১৯৩৫
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৩৫ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৩৫ MCMXXXV |
| আব উর্বে কন্দিতা | ২৬৮৮ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৮৪ ԹՎ ՌՅՁԴ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৮৫ |
| বাহাই বর্ষপঞ্জি | ৯১–৯২ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৪১–১৩৪২ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৮৫ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৭৯ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২৯৭ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৪৩–৭৪৪৪ |
| চীনা বর্ষপঞ্জি | 甲戌年 (কাঠের কুকুর) ৪৬৩১ বা ৪৫৭১ — থেকে — 乙亥年 (কাঠের শূকর) ৪৬৩২ বা ৪৫৭২ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৫১–১৬৫২ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১০১ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯২৭–১৯২৮ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৯৫–৫৬৯৬ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৯১–১৯৯২ |
| - শকা সংবৎ | ১৮৫৬–১৮৫৭ |
| - কলি যুগ | ৫০৩৫–৫০৩৬ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৩৫ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৩৫–৯৩৬ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩১৩–১৩১৪ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৫৩–১৩৫৪ |
| জুশ বর্ষপঞ্জি | ২৪ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৬৮ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ২৪ 民國২৪年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৭৭–২৪৭৮ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৩৫ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৩৫ গ্রেগরীয় বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৭
- ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমী পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
- বেনিতো মুসোলিনি ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী পিয়ের লাভাল ফ্রাঙ্কো-ইতালীয় চুক্তি স্বাক্ষর করেন।
- জানুয়ারি ১১ – অ্যামেলিয়া এয়ারহার্ট হাওয়াই থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত একাকী উড়ে যাওয়া প্রথম ব্যক্তি হন।
- জানুয়ারি ১৩ – সার অববাহিকায় গণভোটে ৯০.৩% ভোটার ব্রিটেন ও ফ্রান্স কর্তৃক শাসিত অঞ্চল না থেকে জার্মানিতে ফিরে যাওয়ার পক্ষে রায় দেয়।
- জানুয়ারি ২৪ – গটফ্রিড ক্রুয়েগার ব্রিউয়িং কোম্পানি প্রথম ক্যানজাত বিয়ার বিক্রি শুরু করে।
- জানুয়ারি ২৮ – আইসল্যান্ড থেরাপিউটিক গর্ভপাত বৈধকারী প্রথম পশ্চিমা দেশ হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ২
- যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম স্বাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়।
- লিওনার্ড কিলার দুইজন খুনের সন্দেহভাজনের উপর পলিগ্রাফ পরীক্ষা করেন, যা মার্কিন আদালতে পলিগ্রাফ প্রমাণ গ্রহণের প্রথম ঘটনা।
- ফেব্রুয়ারি ১২ – হিলিয়াম-পূর্ণ আকাশযান ইউএসএস ম্যাকন (জেডআরএস-৫) ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়ে ডুবে যায়।
- ফেব্রুয়ারি ১৩ – নিউ জার্সির ফ্লেমিংটনে একটি জুরি ব্রুনো হাউপ্টমানকে চার্লস লিন্ডবার্গের পুত্র লিন্ডবার্গ শিশু অপহরণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে।
- ফেব্রুয়ারি ২০ – ক্যারোলিন মিকেলসেন প্রথম নারী হিসেবে অ্যান্টার্কটিকায় পদার্পণ করেন।
- ফেব্রুয়ারি ২৬
- আডলফ হিটলার ভার্সাই চুক্তি লঙ্ঘন করে লুফটওয়াফে পুনর্গঠনের নির্দেশ দেন।
