পারুলিয়া ইউনিয়ন
পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়
সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী দেবহাটা উপজেলার এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির নারী শিক্ষার মান উন্নয়নের লক্ষে ০২নং পারুলিয়া ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠ সমাজসেবক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মুনসুর আহমেদ (সাবেক সাংসদ, সাবেক জেলা পরিষদ প্রশাসক, সাবেক চেয়ারম্যান) এবং তাদের সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি আর মেধা দিয়ে সহযোগীতা করেন বাদশাহ আলী আকবর, দীন মোহাম্মদ, বিভৃতিভুষণ দত্ত, মো: আব্দুল কাদের, মহিউদ্দীন সিদ্দিকী, মো: মোসলেহউদ্দীন সরদার, জামশেদ আলম, মোস্তাক আলী। অত্র “পারুলিয়া ইউনিয়নের তথা দেবহাটা উপজেলার ১ম নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ” পারুলিয়ার প্রাণকেন্দ্র সাতক্ষীরা- কালিগঞ্জ মহাসড়কের পাশে ০২ নং পারুলিয়া ইউনিয়ন পরিষদ হতে দক্ষিণে ৫০০ মিটার দূরে ০১/০১/১৯৯৫ খ্রি: প্রতিষ্ঠিত হয়। [১]
প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয়টি একাডেমিক ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি সহ শিক্ষায়ও অগ্রনী ভূমিকা পালন করে চলেছে | [২]
বিদ্যালয়টির বর্তমান ছাত্রীর সংখ্যা ৫৬৮ জন | নানা সীমাবদ্ধতার মাঝেও সকল শিক্ষক-কর্মচারী এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যসহ এলাকাবাসীর একান্ত সহযোগিতার ফসল পারুলিয়া বাসীর নারী শিক্ষার গৌরব “পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।[৩]
| পারুলিয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে পারুলিয়া ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৪′৫১″ উত্তর ৮৮°৫৯′২৬″ পূর্ব / ২২.৫৮০৮৩° উত্তর ৮৮.৯৯০৫৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা বিভাগ |
| জেলা | সাতক্ষীরা জেলা |
| উপজেলা | দেবহাটা উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোঃ গোলাম ফারুখ বাবু (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পারুলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন, প্রশাসনিক এলাকা। [৪][৫]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]- উত্তর কোমরপুর
- দক্ষিণ কোমরপুর
- সেকেন্দ্রা
- উত্তর পারুলিয়া
- ফুলবাড়ি,
- খাসপাড়া,
- গড়িয়াডাঙ্গা,
- ঘড়িয়াডাঙ্গা
- মাঝ পারুলিয়া
- খেজুরবাড়িয়া,
- শাহজানপুর,
- নিশ্চিন্তপুর,
- খড়িয়াডাঙ্গা
- দক্ষিণ পারুলিয়া
- নাজিরেরঘের,
- বড়শান্তা,
- ছোট শান্তা,
- পলগাদা,
- পাতাখালী
- গুচ্ছগ্রাম (আদর্শ গ্রাম)
- বশিরাবাদ,
- বয়সা,
- চারকুনি,
- নোড়ারচক,
- খলিসাখালী,
- চালতেতলা,
- রাঙ্গাশিশা,
- কৈখালী
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তনঃ ১৭ কি.মি.। মোট জনসংখ্যাঃ ৩৮,৪১৫ জন। নারী ১৮,৮৪৪ জন, পুরুষ ১৯৫৭০ জন, পরিবার সংখ্যা ৫৯৮৭, মুসলিম ৮৪%, হিন্দু ১৬%।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : শিক্ষার হার ৫৫.৬৬
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৫টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ০৬ টি
- মাধ্যমিক বিদ্যালয় ০২ টি
- নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ০২টি
- বেসরকারী কলেজ ০১ টি
- মসজিদ ৪৬ টি
- মন্দির ১৭ টি
- কিন্ডার গার্ডেন ০৩ টি
- মক্তব ১৬ টি
- হেফজখানা ০৭ টি
- এতিম খানা ০৫ টি
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- লিমপিড বোটানিক্যাল গার্ডেন
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- মোঃ গোলাম ফারুখ বাবু
| ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
|---|---|---|
| ১ | মোঃ দেলবার সরদার | ১৯৬৭-১৯৭০ |
| ২ | এম মুনছুর আহমেদ | ১৯৭২-১৯৮৬ |
| ৩ | মোঃ জামাত আলী গাজী | ১৯৮৬-১৯৮৭ |
| ৪ | শেখ সিরাজুল ইসলাম | ১৯৮৭-১৯৯২ |
| ৫ | বাদশা আলী আকবর | ১৯৯২-১৯৯৭ |
| ৬ | আব্দুল বারী মোল্যা | ১৯৯৭-১৯৯৮ |
| ৭ | মোঃ গোলাম ফারুখ বাবু | ১৯৯৮-২০০৩ |
| ৮ | মোঃ গোলাম ফারুখ বাবু | ২০০৩-২০১১ |
| ৯ | নূর মোহাম্মদ | ২০১১-২০১৬ |
| ১০ | মোঃ সাইফুল ইসলাম | ২০১৬ -২০২১ |
| ১০ | মোঃ গোলাম ফারুখ বাবু | ২০২১- বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ":: পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা। ::"। paruliasgs.edu.bd। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৫।
- ↑ ":: পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা। ::"। paruliasgs.edu.bd। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৫।
- ↑ ":: পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা। ::"। paruliasgs.edu.bd। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৫।
- ↑ "পারুলিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
- ↑ "দেবহাটা উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
