বিষয়বস্তুতে চলুন

বোনারপাড়া রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোনারপাড়া জংশন রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানগাইবান্ধা জেলা রংপুর বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনসান্তাহার-কাউনিয়া লাইন
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ইতিহাস
চালু১৯০০
পরিষেবা
আছে
অবস্থান
মানচিত্র

  বোনারপাড়া জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি, যা আনুমানিক ১৯০০ সালে স্থাপিত হয়েছিল। এই স্টেশনটি বর্তমানে সান্তাহার-কাউনিয়া লাইনের উপর অবস্থিত এবং বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রেলওয়ে দ্বারা পরিচালিত হয়।[]

অবস্থান ও অবকাঠামো

[সম্পাদনা]

বোনারপাড়া রেলওয়ে স্টেশনটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে অবস্থিত। স্টেশনটিতে ৩টি প্ল্যাটফর্ম রয়েছে এবং এর কোড হচ্ছে BNO। এখানে যাত্রী এবং পণ্য ওঠানামার সুবিধাসহ পর্যাপ্ত পার্কিং এবং অন্যান্য মৌলিক অবকাঠামো রয়েছে।[]

ইতিহাস

[সম্পাদনা]

ব্রিটিশ শাসনামলে ১৯০০ সালের দিকে বোনারপাড়ায় রেলওয়ে স্থাপন হয়। এটি জংশন হিসেবে পরিচিত কারণ এখান থেকে দুটি ভিন্ন রেলপথের সংযোগ ছিল: 1. সান্তাহার-কাউনিয়া প্রধান লাইন। 2. বোনারপাড়া-ভরতখালী-ফুলছড়ি শাখা লাইন, যা ব্রহ্মপুত্র নদীর ফেরিঘাটের সঙ্গে যুক্ত ছিল।

একসময় উত্তরবঙ্গের ১৬ জেলার মানুষের রাজধানী ঢাকায় যাওয়ার জন্য একমাত্র রেলপথ ছিল বোনারপাড়ার অদূরে ফুলছড়ি রেলফেরিঘাট পর্যন্ত। এই কারণে বোনারপাড়া জংশন স্টেশনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।[] তবে, ১৯৯৪ সালে ফুলছড়ি রেলওয়ে ফেরিঘাট স্থানান্তরিত হয়ে বালাসিঘাটে যাওয়ার পর বোনারপাড়া-ভরতখালী হয়ে ফুলছড়ি ঘাটগামী শাখা রুটটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে এই রেলওয়ে জংশনটি তার অতীত গুরুত্ব এবং জৌলুস হারায়।[]

পরিষেবা

[সম্পাদনা]

বোনারপাড়া রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী কিছু ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:

বন্ধ হয়ে যাওয়া ট্রেন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "জৌলস হারাচ্ছে গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে জংশন"Dainik Gaibandha। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-url= এর জন্য |archive-date= প্রয়োজন (সাহায্য); অবৈধ |ইউআরএল-অবস্থা=মৃত (সাহায্য)
  2. "রেলওয়ের জংশনগুলোর বিস্তারিত তথ্য"বাংলাদেশ রেলওয়ে। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২৪
  3. "বোনারপাড়া রেলওয়ে জংশনে কোটি টাকার সম্পদ নষ্ট!"The Daily Sangram। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:গাইবান্ধা জেলার রেলওয়ে স্টেশন