১৮০৬
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৮০৬: |
| শিল্পকলা এবং বিজ্ঞান |
| প্রত্নতত্ত্ব – স্থাপত্য – শিল্প – সাহিত্য – সঙ্গীত – |
| অন্যান্য বিষয় |
| রেল পরিবহন – বিজ্ঞান – ক্রীড়া |
| রাষ্ট্রনেতৃবৃন্দ |
| রাষ্ট্রনেতৃবৃন্দ - সার্বভৌম রাষ্ট্র |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| জন্ম - মৃত্যু |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা - বিলুপ্তি |
| কাজ বিষয়শ্রেণী |
| কাজ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৮০৬ MDCCCVI |
| আব উর্বে কন্দিতা | ২৫৫৯ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১২৫৫ ԹՎ ՌՄԾԵ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৫৫৬ |
| বাংলা বর্ষপঞ্জি | ১২১২–১২১৩ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৭৫৬ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৩৫০ |
| বর্মী বর্ষপঞ্জি | ১১৬৮ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৩১৪–৭৩১৫ |
| চীনা বর্ষপঞ্জি | 乙丑年 (কাঠের বলদ) ৪৫০২ বা ৪৪৪২ — থেকে — 丙寅年 (আগুনের বাঘ) ৪৫০৩ বা ৪৪৪৩ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৫২২–১৫২৩ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ২৯৭২ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৭৯৮–১৭৯৯ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৫৬৬–৫৫৬৭ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৮৬২–১৮৬৩ |
| - শকা সংবৎ | ১৭২৭–১৭২৮ |
| - কলি যুগ | ৪৯০৬–৪৯০৭ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৮০৬ |
| ইগবো বর্ষপঞ্জি | ৮০৬–৮০৭ |
| ইরানি বর্ষপঞ্জি | ১১৮৪–১১৮৫ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১২২০–১২২১ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১২ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪১৩৯ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ১০৬ 民前১০৬年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৩৪৮–২৩৪৯ |
উইকিমিডিয়া কমন্সে ১৮০৬ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৮০৬ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১ – ফরাসি প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জি বাতিল করা হয়।
- জানুয়ারি ৮ – ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।
- জানুয়ারি ৯ – অ্যাডমিরাল হোরাশিও নেলসনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় সেন্ট পলস ক্যাথেড্রালে।
- জানুয়ারি ১৮ – ইয়ান উইলেম ইয়ানসেন্স ডাচ কেপ কলোনি ব্রিটিশদের কাছে সমর্পণ করেন।
- জানুয়ারি ৩০ – ডেলাওয়্যার নদীর উপর মরিসভিল, পেনসিলভানিয়া ও ট্রেন্টন, নিউ জার্সির মধ্যে সংযোগকারী মূল লোয়ার ট্রেন্টন ব্রিজ উদ্বোধন করা হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৬ – সান ডোমিঙ্গোর যুদ্ধে ক্যারিবীয় অঞ্চলে ফরাসিদের বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীর বিজয়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ২৩ – লুইজিয়ানা ক্রয়ের মধ্য দিয়ে ভ্রমণ করে প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর পর অভিযাত্রী লুইস ও ক্লার্ক এবং তাদের কর্পস অফ ডিসকভারি কঠিন প্রত্যাবর্তন যাত্রা শুরু করেন।
- মার্চ ২৯ – গ্রেট ন্যাশনাল পাইক নির্মাণের অনুমোদন দেওয়া হয়, যা কাম্বারল্যান্ড রোড নামে পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মহাসড়ক।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ২১ – ১৮০৬ সালের নৌ-যুদ্ধে একটি ফরাসি ফ্রিগেট দক্ষিণ আফ্রিকার উপকূলে ব্রিটিশ বাহিনীর হাত থেকে পালিয়ে যায়।
মে
[সম্পাদনা]- মে ৩০ – ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন দ্বন্দ্বযুদ্ধে চার্লস ডিকিনসনকে হত্যা করেন।
জুন
[সম্পাদনা]- জুন ২ – ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
- জুন ৫ – লুই বোনাপাত হলান্ডের রাজা নিযুক্ত।
- জুন ২৭ – রিভার প্লেটে প্রথম ব্রিটিশ আক্রমণের সময় ব্রিটিশ বাহিনী বুয়েনস আইরেস দখল করে।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১০ – ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয় সিপাহিদের প্রথম বিদ্রোহ ভেলোর বিদ্রোহ সংঘটিত হয়।
- জুলাই ১২ – নেপোলিয়নের চাপে বাভারিয়া, বাডেন, ভুর্টেমবার্গ ও তেরোটি ক্ষুদ্র রাজ্য পবিত্র রোমান সাম্রাজ্য ত্যাগ করে রাইন কনফেডারেশন গঠন করে।
- জুলাই ১৫ – পাইক অভিযান: মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেবুলন পাইক ফোর্ট বেলফন্টেইন থেকে পশ্চিমাঞ্চল অন্বেষণে অভিযান শুরু করেন।
- জুলাই ১৮ – মাল্টার বিরগুতে বারুদের গুদামে বিস্ফোরণে প্রায় ২০০ জন নিহত হন।
- জুলাই ৩১ – ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৬ – পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস মৃতপ্রায় সাম্রাজ্যকে বিলুপ্ত ঘোষণা করেন, যদিও তিনি অস্ট্রীয় সাম্রাজ্যে ক্ষমতা ধরে রাখেন।
- আগস্ট ১২ – সান্তিয়াগো দে লিনিয়ার্স প্রথম ব্রিটিশ আক্রমণের পর বুয়েনোস আইরেস শহর পুনরুদ্ধার করেন।
- আগস্ট ১৩ – সার্বিয়ান বিপ্লবের সময় মিশারের যুদ্ধ শুরু হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ২ – সুইজারল্যান্ডের গোলডাউ শহরে ভয়াবহ ভূমিধসে ৪৫৭ জন নিহত হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ৯ – প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ জোটের যুদ্ধ শুরু করে।
- অক্টোবর ১৪ – ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।
- অক্টোবর ১৭ – হাইতিয়ান বিপ্লবের প্রাক্তন নেতা সম্রাট প্রথম জ্যাক নিপীড়নমূলক শাসনের পর হত্যাকাণ্ডের শিকার হন।
- অক্টোবর ২৭ – ফ্রান্সের সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
- অক্টোবর ৩০ – চতুর্থ জোটের যুদ্ধ: অনেক বড় বাহিনীর মুখোমুখি হয়েছেন ভেবে ৫,৩০০ সৈন্যের অধিনায়ক প্রুশীয় জেনারেল ফন রোমবার্গ ৮০০ ফরাসি সৈন্যের কাছে স্টেটিন শহর আত্মসমর্পণ করেন।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১৫
- পাইক অভিযান: লেফটেন্যান্ট জেবুলন পাইক কলোরাডোর রকি পর্বতমালার পাদদেশে একটি পর্বতশৃঙ্গ দেখতে পান, যা পরে তার সম্মানে পাইকস পিক নামে পরিচিত হয়।
- আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।
- নভেম্বর ২১ – ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ২৬ – পুলতুস্ক ও গোলিমিনের যুদ্ধে রুশ বাহিনী নেপোলিয়নের নেতৃত্বাধীন ফরাসি বাহিনীকে প্রতিহত করে।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |