বিষয়বস্তুতে চলুন

ঘোনা ইউনিয়ন

ঘোনা
ইউনিয়ন
ঘোনা খুলনা বিভাগ-এ অবস্থিত
ঘোনা
ঘোনা
ঘোনা বাংলাদেশ-এ অবস্থিত
ঘোনা
ঘোনা
বাংলাদেশে ঘোনা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৫′৪৮″ উত্তর ৮৯°২′৫৮″ পূর্ব / ২২.৪৩০০০° উত্তর ৮৯.০৪৯৪৪° পূর্ব / 22.43000; 89.04944 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাসাতক্ষীরা সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৫৩
সরকার
  ইউপি চেয়ারম্যানমোঃ আব্দুল কাদের
আয়তন
  মোট২১.৭৪ বর্গকিমি (৮.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৫,৭০১
  জনঘনত্ব৭২০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৮৯.০৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ঘোনা ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের একটি ইউনিয়ন।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৫৯ সালের মৌলিক গণতন্ত্র আদেশের মাধ্যমে ঘোনা ইউনিয়ন পরিষদ স্থাপিত হলেও ১৮৭০ সালের গ্রাম চৌকিদারী আইনের মাধ্যমে এ ইউনিয়ন পরিষদের যাত্রা শুরু বিবেচনা করা হয়। রাজাউল্লাহ দফাদারের নেতৃত্বে ৪নং ঘোনা ইউনিয়নের শুভ সূচনা হয়। উপনিবেশিক শাসন আমলে ঘোনা ছিল অত্র এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রান কেন্দ্র। সড়ক ও নদী পথে এখানকার যোগাযোগ ব্যবস্থা ছিল উন্নত। প্রতি বছর এখানে আড়ম্বরের সাথে রাশ মেলা উতযাপিত হত।[]

আয়তন ও জমির ব্যবহার

[সম্পাদনা]

ঘোনা ইউনিয়নের আয়তন ৪২৬৪ একর। খাস জমির পরিমাণ ৯ একর, পতিত জমির পরিমানঃ ৩৬২ হেক্টর, একফসলি জমির পরিমানঃ ১৯৯ হেক্টর, দুইফসলি জমির পরিমানঃ ৮০৫ হেক্টর, তিনফসলি জমির পরিমানঃ ৩১৮ হেক্টর, চারফসলি জমির পরিমানঃ ৪২ হেক্টর। বনায়ণকৃত রাস্তাঃ ৪০ কি.মি.।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঘোনা ইউনিয়নের লোকসংখ্যা ১৭,৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ৯,২৫৬ জন এবং মহিলা ৮,৬৯৮ জন। পরিবার সংখ্যা ৪৯৮৬। []

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

ঘোনা ইউনিয়নের উত্তরে কুশখালী,পূর্বে শিবপুর, দক্ষিণে ভোমরা এবং পশ্চিমে বৈকারী অবস্থিত।[]

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

ঘোনা ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ০৪নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে ৫টি মৌজা, ১টি স্বাস্থ্য কেন্দ্র, ৩টি কমিউনিটি ক্লিনিক, ২টি ডাকঘর এবং ১টি হাট-বাজার রয়েছে।[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

ঘোনা ইউনিয়নের সাক্ষরতার হার ৮৯.০৪%। এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

ধর্মীয় অবকাঠামো

[সম্পাদনা]

ঘোনা ইউনিয়নে ২৭ টি জামেমসজিদ, ২৩টি পাঞ্জেগানা, ৭টি মন্দির, ০৭টি ঈদগাহ এবং ২টি শ্মশানঘাট রয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮
  2. "ঘোনা ইউনিয়ন পরিষদের ইতিহাস"। ১৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮
  3. 1 2 3 4 5 "এক নজরে ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদ"। ১০ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]

ঘোনা ইউনিয়নের তথ্য বাতায়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ নভেম্বর ২০১৮ তারিখে