কুষ্টিয়া সদর উপজেলা
অবয়ব
| কুষ্টিয়া সদর | |
|---|---|
| উপজেলা | |
বাংলাদেশে কুষ্টিয়া সদর উপজেলার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৫৩′৪৬″ উত্তর ৮৯°৭′৪৩″ পূর্ব / ২৩.৮৯৬১১° উত্তর ৮৯.১২৮৬১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা বিভাগ |
| জেলা | কুষ্টিয়া জেলা |
| সদরদপ্তর | কুষ্টিয়া |
| আয়তন | |
| • মোট | ৩১৮.২২ বর্গকিমি (১২২.৮৭ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৫,৬০,৯৬৩ |
| • জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭৪.৪৮ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৭০০০, ৭০০১, ৭০০২, ৭০০৩, ৭০০৪ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৫০ ৭৯ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কুষ্টিয়া সদর উপজেলা বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলাের একটি উপজেলা। আয়তনের বিচারে এটি কুষ্টিয়া জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। এই উপজেলার ২টি থানায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে।[১] ২০২২ সালের তথ্যানুযায়ী এর মোট আয়তন ৩১৮.২২ কিমি২ (১২২.৮৭ মা২) এবং ৫,৬০,৯৬৩ জন মানুষ বসবাস করে।[২]
ইতিহাস
[সম্পাদনা]প্রশাসনিক বিন্যাস
[সম্পাদনা]কুষ্টিয়া সদর উপজেলায় কুষ্টিয়া মডেল ও ইসলামী বিশ্ববিদ্যালয় নামে দুইটি থানা রয়েছে। কুষ্টিয়া মডেল থানার থানার অধীনে কুষ্টিয়া পৌরসভাসহ ৬টি ইউনিয়ন ও ইবি থানার অধীনে ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
এখানে ১টি পৌরসভা, ১৩টি ইউনিয়ন ও ১১৬টি মৌজায় ১৪৯টি গ্রাম রয়েছে। এর মোট আয়তন ৩১৮.২২ কিমি২ (১২২.৮৭ মা২)। আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় ইউনিয়ন হলো হাটশ হরিপুর এবং সবচেয়ে ছোট ইউনিয়ন হলো কাঞ্চনপুর।
| থানা | পৌরসভা/ ইউনিয়ন |
আয়তন | জনসংখ্যা |
|---|---|---|---|
| ইসলামী বিশ্ববিদ্যালয় | আব্দালপুর | ৬,২০২ একর (২৫.১০ কিমি২) | ৩০,৮৫০ |
| উজানগ্রাম | ৫,২৯২ একর (২১.৪২ কিমি২) | ২৫,৭৫৩ | |
| গোস্বামী দুর্গাপুর | ৫,৫৪৭ একর (২২.৪৫ কিমি২) | ২১,৬০৯ | |
| ঝাউদিয়া | ৬,৬০১ একর (২৬.৭১ কিমি২) | ২৬,১৪৯ | |
| পাটিকাবাড়ী | ৪,২২৪ একর (১৭.০৯ কিমি২) | ২০,৮১৩ | |
| মনোহরদিয়া | ৫,২৪৩ একর (২১.২২ কিমি২) | ২২,৩২৫ | |
| হরিনারায়ণপুর | ৩,৮০৪ একর (১৫.৩৯ কিমি২) | ২৮,০১৫ | |
| কুষ্টিয়া মডেল | আইলচারা | ৫,৩০৭ একর (২১.৪৮ কিমি২) | ২৩,৭৬৯ |
| আলামপুর | ৬,৬৫৯ একর (২৬.৯৫ কিমি২) | ৩১,৩৫৩ | |
| কাঞ্চনপুর | ৩,৪৪০ একর (১৩.৯ কিমি২) | ১৭,২৩৬ | |
| কুষ্টিয়া (পৌরসভা) | ৪২.৭৯ কিমি২ (১০,৫৭০ একর) | ২,২১,৮০৬ | |
| জিয়ারখি | ৩,৯০৮ একর (১৫.৮২ কিমি২) | ২২,০৮৭ | |
| বটতৈল | ৩,৮১০ একর (১৫.৪ কিমি২) | ৩৮,৫৬৫ | |
| হাটশ হরিপুর | ৭,০৬০ একর (২৮.৬ কিমি২) | ৩০,৬৩৩ |
জনপরিসংখ্যান
[সম্পাদনা]| বছর | জন. | ±% বা.প্র. |
|---|---|---|
| ২০০১ | ৪,২৩,৮১৮ | — |
| ২০১১ | ৫,০২,২৫৫ | +1.71% |
| ২০২২ | ৫,৬০,৯৬৩ | +1.01% |
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কুষ্টিয়া পৌরসভার কার্যালয়
- পৌর ভবন
- পৌর জাদুঘর
- বিজয় উল্লাস (ভাস্কর্য)
- পালকি ও বেহারা (ভাস্কর্য)
- টেগর লজ (কুষ্টিয়া কুঠিবাড়ি)
- ঝাউদিয়া শাহী মসজিদ
- স্বস্তিপুর শাহী মসজিদ
- হরিনারায়ণপুর শাহী মসজিদ
- মোহিনী মিল
- রজব আলী খান চৌধুরী ভবন
- কালেক্টরেট চত্বর
- কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্ক
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক
- পরিমল থিয়েটার
- কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি
- শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম
- কুষ্টিয়া সুইমিংপুল
- হরিপুর সেতু
- চাঁপাইগাছির বিল বা নান্দিয়ার বিল
- জেলা পরিষদ রবীন্দ্র-লালন উদ্যান
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- আবুল বারকাত - বাংলাদেশী অর্থনীতিবিদ
- আব্দুল হামিদ রায়হান - বাংলাদেশী আলোকচিত্রশিল্পী
- আমিনুল হক বাদশা - স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও গ্রন্থকার
- আজিজুর রহমান - বাংলাদেশী কবি এবং গীতিকার
- আমিরুল ইসলাম - বাংলাদেশী চলচ্চিত্র গীতিকার ও অভিনেতা
- আমীর-উল ইসলাম - বাংলাদেশী আইন বিশেষজ্ঞ, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী
- কচি খন্দকার - বাংলাদেশী টেলিভিশন অভিনেতা
- কল্যাণ মিত্র - বাংলাদেশী লেখক, অভিনেতা, পরিচালক এবং নাট্যকার
- কুমারেশ ঘোষ - ভারতীয় বাঙালি কবি, গল্পকার ও ঔপন্যাসিক
- খালিদ হোসেন - একুশে পদকপ্রাপ্ত নজরুলগীতি শিল্পী ও নজরুল গবেষক
- আনোয়ার উদ্দিন খান - বাংলাদেশী সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক এবং গীতিকার
- চমক হাসান - বাংলাদেশী লেখক সঙ্গীতজ্ঞ ও অনলাইন শিক্ষাবিদ
- আবুল আহসান চৌধুরী - বাংলাদেশী লেখক, গবেষক ও জীবনীকার
- জগদীশ গুপ্ত - ভারতীয় বাঙালি ঔপন্যাসিক এবং ছোটগল্পকার
- আবদুল আলিম - বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা
- আব্দুল জব্বার - বাংলাদেশী গায়ক
- জোবেদা খানম - বাংলাদেশী শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব
- কামরুল ইসলাম সিদ্দিক - বাংলাদেশী প্রকৌশলী, নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ
- এস আই টুটুল - বাংলাদেশী সুরকার ও গায়ক
- উপেন্দ্রনাথ ভট্টাচার্য - বাউল গবেষক, রবীন্দ্র সাহিত্যে সুপণ্ডিত ও শিক্ষাবিদ
- নূর আলম জিকু - বাংলাদেশী রাজনীতিবিদ
- ফরিদা পারভীন - বাংলাদেশের লোকসংঙ্গীতশিল্পী
- ফারুক কাজী - কানাডীয়-বাংলাদেশী আইনি সাংবাদিক
- মজিবুর রহমান - বাংলাদেশী শিল্পপতি
- মন্মথনাথ মুখোপাধ্যায় - বাঙালি বিচারপতি ও আইনবিদ
- মিল্টন খন্দকার - বাংলাদেশী চলচ্চিত্র গীতিকার, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক
- মো. বদরুদ্দোজা গামা - বাংলাদেশী রাজনীতিবিদ
- মোহিনী মোহন চক্রবর্তী - তাঁত ব্যবসায়ী
- রাজু আহমেদ - বাংলদেশী চলচ্চিত্রের চরিত্রাভিনেতা, চিত্রকর, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক
- মাসুম রেজা - বাংলাদেশী নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক
- মিজু আহমেদ - বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা
- আমির হামজা - বাংলাদেশী ইসলামি পণ্ডিত, আলেম ও ওয়াজ মাহফিলের আলোচক
- শাকের আহমেদ কামাল - বাংলাদেশী ক্রিকেটার]]
- আবদুল করিম শাহ - বাংলাদেশী বাউল গায়ক
- শেখ দিদার আলী - বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা
- সবুজ হোসেন - বাংলাদেশী ফুটবলার
- সাইম রানা - বাংলাদেশী গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও অধ্যাপক
- শেখ রওশন আলী - বিপ্লবী শ্রমিক নেতা ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক
- সাদিক হাসান রুমি - বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল
- সালাহউদ্দিন লাভলু - বাংলাদেশী অভিনেতা, চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক
- সোহরাব উদ্দিন - বাংলাদেশী রাজনীতিবিদ
- হারাধন বন্দ্যোপাধ্যায় - ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা
- মামুন হুসাইন - চিকিৎসাবিদ, মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক
- গোলাম কুদ্দুস - সাম্যবাদী বাঙালি কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক
- তানিয়া আমির - বাংলাদেশী আইনজীবী এবং অধিকার কর্মী
- দ্বারকানাথ অধিকারী - বাঙালি কবি
- মামুন নদীয়া - বাংলাদেশী সংগীতশিল্পী
- রাজকৃষ্ণ মুখোপাধ্যায় - বাঙালি লেখক, ভাষাবিদ ও প্রাবন্ধিক
চিত্রশালা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kushtia Zila" (পিডিএফ)। SMALL AREA ATLAS BANGLADESH (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৫।
- ↑ "COMMUNITY REPORT: KUSHTIA" (পিডিএফ)। POPULATION AND HOUSING CENSUS 2022 (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০২৫। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে কুষ্টিয়া সদর উপজেলা সম্পর্কিত মিডিয়া দেখুন।