দিঘলিয়া উপজেলা
| দিঘলিয়া | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে দিঘলিয়া উপজেলা | |
| স্থানাঙ্ক: ২২°৫৪′৩০″ উত্তর ৮৯°৩২′১০″ পূর্ব / ২২.৯০৮৩৩° উত্তর ৮৯.৫৩৬১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা বিভাগ |
| জেলা | খুলনা জেলা |
| আয়তন | |
| • মোট | ৮৬.৫২ বর্গকিমি (৩৩.৪১ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ১,৬৩,২৬৫ |
| • জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৫.৬৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪৭ ৪০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
দিঘলিয়া বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা।
ইতিহাস
[সম্পাদনা]অবস্থান ও আয়তন
[সম্পাদনা]ভৈরব ও আতাই নদী বেষ্টিত দিঘলিয়া মুলত খুলনা বিভাগের পাদদেশে অবস্থিত একটি ব- দ্বীপ। এই উপজেলার উত্তরে যশোর জেলার অভয়নগর উপজেলা ও নড়াইল জেলার কালিয়া উপজেলা, দক্ষিণে খালিশপুর থানা ও রূপসা উপজেলা, পূর্বে তেরখাদা উপজেলা, পশ্চিমে দৌলতপুর থানা, খানজাহান আলী থানা ও যশোর জেলার অভয়নগর উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]
এই উপজেলার ইউনিয়নগুলো হলো:
নদ-নদী
[সম্পাদনা]দিঘলিয়া উপজেলায় রয়েছে তিনটি নদী। এখানকার নদীগুলো হচ্ছে ভৈরব নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী।[২][৩]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]জনসংখ্যা ১,৫৩,৯৮৭ জন (প্রায়)। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী পুরুষ: ৭৯,২৩৬ জন (প্রায়), মহিলা: ৭৪,৭৫১ জন (প্রায়), লোক সংখ্যার ঘনত্ব ১,৪৯৮ (প্রতি বর্গ কিলোমিটারে)। মোট ভোটার সংখ্যা ৯১৩৪৬ জন, পুরুষ ভোটার সংখ্যা: ৪৫৮৬৯ জন, মহিলা ভোটার সংখ্যা ৪৫৪৭৭ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার: (-) ০.৪৩, মোট পরিবার (খানা) ৩৫,৭৭৭ টি
শিক্ষা
[সম্পাদনা]সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৪ টি নব সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩ টি উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা) ১৩টি উচ্চ বিদ্যালয়(বালিকা) ০৩ টি দাখিল মাদ্রাসা ০১ টি আলিয়া মাদ্রাসা নাই ফাজিল মাদ্রাসা নাই কামিল মাদ্রাসা নাই কলেজ(সহপাঠ) ০৩ টি কলেজ(বালিকা) ০১ টি শিক্ষার হার ৫৫.৬৪% পুরুষ ৫৫.১৫% মহিলা ৫৯.১৫%।
অর্থনীতি
[সম্পাদনা]দিঘলিয়ার অর্থনীতি মূলত কৃষি নির্ভর ধান, মৎস্য, সবজি, ফলমূল ইত্যাদি চাষ হয়। সরকারি বেসরকারি চাকুরীজীবিও রয়েছে এই উপজেলায় অনেক। বিশেষকরে সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গ্রামের প্রায় প্রতি ঘরে ঘরে সরকারি চাকুরীজীবী রয়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। পূর্বে এই উপজেলার চন্দনীমহল গ্রামে স্টার জুট মিলস নামে একটি বিজেএমসির নিয়ন্ত্রাধীন জুটমিল থাকলেও পতিত আওয়ামী লীগ সরকার সারাদেশের সব জুটমিলের সাথে এটাও বন্ধ করে দেয়। যার কারনে হাজার হাজার লোক বেকার হয়ে পড়ে। বর্তমানে এই উপজেলায় কয়েকটি প্রাইভেট জুট মিল রয়েছে।[৪]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- রসিকলাল দাস ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
- অতুল সেন (? - ৫ আগস্ট, ১৯৩২) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
- মোল্লা জালাল উদ্দিন, রাজনীতিবিদ, সংসদ সদস্য
- আব্দুস সালাম মুর্শেদী, রাজনীতিবিদ বর্তমান সংসদ সদস্য ৷
- প্রফুল্লচন্দ্র সেন (জন্ম ১০ এপ্রিল ১৮৯৭ - ২৫ সেপ্টেম্বর ১৯৯০ ) একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন।
যোগাযোগব্যবস্থা
[সম্পাদনা]পাকা রাস্তা ৮৪ কি.মি.
অর্ধ পাকা রাস্তা ৩৯ কি.মি.
কাঁচা রাস্তা ১৪৭ কি.মি.
ব্রীজ/কালভার্টের সংখ্যা ৪৬ টি
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দিঘলিয়া উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৮৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৬০৯। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ এলাকাবাসী
বহিঃসংযোগ
[সম্পাদনা]
| খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |