আগরদাঁড়ী ইউনিয়ন
| আগরদাঁড়ী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে আগরদাঁড়ী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°২৫′৪৮″ উত্তর ৮৯°২′৫৮″ পূর্ব / ২২.৪৩০০০° উত্তর ৮৯.০৪৯৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা বিভাগ |
| জেলা | সাতক্ষীরা জেলা |
| উপজেলা | সাতক্ষীরা সদর উপজেলা |
| সরকার | |
| • ইউপি চেয়ারম্যান | মো: কবির হোসেন মিলন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) |
| আয়তন | |
| • মোট | ৩২.৩২৬ বর্গকিমি (১২.৪৮১ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১৩) | |
| • মোট | ৪৩,৮২৪[১] |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭০% [২] |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৯৪০০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আগরদাঁড়ী ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলার একটি ইউনিয়ন।[২]
আয়তন
[সম্পাদনা]আগরদাঁড়ী ইউনিয়নের আয়তন ৭৯৮৮ একর[১] (৩২.৩২৬ বর্গ কিলোমিটার)
জনসংখ্যা
[সম্পাদনা]২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী আগরদাঁড়ী ইউনিয়নের লোকসংখ্যা ৪৩,৮২৪ জন। এর মধ্যে পুরুষ ২২,১০৩ জন এবং মহিলা ২১,৭২১ জন।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]আগরদাঁড়ী ইউনিয়নের উত্তরে ঝাউডাঙ্গা ইউনিয়ন, দক্ষিণে শিবপুর ইউনিয়ন, পূর্বে লাবসা ইউনিয়ন ও পশ্চিমে কুশখালী ইউনিয়ন রয়েছে।[২]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]আগরদাঁড়ী ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে দুইটি হাট রয়েছেঃ আবাদেরহাট এবং বাবুলিয়া হাট।[৩]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]আগরদাঁড়ী ইউনিয়নের সাক্ষরতার হার ৭০%। এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
ধর্মীয় অবকাঠামো
[সম্পাদনা]আগরদাঁড়ী ইউনিয়নে ৫টি মসজিদ, ১টি এতিমখানা, ১টি মন্দির, ২টি ঈদগাহ রয়েছে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- 1 2 3 "এক নজরে আগরদাঁড়ী ইউনিয়ন"। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২।
- ↑ "হাট বাজারের তালিকা | আগরদাড়ী ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিক্ষা প্রতিষ্ঠান| আগরদাড়ী ইউনিয়ন"। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮।
- ↑ "ধর্মীয়প্রতিষ্ঠান | আগরদাড়ী ইউনিয়ন"। ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]আগরদাঁড়ী ইউনিয়নের তথ্য বাতায়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জানুয়ারি ২০১৯ তারিখে
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
| বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
