকচার অব দ্য ডে ওয়েবসাইট চালু হয়।
- জুন ২৪ – রাগবি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে পরাজিত করে এবং নেলসন ম্যান্ডেলা ফ্রঁসোয়া পিয়েনারকে ওয়েব এলিস কাপ প্রদান করেন।
- জুন ২৫ – পুত্র শেখ হামাদ কর্তৃক কাতারের আমির শেখ খলিফা উৎখাত।
- জুন ২৬ – কাতারের আমির খলিফা বিন হামাদ আল থানিকে তার পুত্র হামাদ বিন খলিফা আল থানি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করেন।
- জুন ২৭ – মহাকাশযান আটলান্টিস এসটিএস-৭১ মিশনে উৎক্ষেপণ করা হয়, যা রুশ মহাকাশ স্টেশন মির এর সাথে ডক করা প্রথম স্পেস শাটল মিশন।
- জুন ২৯
- আটলান্টিস মির মহাকাশ স্টেশনের সঙ্গে প্রথমবারের মতো সংযুক্ত হয়।
- দক্ষিণ কোরিয়ার সিউলের সামপুং ডিপার্টমেন্ট স্টোর ধসে ৫০২ জন নিহত হন।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৫ – সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার চার বছর পর আর্মেনিয়া তার সংবিধান গ্রহণ করে।
- জুলাই ৬ – বসনীয় যুদ্ধে জেনারেল রাতকো ম্লাদিচের নেতৃত্বে সার্ব বাহিনী স্রেব্রেনিৎসা শহরে আক্রমণ শুরু করে।
- জুলাই ৯ – শ্রীলঙ্কা বিমান বাহিনী কর্তৃক নাভালি গির্জায় বোমা হামলা চালানো হয়, এতে ১২৫ জন তামিল বেসামরিক শরণার্থী নিহত হন।
- জুলাই ১০
- বার্মার রাজনীতিবিদ অং সান সু চি গৃহবন্দীত্ব থেকে মুক্তি পান।
- এনআইওএসএইচ বায়ু পরিশোধন রেটিং ৪২ সিএফআর ৮৪ কার্যকরের মাধ্যমে হালনাগাদ করা হয়, নতুন নিয়মে এন৯৫ রেসপিরেটর মান অন্তর্ভুক্ত করা হয়।
- জুলাই ১১ – ৮ হাজারেরও বেশি বসনীয় মুসলমান সেব্রেনিৎসা শহরে সার্ব রমপন্থীদের হাতে নিহত হয়।
- জুলাই ১২ – চীনা ভূমিকম্পবিদরা ১৯৯৫ মিয়ানমার–চীন ভূমিকম্পের সফল পূর্বাভাস দেন, ফলে হতাহতের সংখ্যা ১১ জনে সীমিত থাকে।
- জুলাই ১৩ – স্পেস শাটল ডিসকভারি টিডিআরএস-৭ উপগ্রহ মোতায়েনের জন্য এসটিএস-৭০ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- জুলাই ১৮ – ক্যারিবীয় দ্বীপ মন্টসেরাটে সুফ্রিয়ের হিলস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়, যা কয়েক বছরে দ্বীপটিকে বিধ্বস্ত করে, রাজধানী ধ্বংস করে এবং বেশিরভাগ জনসংখ্যাকে পালাতে বাধ্য করে।
- জুলাই ২১ – তৃতীয় তাইওয়ান প্রণালী সংকট: গণমুক্তি ফৌজ তাইওয়ানের উত্তরে জলসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে।
- জুলাই ২৩ – হেল-বপ ধূমকেতু আবিষ্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়।
- জুলাই ২৫ – প্যারিসের সেন্ট মিশেল স্টেশনে গ্যাস বোতল বিস্ফোরণে ৮ জন নিহত ও ৮০ জন আহত হয়।
- জুলাই ২৭ – ওয়াশিংটন ডি.সি.-তে কোরীয় যুদ্ধ ভেটেরান্স স্মৃতিসৌধ উৎসর্গ করা হয়।
- জুলাই ৩১ – আজকের দিনে ভারতের হয়ে প্রথম মোবাইল ফোনে কলকাতার মহাকরণে বসে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইউনিয়ন কমিউনিকেশন মিনিস্টার সুখরামের সাথে।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৪ – ক্রোয়েশীয় স্বাধীনতা যুদ্ধের শেষ বড় যুদ্ধ অপারেশন স্টর্ম শুরু হয়।
- আগস্ট ৫ – যুগোস্লাভ যুদ্ধ: ক্রোয়েশীয় বাহিনী অপারেশন স্টর্মে সার্ব শক্ত ঘাঁটি কনিন দখল করে।
- আগস্ট ৭ – চিলি সরকার দেশের দক্ষিণাঞ্চলে তীব্র ঠান্ডা, বাতাস, বৃষ্টি ও তুষারপাতের ঘটনা হোয়াইট আর্থকোয়েকের কারণে জরুরি অবস্থা ঘোষণা করে।
- আগস্ট ৯ – এল সালভাদরে সান ভিসেন্তে আগ্নেয়গিরিতে অ্যাভিয়াটেকা ফ্লাইট ৯০১ বিধ্বস্ত হয়, ৬৫ জন নিহত হন।
- আগস্ট ১০ – ওকলাহোমা সিটি বোমা হামলা: টিমোথি ম্যাকভেই এবং টেরি নিকোলস বোমা হামলার জন্য অভিযুক্ত হন।
- আগস্ট ১১ – টরন্টোতে রাসেল হিল পাতাল রেল দুর্ঘটনায় তিনজন নিহত ও ৩০ জন আহত হন।
- আগস্ট ১৫
- দক্ষিণ ক্যারোলাইনায় শ্যানন ফকনার দ্য সিটাডেলে ভর্তি হওয়া প্রথম মহিলা ক্যাডেট হন।
- জাপানের প্রধানমন্ত্রী তোমিইচি মুরায়ামা মুরায়ামা বিবৃতি প্রকাশ করেন, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংঘটিত জাপানি যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশোচনা প্রকাশ করা হয়।
- আগস্ট ২০ – ভারতের ফিরোজাবাদে ফিরোজাবাদ রেল দুর্ঘটনায় ৩৫৮ জন নিহত হন।
- আগস্ট ২১ – আটলান্টিক সাউথইস্ট এয়ারলাইন্স ফ্লাইট ৫২৯ বাম ইঞ্জিন বিকল হওয়ার পর ওয়েস্ট জর্জিয়া আঞ্চলিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় জর্জিয়ার ক্যারল কাউন্টির ক্যারলটনের কাছে বিধ্বস্ত হয়, এতে ২৯ জন আরোহীর মধ্যে ৯ জন নিহত হন।
- আগস্ট ২৪ – মাইক্রোসফট উইন্ডোজ ৯৫ উত্তর আমেরিকায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে।
- আগস্ট ৩০ – বসনীয় যুদ্ধে ন্যাটো বসনীয় সার্ব বাহিনীর বিরুদ্ধে অপারেশন ডেলিবারেট ফোর্স শুরু করে।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৪
- বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।
- ১৯৯৫ ওকিনাওয়া ধর্ষণ ঘটনা ঘটে, যখন ৩ জন মার্কিন সেনা এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করে।
- সেপ্টেম্বর ৬ – বাল্টিমোর ওরিওলসের ক্যাল রিপকেন জুনিয়র তার ২,১৩১তম ধারাবাহিক খেলায় অংশ নিয়ে ৫৬ বছরের রেকর্ড ভাঙেন।
- সেপ্টেম্বর ৭ – স্পেস শাটল এন্ডেভার এসটিএস-৬৯ মিশনে উৎক্ষেপণ করা হয়, যা ওয়েক শিল্ড ফ্যাসিলিটির দ্বিতীয় উড্ডয়ন ছিল।
- সেপ্টেম্বর ১১ – পিসিএ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ১৯৯৫-এর প্রথম খেলা নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দক্ষিণ টাওয়ারের ১০৭ তলায় বর্তমান চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ ও প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথন আনন্দের মধ্যে অনুষ্ঠিত হয়।
- সেপ্টেম্বর ১২ – শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
- সেপ্টেম্বর ১৩ – শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
- সেপ্টেম্বর ১৪ – কলকাতায় পাতাল রেল চালু হয়।
- সেপ্টেম্বর ১৫ – মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ২১৩৩ মালয়েশিয়ার তাওয়াউ বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ৩৪ জন নিহত হয়।
- সেপ্টেম্বর ১৯ – দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস ইউনাবোমার ইশতেহার প্রকাশ করে।
- সেপ্টেম্বর ২২
- আলাস্কার এলমেনডর্ফ বিমান ঘাঁটির বাইরে একটি ই-৩বি এডব্লিউএসিএস বিমান উড্ডয়নের পরপরই পাখির আঘাতে বিধ্বস্ত হয়, ২৪ জন নিহত হন।
- শ্রীলঙ্কা বিমান বাহিনী কর্তৃক নাগেরকোভিল স্কুলে বোমা হামলা চালানো হয়, যাতে বেশিরভাগ তামিল স্কুলছাত্রসহ অন্তত ৩৪ জন নিহত হন।
- সেপ্টেম্বর ২৮
- বব ডেনার্ড এবং একদল ভাড়াটে সৈন্য কোমোরোস দ্বীপপুঞ্জে অভ্যুত্থানের মাধ্যমে দখল করে।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রাবিন এবং পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর করেন।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ২ – বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।
- অক্টোবর ৩ – ও. জে. সিম্পসন হত্যা মামলায় ও. জে. সিম্পসন নিকোল ব্রাউন সিম্পসন ও রোনাল্ড গোল্ডম্যান হত্যার অভিযোগ থেকে খালাস পান।
- অক্টোবর ৬
- বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- অন্য সূর্যকে প্রদক্ষিণকারী প্রথম গ্রহ ৫১ পেগাসি বি আবিষ্কৃত হয়।
- অক্টোবর ৭ – ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে শতাধিক নিহত হয়।
- অক্টোবর ৯ – অ্যামট্রাকের সানসেট লিমিটেড ট্রেন অ্যারিজোনার পালো ভার্দের কাছে নাশকতাকারীদের দ্বারা লাইনচ্যুত হয়।
- অক্টোবর ১৫ – সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
- অক্টোবর ১৬
- ওয়াশিংটন, ডি.সি.তে মিলিয়ন ম্যান মার্চ অনুষ্ঠিত হয়। প্রায় ৮,৩৭,০০০ মানুষ অংশ নেয়।
- স্কটল্যান্ডে স্কাই সেতু উদ্বোধন করা হয়।
- অক্টোবর ১৮ – চীন-এর রাজধানী পেইচিং-এ চীন আর রাশিয়া দু’দেশের প্রতিনিধিদের মধ্যে দু’দেশের পশ্চিমাংশের সীমান্ত নির্ধারণ সংক্রান্ত চুক্তি অনুমোদন হয়।
- অক্টোবর ২০ – মহাকাশযান কলাম্বিয়া এসটিএস-৭৩ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- অক্টোবর ২২ – জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনেতাদের সর্ববৃহৎ সম্মেলন শুরু হয়।
- অক্টোবর ২৩ – জনপ্রিয় লাতিন গায়িকা সেলেনাকে হত্যার দায়ে ইয়োলান্ডা সালদিভার প্রথম-ডিগ্রি খুনের দায়ে দোষী সাব্যস্ত হন।
- অক্টোবর ২৪ – বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়।
- অক্টোবর ২৫ – ইলিনয়ের ফক্স রিভার গ্রোভে একটি যাত্রীবাহী ট্রেন স্কুল বাসকে ধাক্কা দেয়, ৭ জন শিক্ষার্থী নিহত হয়।
- অক্টোবর ২৬
- মোসাদের এজেন্টরা মাল্টায় তাদের হোটেলে ফিলিস্তিনি ইসলামি জিহাদের নেতা ফাতি শাকাকিকে হত্যা করে।
- আইসল্যান্ডের ফ্লাটেরি গ্রামে একটি তুষারধসে ২৯টি বাড়ি ধ্বংস হয়, ৪৫ জন চাপা পড়েন এবং ২০ জন নিহত হন।
- অক্টোবর ২৮ – বাকু মেট্রোতে অগ্নিকাণ্ডে ২৮৯ জন নিহত এবং ২৭০ জন আহত হন।
- অক্টোবর ৩০ – কুইবেকের নাগরিকরা দ্বিতীয় গণভোটে সামান্য ব্যবধানে (৫০.৫৮% বনাম ৪৯.৪২%) কানাডার প্রদেশ হিসেবে থাকার পক্ষে ভোট দেন।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৪ – ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রাবিন এক চরমপন্থী ইসরায়েলির হাতে নিহত হন।
- নভেম্বর ৫ – আন্দ্রে ডালেয়ার কানাডার প্রধানমন্ত্রী জঁ ক্রেতিয়েনকে হত্যার চেষ্টা করেন, প্রধানমন্ত্রীর স্ত্রী দরজা বন্ধ করে দেওয়ায় তা ব্যর্থ হয়।
- নভেম্বর ৬ – ক্লিভল্যান্ড ব্রাউনস দলকে বাল্টিমোরে স্থানান্তরের চুক্তি ঘোষণা করা হয়।
- নভেম্বর ১০ – নাইজেরিয়ায় নাট্যকার ও পরিবেশ কর্মী কেন সারো-উইওয়া সহ ওগোনি জনগণের বেঁচে থাকার আন্দোলনের ৯ জনকে সরকারি বাহিনী ফাঁসি দেয়।
- নভেম্বর ১১ – মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্যবাতিল করা হয়।
- নভেম্বর ১২
- ক্রোয়েশীয় স্বাধীনতা যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে এরদুত চুক্তিতে পৌঁছানো হয়।
- স্পেস শাটল আটলান্টিস রুশ মহাকাশ স্টেশন মিরে মির ডকিং মডিউল সরবরাহ করতে এসটিএস-৭৪ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- নভেম্বর ১৩
- মোজাম্বিক প্রথম দেশ হিসেবে সাবেক ব্রিটিশ সাম্রাজ্যের অংশ না হয়েও কমনওয়েলথে যোগ দেয়।
- নাইজেরিয়া এয়ারওয়েজ ফ্লাইট ৩৫৭ নাইজেরিয়ার কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়, এতে ১১ জন নিহত ও ৬৬ জন আহত হন।
- নভেম্বর ১৪ – মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বাজেট অচলাবস্থার কারণে ফেডারেল সরকার সাময়িকভাবে জাতীয় উদ্যান ও জাদুঘর বন্ধ করতে বাধ্য হয়।
- নভেম্বর ১৯ – বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
- নভেম্বর ২১ – ডেটন চুক্তি ওহাইওর রাইট-প্যাটারসন বিমান ঘাঁটিতে প্রাথমিকভাবে স্বাক্ষরিত হয়, যা বসনিয়া ও হার্জেগোভিনায় যুদ্ধের অবসান ঘটায়।
- নভেম্বর ২৩ – বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- নভেম্বর ২৪ – দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া হয়।
- নভেম্বর ৩০
- অপারেশন ডেজার্ট স্টর্মের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন উত্তর আয়ারল্যান্ড সফর করেন এবং বেলফাস্ট সিটি হলে উত্তর আয়ারল্যান্ড শান্তি প্রক্রিয়ার পক্ষে বক্তব্য দেন।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ২ – লাওস প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ডিসেম্বর ৩ – ক্যামেরুন এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০১ দুয়ালার দুয়ালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৭৬ জনের মধ্যে ৭১ জন নিহত হন।
- ডিসেম্বর ৪ – প্রোগ্রামিং ভাষা জাভাস্ক্রিপ্ট-এর যাত্রা শুরু।
- ডিসেম্বর ৫
- হংকং-র সবোর্চ্চ আদালতে প্রথমবারের মতো চীনা ভাষায় মামলা পরিচালিত হয়।
- শ্রীলঙ্কার গৃহযুদ্ধ: শ্রীলঙ্কা সরকার তামিলদের ঘাঁটি জাফনা বিজয়ের ঘোষণা দেয়।
- আজারবাইজান এয়ারলাইন্স ফ্লাইট এ-৫৬ আজারবাইজানের নাখচিভানের নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ৫২ জন নিহত হন।
- ডিসেম্বর ৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এইচআইভি/এইডস চিকিৎসায় প্রথম প্রোটিয়েজ ইনহিবিটর সাকুইনাভির অনুমোদন করে।
- ডিসেম্বর ৭
- গ্যালিলিও মহাকাশযান উৎক্ষেপণের ছয় বছরেরও বেশি সময় পর বৃহস্পতি গ্রহে পৌঁছায়।
- খাবারোভস্ক ইউনাইটেড এয়ার গ্রুপ ফ্লাইট ৩৯৪৯ বো-জাউসা পর্বতে বিধ্বস্ত হয়ে ৯৮ জন নিহত হন।
- বেল-আঁসের কাছে এয়ার সেন্ট মার্টিনের একটি বিচক্র্যাফট ১৯০০ বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হন।
- ডিসেম্বর ১০ – অসলো চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী নাবলুস থেকে সরে যায়।
- ডিসেম্বর ১৩ – বানাত এয়ার ফ্লাইট ১৬৬ ইতালির ভেরোনার কাছে সোমাকাম্পাগনায় বিধ্বস্ত হয়, ৪৯ জন নিহত হয়।
- ডিসেম্বর ১৪ – প্যারিসে বসনীয় শান্তিচুক্তি (ডেটন চুক্তি) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।
- ডিসেম্বর ১৮ – অ্যাঙ্গোলার জাম্বায় একটি লকহিড এল-১৮৮ ইলেক্ট্রা বিধ্বস্ত হয়, এতে ১৪১ জন নিহত হন।
- ডিসেম্বর ১৯ – মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নটাওয়াসেপ্পি হুরন ব্যান্ড অব পটাওয়াটোমি নামক আদিবাসী উপজাতিকে ফেডারেল স্বীকৃতি পুনরায় প্রদান করে।
- ডিসেম্বর ২০ – আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৯৬৫ কলম্বিয়ার কালির উত্তরে ৫০ কিলোমিটার দূরে পাহাড়ে বিধ্বস্ত হয়, ১৬৩ জনের মধ্যে ১৫৯ জন নিহত হন।
- ডিসেম্বর ২১ – বেথলেহেম শহর ইসরায়েলি নিয়ন্ত্রণ থেকে ফিলিস্তিনি নিয়ন্ত্রণে আসে।
- ডিসেম্বর ২২ – ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।
- ডিসেম্বর ২৩ – বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ডিসেম্বর ২৬ – বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
- ডিসেম্বর ৩১ – ক্যালভিন অ্যান্ড হবস কমিকের শেষ সংখ্যা প্রকাশিত হয়।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]- এপ্রিল ৩ - তাসকিন আহমেদ, বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার
জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]
- ৬ সেপ্টেম্বর - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য।
অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]মার্চ ২৩ - শক্তি চট্টোপাধ্যায় - পশ্চিমবঙ্গ - হাংরি আন্দোলন ও কৃত্তিবাস গোষ্ঠীর লিরিক কবি ।
এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ২৯ - মোনাজাতউদ্দিন, বাংলাদেশী সাংবাদিক।
| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |