১৯০৭
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯০৭ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯০৭ MCMVII |
| আব উর্বে কন্দিতা | ২৬৬০ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৫৬ ԹՎ ՌՅԾԶ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৫৭ |
| বাহাই বর্ষপঞ্জি | ৬৩–৬৪ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩১৩–১৩১৪ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৫৭ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৫১ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২৬৯ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪১৫–৭৪১৬ |
| চীনা বর্ষপঞ্জি | 丙午年 (আগুনের ঘোড়া) ৪৬০৩ বা ৪৫৪৩ — থেকে — 丁未年 (আগুনের ছাগল) ৪৬০৪ বা ৪৫৪৪ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬২৩–১৬২৪ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩০৭৩ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৮৯৯–১৯০০ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৬৭–৫৬৬৮ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৬৩–১৯৬৪ |
| - শকা সংবৎ | ১৮২৮–১৮২৯ |
| - কলি যুগ | ৫০০৭–৫০০৮ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯০৭ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯০৭–৯০৮ |
| ইরানি বর্ষপঞ্জি | ১২৮৫–১২৮৬ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩২৪–১৩২৫ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৪০ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ৫ 民前৫年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৪৯–২৪৫০ |
উইকিমিডিয়া কমন্সে ১৯০৭ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯০৭ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১৪ – জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।
- জানুয়ারি ২৯ – কানসাসের চার্লস কার্টিস প্রথম আদিবাসী আমেরিকান হিসেবে মার্কিন সিনেটর হন।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৫ – বেলজীয় রসায়নবিদ লিও বেকল্যান্ড বিশ্বের প্রথম কৃত্রিম প্লাস্টিক বেকেলাইট উদ্ভাবনের ঘোষণা দেন।
- ফেব্রুয়ারি ৯ – ন্যাশনাল ইউনিয়ন অব উইমেনস সাফ্রেজ সোসাইটিজ কর্তৃক আয়োজিত প্রথম বৃহৎ মিছিল মাড মার্চ অনুষ্ঠিত হয়।
- ফেব্রুয়ারি ২৬ – রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১ – ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।
- মার্চ ১০ – ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।
- মার্চ ১৫ – ফিনল্যান্ডের (তৎকালীন ফিনল্যান্ডের গ্র্যান্ড ডাচি) প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১৭ – এলিস দ্বীপ অভিবাসন কেন্দ্র একদিনে ১১,৭৪৭ জনকে প্রক্রিয়াকরণ করে, যা ছিল সর্বোচ্চ।
মে
[সম্পাদনা]- মে ২৩ – ফিনল্যান্ডের এককক্ষবিশিষ্ট সংসদ প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে মিলিত হয়।
- মে ২৮ – প্রথম আইল অফ ম্যান টিটি মোটরসাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জুন
[সম্পাদনা]- জুন ১৩ – চিলির শ্রমিক ফেডারেশন রেল শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে সাধারণ ধর্মঘট ঘোষণা করে।
- জুন ১৪ – নরওয়েতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়।
- জুন ১৮ – সান্তিয়াগোর অধিকাংশ প্রতিরোধ সমিতি কাজে ফিরে আসে, যার ফলে ১৯০৭ সালের চিলির সাধারণ ধর্মঘটের অবসান ঘটে।
- জুন ২২ – লন্ডন আন্ডারগ্রাউন্ডের চ্যারিং ক্রস, ইউস্টন ও হ্যাম্পস্টেড রেলওয়ে চালু হয়।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৭ – ফ্লোরেনৎস জিগফেল্ড জুনিয়র নিউ ইয়র্ক থিয়েটারের ছাদে প্রথম জিগফেল্ড ফলিজ মঞ্চস্থ করেন।
- জুলাই ২১ – যাত্রীবাহী স্টিমার এসএস কলাম্বিয়া ক্যালিফোর্নিয়ার শেল্টার কোভের কাছে স্টিম স্কুনার সান পেড্রোর সাথে সংঘর্ষে ডুবে যায়, এতে ৮৮ জন নিহত হয়।
- জুলাই ২৯ – স্যার রবার্ট ব্যাডেন-পাওয়েল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে পুল হারবারে ব্রাউনসি দ্বীপ স্কাউট ক্যাম্প স্থাপন করেন, যা স্কাউট আন্দোলনের সূচনা হিসেবে বিবেচিত।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ১ – ব্রাউনসি দ্বীপে প্রথম স্কাউট ক্যাম্প শুরু হয়, যা বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের সূচনা করে।
- আগস্ট ৩ – বিচারক কেনেসো মাউন্টেন ল্যান্ডিস স্ট্যান্ডার্ড অয়েলকে অবৈধ রেয়াতের জন্য ২৯.৪ মিলিয়ন ডলার জরিমানা করেন।
- আগস্ট ৯ – ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে প্রথম বয় স্কাউট শিবির সমাপ্ত হয়।
- আগস্ট ১৫ – কনস্টান্টিনোপলে ফাদার রাফায়েল মরগান প্রথম আফ্রিকান-আমেরিকান অর্থোডক্স যাজক হিসাবে অভিষিক্ত হন।
- আগস্ট ১৭ – সিয়াটলের পাইক প্লেস মার্কেট চালু হয়, যা যুক্তরাষ্ট্রের প্রাচীনতম কৃষক বাজারগুলোর একটি।
- আগস্ট ২৯ – নির্মাণকালে কুইবেক সেতু ধসে ৭৫ জন শ্রমিক নিহত হন।
- আগস্ট ৩০ – রাশিয়া ও ব্রিটিশ ঔপনিবেশিক সরকার এক চুক্তির মাধ্যমে ইরানকে তিন অংশে বিভক্ত করে।
- আগস্ট ৩১ – ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৭ – কুনার্ড লাইনের আরএমএস লুসিতানিয়া লিভারপুল, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটিতে প্রথম সমুদ্রযাত্রা শুরু করে।
- সেপ্টেম্বর ৮ – সান ইয়াত্ সেন চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুওমিনতাং গঠন করেন।
- সেপ্টেম্বর ১৯ – প্রথম তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান আবিস্কৃত হয়।
- সেপ্টেম্বর ২৬ – নিউজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- সেপ্টেম্বর ২৯ – ওয়াশিংটন, ডি.সি.তে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- সেপ্টেম্বর ৩০ – ওহাইওর ক্যান্টনে নিহত মার্কিন রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাককিনলি ও তার পরিবারের সমাধি ম্যাককিনলি ন্যাশনাল মেমোরিয়াল উৎসর্গ করা হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১৭ – মার্কোনি প্রথম বাণিজ্যিক আটলান্টিক পাড়ের বেতার সেবা শুরু করে।
- অক্টোবর ২১ – উজবেকিস্তান ও তাজিকিস্তান সীমান্তে কারাতগ ভূমিকম্প আঘাত হানে, যাতে ১২,০০০ থেকে ১৫,০০০ মানুষ নিহত হয়।
- অক্টোবর ২২ – নিকারবকার ট্রাস্ট কোম্পানির শেয়ারের ওপর হুমড়ি ১৯০৭-এর আতঙ্কের সূচনা করে।
- অক্টোবর ২৭ – হাঙ্গেরিতে একটি গির্জা প্রতিষ্ঠা অনুষ্ঠানে জড়ো হওয়া জনতার উপর জেন্ডারমের গুলি চালালে ১৫ জন নিহত হয়।
- অক্টোবর ৩১ – ফিনল্যান্ডের সংসদ মদ নিষিদ্ধকরণ আইন অনুমোদন করে, কিন্তু জার দ্বিতীয় নিকোলাস অনুমোদন না করায় তা কার্যকর হয়নি।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৭ – হেসুস গার্সিয়া বিস্ফোরকভর্তি জ্বলন্ত ট্রেন ৬ কিলোমিটার দূরে সরিয়ে মেক্সিকোর নাকোসারি দে গার্সিয়া শহরকে রক্ষা করেন।
- নভেম্বর ৯ – কালিনান হীরা রাজা সপ্তম এডওয়ার্ডের জন্মদিনে উপহার হিসেবে প্রদান করা হয়।
- নভেম্বর ১৩ – পল কর্নু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।
- নভেম্বর ১৬ – ইন্ডিয়ান টেরিটরি ও ওকলাহোমা টেরিটরি একীভূত হয়ে ওকলাহোমা গঠিত হয় এবং এটি ৪৬তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- নভেম্বর ২৬ – লর্ড কার্নারভন তাকে ভ্যালি অব দি কিংসে খনন কাজ দেখাশোনা করার দায়িত্ব প্রদান করেন।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ৬ – মনোঙ্গাহ খনি বিস্ফোরণে পশ্চিম ভার্জিনিয়ার মনোঙ্গাহে ৩৬২ জন শ্রমিক নিহত হন।
- ডিসেম্বর ৮ – সুইডেনের রাজা পঞ্চম গুস্তাফ সুইডেনের সিংহাসনে আরোহণ করেন।
- ডিসেম্বর ১০ – লন্ডনে ব্রাউন ডগ দাঙ্গার সবচেয়ে ভয়াবহ রাত সংঘটিত হয়, যখন ১,০০০ মেডিকেল ছাত্র জীবব্যবচ্ছেদ করা প্রাণীদের স্মৃতিস্তম্ভের বিরোধিতা করে ৪০০ পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।
- ডিসেম্বর ১১ – নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।
- ডিসেম্বর ১৪ – থমাস ডব্লিউ. লসন, ইঞ্জিনবিহীন সর্ববৃহৎ পালতোলা জাহাজ, সিলি দ্বীপপুঞ্জের হেলওয়েদার রিফের কাছে ঝড়ে ডুবে যায়, পাইলটসহ ১৫ জন নাবিক নিহত হন।
- ডিসেম্বর ১৭ – উগয়েন ওয়াংচুক ভুটানের প্রথম রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ডিসেম্বর ১৯ – পেনসিলভানিয়ার জ্যাকবস ক্রিক-এ ডার খনি বিপর্যয়ে ২৩৯ জন কয়লা খনি শ্রমিক নিহত হন।
- ডিসেম্বর ২১ – চিলির সেনাবাহিনী চিলির ইকুইকে অন্তত ২,০০০ ধর্মঘটী সল্টপিটার খনি শ্রমিককে হত্যা করে।
- ডিসেম্বর ৩১ – টাইমস স্কয়ারে প্রথমবার বল ড্রপ অনুষ্ঠিত হয়।
জন্ম
[সম্পাদনা]- মাহমুদ হাসান গাঙ্গুহী, ভারতীয় দেওবন্দি ইসলামি পণ্ডিত ও মুফতি।
জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]- ৩ জানুয়ারি - রে মিলান্ড, ওয়েলসীয় অভিনেতা।
এপ্রিল-জুন
[সম্পাদনা]- ১২ মে - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।
- ১৩ মে - ড্যাফনি দ্যু মারিয়েই, ইংরেজ লেখক।
- ১৪ মে - আইয়ুব খান, পাকিস্তানের ২য় রাষ্ট্রপতি।
- ২২ মে - এর্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
- ২২ মে - লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক।
জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]- ৬ জুলাই - ফ্রিদা কাহলো, মেক্সিকান চিত্রশিল্পী।
- ১৬ জুলাই - বারবারা স্ট্যানউইক, মার্কিন অভিনেত্রী।
- ৩১ আগস্ট - রামোন ম্যাগসেসে, ফিলিপাইনের ৭ম রাষ্ট্রপতি।
- ১৮ সেপ্টেম্বর - এডউইন মাটিসন ম্যাকমিলান নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ২৮ সেপ্টেম্বর - ভগৎ সিং, ভারতীয় বিপ্লবী।
অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]- ২২ ডিসেম্বর - পেগি অ্যাশক্রফ্ট, ব্রিটিশ অভিনেত্রী।