কলেজ ট্রেন
| কলেজ ট্রেন (লোকাল) | |||||
|---|---|---|---|---|---|
সান্তাহার অভিমুখী ৪৯২ কলেজ ট্রেন (লোকাল) | |||||
| সংক্ষিপ্ত বিবরণ | |||||
| পরিষেবা ধরন | লোকাল ট্রেন | ||||
| স্থান | বগুড়া ও গাইবান্ধা জেলা | ||||
| বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে | ||||
| যাত্রাপথ | |||||
| শুরু | সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন | ||||
| বিরতি | ১৪ টি | ||||
| শেষ | বোনারপাড়া রেলওয়ে স্টেশন | ||||
| ভ্রমণ দূরত্ব | ৮৫ কিঃমিঃ | ||||
| যাত্রার গড় সময় | ৩ ঘন্টা ১৫ মিনিট | ||||
| পরিষেবার হার | দৈনিক | ||||
| রেল নং | ৪৯১/৪৯২ | ||||
| যাত্রাপথের সেবা | |||||
| শ্রেণী | ২য় সাধারণ | ||||
| আসন বিন্যাস | আছে | ||||
| ঘুমানোর ব্যবস্থা | নাই | ||||
| অটোরেক ব্যবস্থা | নাই | ||||
| খাদ্য সুবিধা | নাই | ||||
| পর্যবেক্ষণ সুবিধা | আছে | ||||
| বিনোদন সুবিধা | আছে | ||||
| মালপত্রের সুবিধা | আছে | ||||
| কারিগরি | |||||
| গাড়িসম্ভার | ২৩/২৪ সিরিজ লোকোমোটিভ ও মিটারগেজ মেইল কোচ | ||||
| ট্র্যাক গেজ | মিটারগেজ ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) | ||||
| বৈদ্যুতীকরণ | নাই | ||||
| |||||
কলেজ ট্রেন (লোকাল) (৪৯১/৪৯২) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি লোকাল ট্রেন। ট্রেনটি বগুড়া জেলার সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে বগুড়া হয়ে গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। স্বল্প ভাড়ায় যাতায়াত করা যায় বলে যাত্রীদের কাছে ট্রেনটি অনেক জনপ্রিয়।
নামকরণ
[সম্পাদনা]বগুড়া জেলার সৈয়দ আহমেদ কলেজসহ বগুড়া শহরের বিভিন্ন কলেজের অনেক শিক্ষার্থীরা সকালবেলায় বিভিন্ন স্টেশন থেকে এই ট্রেনে চেপে তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আসে, একারণেই ৪৯১/৪৯২ লোকাল ট্রেনটি লোকমুখে কলেজ ট্রেন নামে পরিচিতি লাভ করেছে।
যাত্রাপথ
[সম্পাদনা]এই ট্রেনটি বগুড়া ও গাইবান্ধা জেলার ভিতরে রেল পরিষেবা প্রদান করে থাকে। এই ট্রেনে স্থানীয় মানুষজন যাতায়াত করে থাকে। ট্রেনটি যাত্রাপথের প্রায় সব স্টেশনেই যাত্রাবিরতি দেয়, ফলে সবসময়ই প্রচুর যাত্রীচাপ থাকে।
সময়সূচী
[সম্পাদনা]কলেজ ট্রেন এর সময়সূচি নিচে উল্লেখ করা হয়েছে -
| নং | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ |
|---|---|---|---|---|
| ৪৯২ | বোনারপাড়া | সকাল ০৭:০০ | সান্তাহার | সকাল ১০:১৫ |
| ৪৯১ | সান্তাহার | সন্ধ্যা ০৬:৪০ | বোনারপাড়া | রাত ০৯:৫০ |
যাত্রাবিরতি
[সম্পাদনা]উক্ত ট্রেনটি যাত্রাপথে যেসকল স্টেশনে যাত্রাবিরতি করে থাকে তা হলো -