- রবার্ট ওয়াটসন-ওয়াট ড্যাভেন্ট্রির কাছে একটি প্রদর্শনী পরিচালনা করেন যা যুক্তরাজ্যে রাডার উন্নয়নের সরাসরি পথ তৈরি করে।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১১ – ব্যাংক অব কানাডা চালু হয়।
- মার্চ ১৬
- বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- অ্যাডলফ হিটলার ভার্সাই চুক্তি লঙ্ঘন করে জার্মানিকে পুনরায় সশস্ত্র করার নির্দেশ দেন এবং ভেরমাখট গঠনের জন্য বাধ্যতামূলক সামরিক নিয়োগ পুনরায় চালু করা হয়।
- মার্চ ২০ – ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।
- মার্চ ২১ – ইরানের শাহ রেজা শাহ পাহলভি আন্তর্জাতিক সম্প্রদায়কে পারস্যকে তার স্থানীয় নাম ইরান নামে ডাকার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেন।
- মার্চ ২৩ – ফিলিপাইন কমনওয়েলথের সংবিধান স্বাক্ষরিত হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১ – ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে আজকের দিনে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল।
- এপ্রিল ১১ – স্ট্রেসা ফ্রন্ট: ভার্সাই চুক্তির জার্মান লঙ্ঘনের নিন্দা করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, ইতালিয়ান প্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনি এবং ফরাসী পররাষ্ট্রমন্ত্রী পিয়েরে লাভালের মধ্যে সম্মেলনের উদ্বোধন।
- এপ্রিল ১৪ – ডাস্ট বোলের সবচেয়ে ভয়াবহ ঝড় ব্ল্যাক সানডে ওকলাহোমা ও টেক্সাস প্যানহ্যান্ডেল জুড়ে বয়ে যায়।
- এপ্রিল ২৩ – ১৯৩৫ সালের পোলীয় সংবিধান গৃহীত হয়।
মে
[সম্পাদনা]- মে ৬ – নিউ ডিল: রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ওয়ার্কস প্রগ্রেস অ্যাডমিনিস্ট্রেশন তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন।
- মে ১১ – জার্মানীর বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মত পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
- মে ১৪ – গণভোটে ফিলিপাইনের সংবিধান অনুমোদিত হয়।
- মে ২৪ – সিনসিনাটিতে মেজর লিগ বেসবলের ইতিহাসে প্রথম রাতের খেলা অনুষ্ঠিত হয়।
- মে ২৫ – ওহাইও স্টেট ইউনিভার্সিটির জেসি ওয়েন্স মিশিগানের অ্যান আর্বরে বিগ টেন কনফারেন্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে তিনটি বিশ্বরেকর্ড ভাঙেন এবং একটি স্পর্শ করেন।
- মে ২৭ – নিউ ডিল: মার্কিন সুপ্রিম কোর্ট জাতীয় শিল্প পুনরুদ্ধার আইন অসাংবিধানিক ঘোষণা করে।
- মে ২৯
- হেগ জাদুঘর উদ্বোধন করা হয়।
- মেসারশমিট বিএফ ১০৯ যুদ্ধবিমানের প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়।
- মে ৩১ – কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু হয়।
জুন
[সম্পাদনা]- জুন ৩ – ভ্যাঙ্কুভারে এক হাজার বেকার কানাডীয় শ্রমিক মালবাহী ট্রেনে উঠে অটোয়া অভিমুখে প্রতিবাদী যাত্রা শুরু করে।
- জুন ১০
- ডা. রবার্ট স্মিথ শেষবার মদ্যপান করেন এবং বিল উইলসনের সাথে আক্রন, ওহাইওতে অ্যালকোহলিক্স অ্যানোনিমাস প্রতিষ্ঠা করেন।
- চাকো যুদ্ধ সমাপ্ত হয়: ১৯৩২ সাল থেকে যুদ্ধরত বলিভিয়া ও প্যারাগুয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
- জুন ১২ – বলিভিয়া ও প্যারাগুয়ের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা হয়, যা চাকো যুদ্ধ-এর অবসান ঘটায়।
- জুন ১৮ – কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে পুলিশ ধর্মঘটরত ডক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, এতে ৬০ জন আহত ও ২৪ জন গ্রেফতার হয়।
- জুন ২১ – প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জুন ২৫ – সোভিয়েত ইউনিয়ন ও কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১ – রেজাইনা, সাসকাচোয়ানে পুলিশ ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ অটোয়া অভিমুখী পদযাত্রায় অংশগ্রহণকারী ধর্মঘটীদের ওপর অতর্কিত হামলা চালায়।
- জুলাই ৪ – লন্ডনের কিংসওয়ে শহরের দক্ষিণে অ্যাল্ডউইচ (Aldwitch) এবং দি স্ট্র্যান্ট (The Strant) স্ট্রিটের মাঝামাঝি স্থানের ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসি’র সদর দফতর “বুশ হাউস” ভবনটি প্রায় ১৩ বছরের নির্মাণকাল শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।
- জুলাই ৫ – মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট জাতীয় শ্রম সম্পর্ক আইন স্বাক্ষর করেন।
- জুলাই ১৫ – কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।
- জুলাই ১৬ – ওকলাহোমা সিটিতে বিশ্বের প্রথম পার্কিং মিটার স্থাপন করা হয়।
- জুলাই ২০ – সুইজারল্যান্ডে মিলান থেকে ফ্রাঙ্কফুর্টগামী কেএলএমের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হন।
- জুলাই ২৪ – ডাস্ট বোল তাপপ্রবাহ চরমে পৌঁছায়, শিকাগোতে তাপমাত্রা ১০৯° ফারেনহাইট এবং মিলওয়াকিতে ১০৪° ফারেনহাইটে পৌঁছায়।
- জুলাই ২৮ – বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্ট্রেস-এর প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়।
- জুলাই ৩০ – বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ২ – গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি।
- আগস্ট ৪
- আগস্ট ১৪ – ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সামাজিক নিরাপত্তা আইন স্বাক্ষর করেন, যা অবসরপ্রাপ্তদের জন্য সরকারি পেনশন ব্যবস্থা তৈরি করে।
- আগস্ট ১৫ – উইল রজার্স ও উইলি পোস্ট আলাস্কার ব্যারোতে উড্ডয়নের সময় ইঞ্জিনে ত্রুটির কারণে বিমান দুর্ঘটনায় নিহত হন।
- আগস্ট ৩১ – জার্মানি ও জাপানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনা থেকে দূরে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রথম নিরপেক্ষতা আইন পাস করে।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ২ – শ্রম দিবস হারিকেন নামে পরিচিত অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরিডার লং কিতে আঘাত হানে, এতে কমপক্ষে ৪০০ জন নিহত হয়।
- সেপ্টেম্বর ৩ – স্যার ম্যালকম ক্যাম্পবেল উটাহের বোনেভিল সল্ট ফ্ল্যাটে প্রতি ঘণ্টা ৩০৪.৩৩১ মাইল গতিতে পৌঁছেছে, তিনি ৩০০ মাইল প্রতি ঘণ্টা গাড়ি চালিয়ে প্রথম ব্যক্তি হয়ে উঠেছে।
- সেপ্টেম্বর ৮ – লুইজিয়ানার মার্কিন সিনেটর হিউয়ি লং লুইজিয়ানা স্টেট ক্যাপিটলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
- সেপ্টেম্বর ১৫
- নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।
- জার্মানীর স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।
- সেপ্টেম্বর ১৭ – শিলাধসের পর নায়াগ্রা গর্জ রেলপথ চলাচল বন্ধ হয়ে যায়।
- সেপ্টেম্বর ২৪ – আর্ল এবং ওয়েলডন বাসকম বৈদ্যুতিক আলোর নিচে বাইরে অনুষ্ঠিত প্রথম রোডিও আয়োজন করেন।
- সেপ্টেম্বর ২৯ – ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
- সেপ্টেম্বর ৩০ – অ্যারিজোনা ও নেভাডা সীমান্তে হুভার বাঁধ উৎসর্গ করা হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ২ – বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া) আক্রমণ ঘটে।
- অক্টোবর ৩ – দ্বিতীয় ইতালো-ইথিওপীয় যুদ্ধ: ইতালি ইথিওপিয়া আক্রমণ করে।
- অক্টোবর ১০ – গ্রিসে এক সামরিক অভ্যুত্থানে দ্বিতীয় হেলেনিক প্রজাতন্ত্রের অবসান ঘটে।
- অক্টোবর ১৯ – ইথিওপিয়া আক্রমণের কারণে জাতিসংঘের পূর্বসূরি লিগ অব নেশনস ইতালির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।
- অক্টোবর ২০ – চীনা কমিউনিস্ট পার্টির সশস্ত্র বাহিনী গণমুক্তি ফৌজের এক বছর আগে শুরু করা লং মার্চ সমাপ্ত হয়।
- অক্টোবর ২২ – হাইতিতে ঘূর্ণিঝড়ে দুই হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করে।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৩ – গণভোটের মাধ্যমে দ্বিতীয় জর্জ গ্রিসের সিংহাসন পুনরুদ্ধার করেন।
- নভেম্বর ৯ – আটলান্টিক সিটি, নিউ জার্সিতে আটটি ট্রেড ইউনিয়ন কর্তৃক শিল্প সংগঠন কমিটি, যা শিল্প সংগঠন কংগ্রেসের পূর্বসূরি, প্রতিষ্ঠিত হয়।
- নভেম্বর ১৫ – ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।
- নভেম্বর ২২ – চায়না ক্লিপার আলামেডা, ক্যালিফোর্নিয়া থেকে ম্যানিলা পর্যন্ত প্রথম বাণিজ্যিক ট্রান্সপ্যাসিফিক বিমান পরিষেবা চালু করে।
- নভেম্বর ২৪ – সেনেগালের সমাজতান্ত্রিক দল দ্বিতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ৫
- কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়।
- মেরি ম্যাকলিওড বেথুন নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল কাউন্সিল অব নিগ্রো উইমেন প্রতিষ্ঠা করেন।
- ডিসেম্বর ৯
- বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে ছাত্র বিক্ষোভ সংঘটিত হয়, যা পরবর্তীতে কুওমিনতাং কর্তৃপক্ষ ছত্রভঙ্গ করে দেয়।
- মার্কিন সংবাদপত্র সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক ওয়াল্টার লিগেট গ্যাংস্টারদের হাতে খুন হন।
- ডিসেম্বর ১২ – হাইনরিখ হিমলার নাৎসি প্রজনন কর্মসূচি লেবেনসবর্ন প্রকল্প প্রতিষ্ঠা করেন।
- ডিসেম্বর ১৭ – ডগলাস ডিসি-৩ বিমান সান্তা মনিকা থেকে প্রথম উড্ডয়ন করে।
- ডিসেম্বর ১৮ – সিলনে লঙ্কা সম সমাজ পার্টি প্রতিষ্ঠিত হয়।
- ডিসেম্বর ২৭ – রেজিনা জোনাস ইহুদি ধর্মের ইতিহাসে প্রথম নারী রাব্বি হিসেবে অভিষিক্ত হন।
- ডিসেম্বর ৩০ – দ্বিতীয় ইতালো-আবিসিনীয় যুদ্ধের সময় ইতালীয় বিমান বাহিনী ডোলোতে সুইডিশ রেড ক্রসের একটি হাসপাতালে বোমা হামলা চালায়।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- ১৮ জানুয়ারি - মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা-সৈনিক। (মৃ. ২০১৯)
- ১৯ জানুয়ারি - সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কিংবদন্তি অভিনেতা ও আবৃত্তিকার। (মৃ. ২০২০)
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- মুহিব্বুল্লাহ বাবুনগরী - বাংলাদেশি ইসলামি পণ্ডিত, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
জুলাই
[সম্পাদনা]- ১৪ জুলাই - এই-ইচি নেগিশি, নোবেল বিজয়ী জাপানি রসায়নবিদ।
- ১৭ জুলাই - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল। (মৃ. ২০১৯)
আগস্ট
[সম্পাদনা]- ১৯ আগস্ট - জহির রায়হান, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার। (মৃ. ১৯৭২)
অক্টোবর
[সম্পাদনা]- ১ অক্টোবর
- কৃষ্ণা চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। (মৃ. ২০০৯)
- জুলি অ্যান্ড্রুজ, ইংরেজ অভিনেত্রী, গায়িকা, লেখিকা, মঞ্চনাটক পরিচালক ও নৃত্যশিল্পী।
ডিসেম্বর
[সম্পাদনা]- ১ ডিসেম্বর - উডি অ্যালেন, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, কৌতুকাভিনেতা, নাট্যকার ও জ্যাজ সঙ্গীতজ্ঞ।
- ৪ ডিসেম্বর - কাজী আবদুল বাসেত, বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক। (মৃ. ২০০২)
- ১১ই ডিসেম্বর - শ্রীপ্রণব কুমার মুখোপাধ্যায়, ভারতবর্ষের প্রথম বাঙালি প্রাক্তন রাষ্ট্রপতি (প্রয়াণ ২০২০ খ্রীঃ)
- ১৫ ডিসেম্বর - একেএম আবদুর রউফ, বাংলাদেশি চিত্রশিল্পী এবং বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক। (মৃ. ২০০০)
- ২৭ ডিসেম্বর - রাবেয়া খাতুন, একুশে পদকবিজয়ী বাংলাদেশী লেখিকা। (মৃ. ২০২১)
মৃত্যু
[সম্পাদনা]নভেম্বর
[সম্পাদনা]- ৯ নভেম্বর - সন্তদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। (জ. ১০/০৬/১৮৫৯)
তথ্যসূত্র
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |