১৭৭৫
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৭৭৫: | |
| শিল্পকলা এবং বিজ্ঞান | |
| প্রত্নতত্ত্ব – স্থাপত্য – শিল্প – সাহিত্য (কবিতা) – সঙ্গীত – বিজ্ঞান | |
| রাষ্ট্রনেতৃবৃন্দ | |
| রাষ্ট্রনেতৃবৃন্দ - সার্বভৌম রাষ্ট্র | |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ | |
| জন্ম - মৃত্যু | |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিষয়শ্রেণীসমূহ | |
| প্রতিষ্ঠা - বিলুপ্তি | |
| কাজ বিষয়শ্রেণী | |
| কাজ | |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৭৭৫ MDCCLXXV |
| আব উর্বে কন্দিতা | ২৫২৮ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১২২৪ ԹՎ ՌՄԻԴ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৫২৫ |
| বাংলা বর্ষপঞ্জি | ১১৮১–১১৮২ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৭২৫ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৩১৯ |
| বর্মী বর্ষপঞ্জি | ১১৩৭ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭২৮৩–৭২৮৪ |
| চীনা বর্ষপঞ্জি | 甲午年 (কাঠের ঘোড়া) ৪৪৭১ বা ৪৪১১ — থেকে — 乙未年 (কাঠের ছাগল) ৪৪৭২ বা ৪৪১২ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৪৯১–১৪৯২ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ২৯৪১ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৭৬৭–১৭৬৮ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৫৩৫–৫৫৩৬ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৮৩১–১৮৩২ |
| - শকা সংবৎ | ১৬৯৬–১৬৯৭ |
| - কলি যুগ | ৪৮৭৫–৪৮৭৬ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৭৭৫ |
| ইগবো বর্ষপঞ্জি | ৭৭৫–৭৭৬ |
| ইরানি বর্ষপঞ্জি | ১১৫৩–১১৫৪ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১১৮৮–১১৮৯ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১১ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪১০৮ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ১৩৭ 民前১৩৭年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৩১৭–২৩১৮ |
উইকিমিডিয়া কমন্সে ১৭৭৫ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৭৭৫ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৯ – আমেরিকান বিপ্লবী যুদ্ধ: ব্রিটিশ পার্লামেন্ট ম্যাসাচুসেটসকে বিদ্রোহী ঘোষণা করে।
- ফেব্রুয়ারি ২৬ – বালামবাঙ্গান দ্বীপে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারখানা মোরো জলদস্যুদের দ্বারা ধ্বংস হয়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৬ – রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজ এর মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
- মার্চ ৮ – বেনামে আফ্রিকান দাসত্ব শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়, যা আমেরিকায় দাসপ্রথা বিলোপের আহ্বান জানানো প্রথম নিবন্ধ হিসেবে বিবেচিত।
- মার্চ ২৩ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: প্যাট্রিক হেনরি সেন্ট জনস এপিসকোপাল চার্চ, রিচমন্ড, ভার্জিনিয়ায় তার বিখ্যাত ভাষণ – "আমাকে স্বাধীনতা দাও, না হয় মৃত্যু দাও!" – প্রদান করেন।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১৪ – উত্তর আমেরিকায় প্রথম দাসপ্রথা বিলোপবাদী সংগঠন পেনসিলভানিয়া অ্যাবোলিশন সোসাইটি ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও বেঞ্জামিন রাশ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ১৮ – আমেরিকান বিপ্লব: ব্রিটিশ সেনাবাহিনী ম্যাসাচুসেটসের চার্লস নদী বরাবর অগ্রসর হয় এবং পল রিভিয়ার সহ অন্যান্য আরোহীরা গ্রামাঞ্চলে সতর্কবার্তা ছড়িয়ে দেন।
- এপ্রিল ১৯
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু।
- লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধের পর বোস্টন অবরোধ শুরু হয়, যখন মার্কিন মিলিশিয়ারা ব্রিটিশ-নিয়ন্ত্রিত শহরে স্থলপথে প্রবেশ বন্ধ করে দেয়।
মে
[সম্পাদনা]- মে ৬ – ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দকুমার গ্রেফতার হন।
- মে ৭ – উসমানীয় সাম্রাজ্য বুকোভিনা হাবসবুর্গ রাজতন্ত্রের কাছে হস্তান্তর করে।
- মে ১০
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে: ইথান অ্যালেন ও কর্নেল বেনেডিক্ট আর্নল্ডের নেতৃত্বে একটি ছোট ঔপনিবেশিক মিলিশিয়া ফোর্ট টিকনডেরোগা দখল করে।
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে: দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেসের অধিবেশন ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়।
- মে ১৭ – ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।
- মে ২০ – মেকলেনবার্গ স্বাধীনতার ঘোষণা উত্তর ক্যারোলাইনার শার্লটে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করা হয়।
- মে ৩১ – মার্কিন বিপ্লব: উত্তর ক্যারোলাইনা প্রদেশে মেকলেনবার্গ রেজোলিউশন গৃহীত হয়।
জুন
[সম্পাদনা]- জুন ১১
- রেইমসে ষোড়শ লুইয়ের অভিষেক অনুষ্ঠিত হয়, যা ফরাসি বিপ্লবের আগে শেষ অভিষেক।
- আমেরিকান বিপ্লবী যুদ্ধের প্রথম নৌ-যুদ্ধ মাকিয়াসের যুদ্ধে একটি ছোট ব্রিটিশ নৌযান দখল করা হয়।
- জুন ১২ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ব্রিটিশ জেনারেল টমাস গেজ ম্যাসাচুসেটসে সামরিক আইন ঘোষণা করেন।
- জুন ১৪ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: মহাদেশীয় কংগ্রেস মহাদেশীয় সেনাবাহিনী প্রতিষ্ঠা করে, যা মার্কিন সশস্ত্র বাহিনীর জন্ম হিসেবে চিহ্নিত।
- জুন ১৭ – বাংকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৩ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন কেমব্রিজ, ম্যাসাচুসেটসে মহাদেশীয় বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।
- জুলাই ৫ – দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস অলিভ শাখা পিটিশন গ্রহণ করে।
- জুলাই ৮ – উত্তর আমেরিকার তেরো উপনিবেশের মহাদেশীয় কংগ্রেস অলিভ ব্রাঞ্চ পিটিশনে স্বাক্ষর করে।
- জুলাই ২৬ – দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস কর্তৃক মার্কিন ডাক বিভাগের পূর্বসূরি দপ্তর প্রতিষ্ঠিত হয়; বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম পোস্টমাস্টার জেনারেল হন।
- জুলাই ২৭ – মার্কিন সেনাবাহিনীর চিকিৎসা বিভাগ প্রতিষ্ঠা: দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস ২০,০০০ সৈন্যের জন্য একটি হাসপাতাল স্থাপনের আইন পাস করে।
- জুলাই ২৯ – মার্কিন সেনাবাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল কর্পস প্রতিষ্ঠা: জর্জ ওয়াশিংটন উইলিয়াম টিউডর-কে মহাদেশীয় সেনাবাহিনীর জাজ অ্যাডভোকেট হিসেবে নিয়োগ দেন।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৫ – মিথ্যা অভিযোগে ঐতিহাসিক ‘আইনি হত্যা’-য় মহারাজ নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়।
- আগস্ট ২০ – স্প্যানিশরা বর্তমান অ্যারিজোনার টাকসন শহরে প্রেসিডিও সান অগাস্টিন দেল টাকসন প্রতিষ্ঠা করে।
- আগস্ট ২৩ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: রাজা তৃতীয় জর্জ সেন্ট জেমসের রাজদরবারে তার বিদ্রোহের ঘোষণা প্রদান করেন, যেখানে বলা হয় আমেরিকান উপনিবেশগুলো প্রকাশ্য বিদ্রোহের অবস্থায় পৌঁছেছে।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৮ – মাল্টায় ব্যর্থ যাজকদের বিদ্রোহ সংঘটিত হয়।
- সেপ্টেম্বর ১১ – বেনেডিক্ট আর্নল্ডের ক্যুবেক অভিযান কেমব্রিজ, ম্যাসাচুসেটস থেকে যাত্রা শুরু করে।
- সেপ্টেম্বর ১৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধে মহাদেশীয় সেনাবাহিনী কর্তৃক কুইবেক আক্রমণ ফোর্ট সেন্ট জিন অবরোধের মাধ্যমে শুরু হয়।
- সেপ্টেম্বর ২৫
- মার্কিন স্বাধীনতা যুদ্ধ: কুইবেক আক্রমণের সময় লংগুয়ে-পয়েন্টের যুদ্ধে মন্ট্রিল দখলের চেষ্টার পর ইথান অ্যালেন ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
- মার্কিন স্বাধীনতা যুদ্ধ: বেনেডিক্ট আর্নল্ডের কুইবেক অভিযান মার্কিন আক্রমণে যোগ দিতে কুইবেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১৩ – মহাদেশীয় কংগ্রেস মহাদেশীয় নৌবাহিনী প্রতিষ্ঠা করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্বসূরি।
- অক্টোবর ১৮
- আফ্রিকান-আমেরিকান কবি ফিলিস হুইটলি দাসত্ব থেকে মুক্তি লাভ করেন।
- মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ফালমাউথ পোড়ানো (বর্তমান পোর্টল্যান্ড, মেইন)।
- অক্টোবর ২৭
- মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।
- রাজা তৃতীয় জর্জ তেরো উপনিবেশে বিদ্রোহের ঘোষণা সম্প্রসারিত করে সংসদের উদ্বোধনী ভাষণ দেন।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৭ – ভার্জিনিয়ার রাজকীয় গভর্নর লর্ড ডানমোর ডানমোরের ঘোষণা জারি করে দাসদের মুক্তির প্রস্তাব দেন।
- নভেম্বর ১০ – স্যামুয়েল নিকোলাস ফিলাডেলফিয়ার টুন ট্যাভার্নে মার্কিন মেরিন কোর প্রতিষ্ঠা করেন।
- নভেম্বর ১৩ – আমেরিকার বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে।
- নভেম্বর ১৭ – সুইডেনের রাজা তৃতীয় গুস্তাভ ফিনল্যান্ডের কুওপিও শহর প্রতিষ্ঠা করেন।
- নভেম্বর ২৯ – স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ৩ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: আলফ্রেড (জাহাজ) প্রথমবারের মতো মহাদেশীয় ইউনিয়ন পতাকা উত্তোলন করে, যা জন পল জোন্স উত্তোলন করেন।
- ডিসেম্বর ৫ – ফোর্ট টিকন্ডেরোগায় হেনরি নক্স কেমব্রিজে কামান পরিবহনের ঐতিহাসিক নোবেল ট্রেন অব আর্টিলারি যাত্রা শুরু করেন।
- ডিসেম্বর ৯ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধে: ব্রিটিশ সৈন্য ও লয়ালিস্টরা গ্রেট ব্রিজের যুদ্ধে পরাজিত হয়, যার ফলে ভার্জিনিয়ায় ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
- ডিসেম্বর ৩১ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: কুইবেকের যুদ্ধে ব্রিটিশ জেনারেল গাই কার্লটন মহাদেশীয় সেনাবাহিনীর জেনারেল রিচার্ড মন্টগোমারির আক্রমণ প্রতিহত করেন।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |