উপবন এক্সপ্রেস
| উপবন এক্সপ্রেস | |
|---|---|
| সংক্ষিপ্ত বিবরণ | |
| পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
| অবস্থা | পরিচালিত হচ্ছে |
| প্রথম পরিষেবা | ৪ মে ১৯৮৮ |
| বর্তমান পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
| যাত্রাপথ | |
| শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
| বিরতি | ( ৭৪০* ৯টি এবং ৭৩৯* ১০টি স্টেশনে) |
| শেষ | সিলেট রেলওয়ে স্টেশন |
| ভ্রমণ দূরত্ব | ২৯৬.৯৭ কিলোমিটার (১৮৪.৫৩ মাইল) |
| যাত্রার গড় সময় | ৭ ঘণ্টা ৩০ মিনিট |
| পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন |
| রেল নং | ৭৩৯/৭৪০ |
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | শোভন চেয়ার, এসি চেয়ার, এসি বার্থ |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | আছে |
| খাদ্য সুবিধা | আছে |
| বিনোদন সুবিধা | আছে |
| মালপত্রের সুবিধা | আছে |
| কারিগরি | |
| গাড়িসম্ভার | বর্তমানে এই ট্রেনটিকে ইন্দোনেশিয়ান পিটি ইনকা রেক বা কোচ দ্বারা পরিচালনা করা হয়। এই ট্রেনটিতে ১৪টি বগি রয়েছে, যার মধ্যে ২টি গার্ড কার+শোভন চেয়ার+খাবার গাড়ি , ২টি এসি চেয়ার, ১টি এসি স্লিপার , ১টি পাওয়ার কার, ৮টি শোভন চেয়ার বগি। |
| ট্র্যাক গেজ | মিটারগেজ |
| রক্ষণাবেক্ষণ | সিলেট রেলওয়ে স্টেশন ও কমলাপুর রেলওয়ে স্টেশন |
| রেক ভাগকরণ | জয়ন্তিকা এক্সপ্রেস |
উপবন এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৩৯/৭৪০) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে সিলেট পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। উপবন এক্সপ্রেস উদ্বোধন হয় ৪ই মে ১৯৮৮ খিস্টাব্দে। এ রূটে আরো তিনটি আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস চলাচল করে।[১][২][৩][৪][৫]
সময়সূচী
[সম্পাদনা](বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ এপ্রিল ২০২০ তারিখে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)
আপ ৭৩৯ এর সময় সূচী
| স্টেশন | প্রবেশ | প্রস্থান |
|---|---|---|
| ঢাকা | -- | 22:00 |
| বিমানবন্দর | 22:23 | 22:28 |
| নরসিংদী | 23:09 | 23:11 |
| ভৈরব বাজার জংশন | 23:40 | 23:42 |
| শায়েস্তাগঞ্জ | 01:22 | 01:24 |
| শ্রীমঙ্গল | 02:06 | 02:08 |
| ভানুগাছ | 02:30 | 02:32 |
| শমসেরনগর | 02:41 | 02:43 |
| কুলাউড়া | 03:08 | 03:10 |
| বরমচাল | 03:25 | 03:27 |
| মাইজগাঁও | 03:43 | 03:45 |
| সিলেট | 05:00 | -- |
ডাউন ৭৪০ এর সময় সূচী
| স্টেশন | প্রবেশ | প্রস্থান |
|---|---|---|
| সিলেট | -- | 23:30 |
| মাইজগাঁও | 00:09 | 00:11 |
| বরমচাল | 00:28 | 00:30 |
| কুলাউড়া | 00:43 | 00:45 |
| শমসেরনগর | 01:09 | 01:11 |
| ভানুগাছ | 01:20 | 01:22 |
| শ্রীমঙ্গল | 01:41 | 01:43 |
| শায়েস্তাগঞ্জ | 02:30 | 02:32 |
| ভৈরব বাজার জংশন | 04:03 | 04:05 |
| বিমানবন্দর | 05:12 | 05:17 |
| ঢাকা | 05:40 | -- |
যাত্রাবিরতি
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)উপবন এক্সপ্রেস আগে আখাউড়া জংশনে স্টপেজ দিতো কিন্তু বাইপাস হওয়ার পর আর আখাউড়ায় স্টপেজ না দিয়ে আজমপুর রেলওয়ে স্টেশন স্টপেজ দেওয়ার কথা ছিল। কিন্তু রাতের বেলা আজমপুর স্টেশনে প্রবেশ করায় নিরাপত্তার জন্য আজমপুর স্টেশনে স্টপেজ বাতিল করা হয়।
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- নরসিংদী রেলওয়ে স্টেশন (শুধুমাত্র ৭৩৯ এর জন্য) (শ্রীঘ্রিই ৭৪০ যাত্রাবিরতি দেবে )
- ভৈরব বাজার জংশন
- শায়েস্তাগঞ্জ
- শ্রীমঙ্গল
- ভানুগাছ
- শমসেরনগর
- কুলাউড়া
- বরমচাল
- মাইজগাঁও
দূর্ঘটনা
[সম্পাদনা]উপবন এক্সপ্রেস ২০১৯ সালের ২৩ জুন সিলেট থেকে ঢাকা আসার পথে রাত সাড়ে এগারোটার সময় বরমচালে কুলাউড়া রেল দুর্ঘটনার সম্মুখীন হয়। এই দূর্ঘটনায় ৭-১০ জন নিহত হয় এবং আহত হয় প্রায় শতাধিক ব্যক্তি। এ ঘটনায় প্রায় ২৪+ ঘণ্টা ঢাকার সাথে সিলেটের রেল যোগাযোগ বিছিন্ন ছিল।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নতুন কোচ যুক্ত হলো জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসে"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ রিপোর্টার, স্টাফ। "ঢাকা-সিলেট রুটে নতুন কোচে জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "সিলেট-ঢাকা রুটে নামলো জয়ন্তিকা-উপবন"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "উপবন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ"। দৈনিক সমকাল। ১৪ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "উপবন এক্সপ্রেস লাইনচ্যুত : তদন্ত কমিটি গঠন"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ খান, কমল জোহা। "উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্ত কমিটি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "কুলাউড়ায় দুর্ঘটনায় উপবন এক্সপ্রেস, নিহত ৪"। bdnews24.com। ৬ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।