কালীগঞ্জ উপজেলা, সাতক্ষীরা
| কালিগঞ্জ | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে কালীগঞ্জ উপজেলা, সাতক্ষীরা | |
| স্থানাঙ্ক: ২২°২৭′১০″ উত্তর ৮৯°২′৩৫″ পূর্ব / ২২.৪৫২৭৮° উত্তর ৮৯.০৪৩০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা বিভাগ |
| জেলা | সাতক্ষীরা জেলা |
| সরকার | |
| • উপজেলা চেয়ারম্যান | জনাব সাঈদ মেহেদী (বাংলাদেশ আওয়ামী লীগ) |
| আয়তন | |
| • মোট | ৩৩৩.৭৯ বর্গকিমি (১২৮.৮৮ বর্গমাইল) |
| জনসংখ্যা [১] | |
| • মোট | ৩,২৫,৬৩৫ |
| • জনঘনত্ব | ৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৮৭ ৪৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কালিগঞ্জ বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]উত্তরে দেবহাটা উপজেলা ও আশাশুনি উপজেলা, দক্ষিণে শ্যামনগর উপজেলা, পূর্বে আশাশুনি উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]কালিগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়ন আছে।এর কোন পৌরসভা নেই। ইউনিয়ন সমূহ হচ্ছে -
ইতিহাস
[সম্পাদনা]কালীগঞ্জ এর কোন সঠিক ইতিহাস আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই এলাকার ইতিহাস সম্পর্কে সতীশ চন্দ্র মিত্রর একটি বইয়ের উপর নির্ভর করতে হয় যা যশোহর খুলনার ইতিহাসের উপর রচিত। এই গ্রন্থে নামকরণ বিষয়ে কালিগঞ্জকে একটি আধুনিক নাম হিসাবে উল্লেখ করা হয়েছে।রাজা প্রতানের পতনের পর বাজিতপর পরগনা নদীয়ার রাজার হস্তগত হয় বলে উল্লেখ করা আছে। তারপর চাঁপড়ার রাজা কৃষ্ণরাম এই পরগনা খরিদ করেন (১৭০৫-১৭২৯)। পরবতীর্তে তা কালক্রমে কলিকাতার দর্পনারায়ন ঠাকুরের হস্তে যায়। তদ্ববংশীয় কানাইলাল ঠাকুর নারায়ন পুরে কালি প্রতিষ্ঠা করেন। উক্ত কালী থেকে কালক্রমে কালিগঞ্জ হয় বলে গ্রন্থে উল্লেখিত আছে। এই ইতিহাস ব্যতীত বাইরে আর কোন উৎস পাওয়া যায়নি। কালিগঞ্জের মোট জনসংখ্যা ৩,২৫,৬৩৫ জন।
মুক্তিযুদ্ধে কালীগঞ্জ
[সম্পাদনা]মুক্তিযুদ্ধ চলাকালীন কালীগঞ্জ ৯নং সেক্টরের অধীনে ছিল। বসন্তপুর, খানজিয়া, পিরোজপুর, নাজিমগঞ্জ, দুদলি এবং উকশা এলাকাগুলোতে পাক-হানাদারদের সাথে মুক্তিবাহিনীর একাধিক সংঘর্ষ যংঘটিত হয়। ১৯৭১ সালের ২০ নভেম্বর কালীগঞ্জ শত্রুমুক্ত হয়।
শিক্ষা
[সম্পাদনা]এখানে বর্তমানে শিক্ষার হার শতকরা ৪৭ জন (১৫ বছরের উর্দ্ধে)| পুরুষ শতকরা ৫৪ জন এবং মহিলা শতকরা ৪১ জন।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান-
- কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজ
- কালিগঞ্জ সরকারী কলেজ
- ডি. আর. এম ইউনাইটেড আইডিয়াল কলেজ
- নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ
- কাজী আলাউদ্দিন কলেজ
- শিমুরেজা এম.পি কলেজ
- কালীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়
- রাজবাড়ী পি.ডি.কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- বিষ্ঞুপুর পি.কে.এম.মাধ্যমিক বিদ্যালয়
- নলতা মাধ্যমিক বিদ্যালয়
- কালীগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
- রতনপুর টি.এন বিদ্যাপীঠ
- শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
- চম্পা ফুল মাধ্যমিক বিদ্যালয়
- মৌতলা মাধ্যমিক বিদ্যালয়
- উজ্জীবনী ইনস্টিটিউট
- ডাঃ মুজিব রুবি উচ্চ বিদ্যালয়
- সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়
- ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়
অর্থনীতি
[সম্পাদনা]লোনাপানির মাছ ও মিঠা পানির মাছ উভয় প্রকার মাছের চাষকৃত ঘের চোখে পড়ে।
নদ-নদী
[সম্পাদনা]- ইছামতি নদী
- কাকশিয়ালী নদী
- কালিন্দী নদী
- যমুনা নদী
- গলঘেসিয়া নদী
দর্শনীয় স্থান
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- ড. শেখ আব্দুর রশীদ - মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান নির্বাহী।
- খান বাহাদুর আহ্ছানউল্লা - সমাজ সেবক, সাহিত্যিক শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক;
- মুস্তাফিজুর রহমান - ক্রিকেটার
- আ. ফ. ম. রুহুল হক - সাবেক স্বাস্থ্যমন্ত্রী
- সাবিনা ইয়াসমিন - প্রখ্যাত কণ্ঠশিল্পী;
- নীলুফার ইয়াসমীন - বিশিষ্ট কণ্ঠশিল্পী;
- ফৌজিয়া ইয়াসমিন: শিল্পী
- রানী সরকার - বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী;
- আমিন খান - চিত্রনায়ক;
- ফাল্গুনী হামিদ - নাট্যশিল্পী;
- মৌসুমী হামিদ - অভিনেত্রী;
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কালিগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |