ঈশ্বরীপুর ইউনিয়ন
| ঈশ্বরীপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ঈশ্বরীপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১৮′৫.০″ উত্তর ৮৯°৬′৪৩.৯″ পূর্ব / ২২.৩০১৩৮৯° উত্তর ৮৯.১১২১৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা বিভাগ |
| জেলা | সাতক্ষীরা জেলা |
| উপজেলা | শ্যামনগর উপজেলা |
| সরকার | |
| • ইউপি চেয়ারম্যান | জনাব জি,এম শোকর আলী |
| আয়তন | |
| • মোট | ১৯ বর্গকিমি (৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৪০,২০২[১] |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৯.৯০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ঈশ্বরীপুর ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার শ্যামনগরের একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ঈশ্বরীপুর ইউনিয়নের আয়তন ১৯ বর্গ কিলোমিটার [১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঈশ্বরীপুর ইউনিয়নের লোকসংখ্যা ৪০,২০২ জন। এর মধ্যে পুরুষ ১৯,৪৪৭ জন এবং মহিলা ২০,৭৫৫ জন। [১]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]শ্যামনগর উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব ৭.১৫ কি.মি.। বাস, বাইক, রিক্সা, ভ্যান এর মাধ্যমে যাতায়াত করা যায়।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ঈশ্বরীপুর ইউনিয়ন শ্যামনগরের আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে তিনটি হাট ও একটি বাজার রয়েছে। ঈশ্বরীপুর হাট, বংশীপুর হাট, গুমানতলী হাট, ছোট হাট। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন জি এম শোকর আলী।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]ঈশ্বরীপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.০৪%। এ ইউনিয়নে ১টি টেকনিক্যাল কলেজ, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাদ্রাসা ও ২১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
ধর্মীয় অবকাঠামো
[সম্পাদনা]ঈশ্বরীপুর ইউনিয়নে ৬১টি মসজিদ,৩৪টি মন্দির, ৩২টি ঈদগাহ,১০টি শ্মশান এবং ১টি গির্জা রয়েছে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]
বংশীপুর শাহী মসজিদঃ শ্যামনগর উপজেলা হতে প্রায় ৬ কি.মি. দক্ষিণে বংশীপুর বাসস্টান্ড এর উত্তর পাশে বংশীপুর শাহী মসজিদ অবস্থিত।
হাম্মামখানাঃ শ্যামনগর উপজেলা হতে প্রায় ৬ কি.মি. দক্ষিণে বংশীপুর বাসস্টান্ড এর উত্তর পাশে অবস্থিত এই হাম্মামখানা ঐতিহাসিক প্রেক্ষাপটে এক অপরূপ নিদর্শন। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "এক নজরে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ"। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "ঈশ্বরীপুর ইউনিয়নের দর্শনীয় স্থান"। তথ্য বাতায়ন। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ঈশ্বরীপুর ইউনিয়নের তথ্য বাতায়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে
