২১ সেপ্টেম্বর
অবয়ব
(২১শে সেপ্টেম্বর থেকে পুনর্নির্দেশিত)
| << | সেপ্টেম্বর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
| ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২৮ | ২৯ | ৩০ | |||
| ২০২৬ | ||||||
২১ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৪তম (অধিবর্ষে ২৬৫তম) দিন। বছর শেষ হতে আরো ১০১ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৪৫৫ – সম্রাট আভিতুস গলীয় সেনাবাহিনী নিয়ে ইতালিতে প্রবেশ করেন এবং ক্ষমতা সুসংহত করেন।
- ১১৭০ – অ্যাংলো-নর্মানদের আয়ারল্যান্ড আক্রমণ: ডাবলিন রাজ্যের পতন ঘটে।
- ১২১৭ – লিভোনীয় ক্রুসেড: সেন্ট ম্যাথিউ দিবসের যুদ্ধে এস্তোনীয় নেতা লেম্বিতু এবং লিভোনীয় নেতা তুরাইদার কাউপো নিহত হন।
- ১৪৩৫ – আরাস চুক্তি জারি করা হয়, যার ফলে বারগান্ডি শতবর্ষের যুদ্ধে পক্ষ পরিবর্তন করে।
- ১৭৪৫ – প্রেস্টনপ্যান্সের যুদ্ধে স্যার জন কোপের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারি বাহিনী যুবরাজ চার্লস এডওয়ার্ড স্টুয়ার্টের জ্যাকোবাইট বাহিনীর কাছে ১৫ মিনিটেরও কম সময়ে পরাজিত হয়।
- ১৭৭৬ – ব্রিটিশ বাহিনী কর্তৃক দখলের পরপরই নিউ ইয়র্ক শহরের একটি অংশ পুড়ে যায়।
- ১৭৮০ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: বেনেডিক্ট আর্নল্ড ব্রিটিশদের কাছে ওয়েস্ট পয়েন্ট-এর নকশা হস্তান্তর করেন।
- ১৭৯২ – ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।
- ১৮০৯ – ব্রিটিশ যুদ্ধমন্ত্রী লর্ড ক্যাসলরি এবং পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্যানিং পুটনি হিথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন, যেখানে ক্যাসলরি ক্যানিংয়ের উরুতে আঘাত করেন।
- ১৮১৪ – ১৮১২ সালের যুদ্ধ: ব্রিটিশ বাহিনী ফোর্ট ইরির অসফল অবরোধ পরিত্যাগ করে।
- ১৮৪৩ – চিলির স্কুনার আনকুদের নাবিকরা জন উইলিয়ামস উইলসনের নেতৃত্বে চিলি সরকারের পক্ষে ম্যাগেলান প্রণালীর দখল গ্রহণ করে।
- ১৮৫৭ – দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
- ১৮৬০ – দ্বিতীয় আফিম যুদ্ধ: অ্যাংলো-ফরাসি বাহিনী পালিকাওয়ের যুদ্ধে চীনা সৈন্যদের পরাজিত করে।
- ১৮৬২ – তাইপিং বিদ্রোহ: চির বিজয়ী বাহিনী সিক্সির যুদ্ধে তাইপিং বাহিনীকে পরাজিত করে।
- ১৮৯৬ – অ্যাংলো-মিশরীয় সুদান বিজয়: হোরাশিও কিচেনারের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ডোঙ্গোলা দখল করে।
- ১৮৯৮ – সম্রাজ্ঞী ডোয়াগার সিশি ক্ষমতা দখল করেন এবং চীনে শত দিনের সংস্কারের অবসান ঘটান।
- ১৯২১ – জার্মানির ওপাউতে একটি সংরক্ষণাগার সাইলোতে বিস্ফোরণ ঘটে, এতে ৫০০-৬০০ মানুষ নিহত হয়।
- ১৯৩৩ – সালভাদর লুতেরথ মেক্সিকান পেশাদার কুস্তি প্রতিষ্ঠা করেন।
- ১৯৩৪ – একটি বড় টাইফুন জাপানের পশ্চিম হোনশুতে আঘাত হানে, এতে ৩,০০০ এর বেশি মানুষ নিহত হয়।
- ১৯৩৭ – জে. আর. আর. টলকিনের দ্য হবিট প্রথমবার প্রকাশিত হয়।
- ১৯৩৮ – ১৯৩৮ সালের গ্রেট হারিকেন লং আইল্যান্ড, নিউ ইয়র্কে আঘাত হানে, এতে আনুমানিক ৫০০-৭০০ মানুষ নিহত হয়।
- ১৯৩৯ – রোমানিয়ার প্রধানমন্ত্রী আরমান্দ কালিনেস্কু আয়রন গার্ডের হাতে নিহত হন।
- ১৯৪২ – ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে।
- ১৯৪২ – হলোকাস্ট: ইহুদিদের ধর্মীয় উৎসব ইয়োম কিপ্পুরে নাৎসিরা পিদহাইৎসির ১,০০০ এর বেশি ইহুদিকে বেলজেক নির্মূল শিবিরে পাঠায়।
- ১৯৪২ – হলোকাস্ট: ইয়োম কিপ্পুরের শেষে জার্মানরা ইহুদিদের কনস্টান্টিনো থেকে বিয়ালা পোদলাস্কায় স্থায়ীভাবে স্থানান্তরের নির্দেশ দেয়।
- ১৯৪২ – বোয়িং বি-২৯ সুপারফোর্ট্রেস প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।
- ১৯৫৩ – উত্তর কোরীয় বিমান বাহিনীর পাইলট লেফটেন্যান্ট নো কুম-সোক তার জেট যুদ্ধবিমান নিয়ে দক্ষিণ কোরিয়ায় পক্ষত্যাগ করেন।
- ১৯৫৭ – চার মাস্তুলের বার্ক পামির হারিকেন ক্যারির সময় আজোরসের কাছে জাহাজডুবিতে ডুবে যায়।
- ১৯৬৪ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা।
- ১৯৬৪ – বিশ্বের দ্রুততম বোমারু বিমান নর্থ আমেরিকান এক্সবি-৭০ ভালকিরি পামডেল, ক্যালিফোর্নিয়া থেকে প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।
- ১৯৬৫ – গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।
- ১৯৬৯ – মেক্সিকানা দে অ্যাভিয়েশন ফ্লাইট ৮০১, একটি বোয়িং ৭২৭ যাত্রীবাহী বিমান, মেক্সিকো সিটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ১১৮ জন আরোহীর মধ্যে ২৭ জন নিহত হয়।
- ১৯৭০ – সোভিয়েত লুনা-১৭- এর চন্দ্রে অবতরণ।
- ১৯৭১ – ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।
- ১৯৭১ – কলকাতায় অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভমেন্ট অব ম্যাথমেটিক্স টিচিং প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।
- ১৯৭২ – ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস সামরিক আইন ঘোষণার মাধ্যমে কর্তৃত্ববাদী শাসন শুরু করেন।
- ১৯৭৪ – হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।
- ১৯৭৬ – জাতিসংঘে যোগ দেয় সেশেল।
- ১৯৭৬ – অরল্যান্ডো লেতেলিয়ের ওয়াশিংটন ডি.সি.তে অগাস্টো পিনোচেটের নির্দেশে নিহত হন।
- ১৯৭৭ – মালেভ ফ্লাইট ২০৩ উরজিসেনির কাছে বিধ্বস্ত হয়, এতে ২৯ জন নিহত হয়।
- ১৯৮০ – ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো।
- ১৯৮১ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।
- ১৯৮১ – সান্ড্রা ডে ও'কনর মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে মার্কিন সিনেটে সর্বসম্মতভাবে অনুমোদিত হন।
- ১৯৮৪ – ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।
- ১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া।
- ১৯৯৩ – রুশ রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন পার্লামেন্ট স্থগিত এবং সংবিধান বাতিল করে সাংবিধানিক সংকট সৃষ্টি করেন।
- ১৯৯৩ – জর্জিয়ার সোখুমির কাছে কৃষ্ণ সাগরে ট্রান্সএয়ার জর্জিয়ান এয়ারলাইন্সের টিইউ-১৩৪ বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়।
- ১৯৯৬ – মার্কিন কংগ্রেসে ডিফেন্স অব ম্যারেজ অ্যাক্ট পাস হয়।
- ১৯৯৭ – ফিনল্যান্ডের টিরভায় ১৬শ শতাব্দীর পাথরের গির্জা সেন্ট ওলাফের গির্জা এক চোরের হাতে পুড়ে যায়।
- ১৯৯৯ – তাইওয়ানের মধ্যাঞ্চলে ৭.৭ মাত্রার চি-চি ভূমিকম্প আঘাত হানে, এতে ২,৪০০ মানুষ নিহত হয়।
- ২০০১ – আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোস ৩৫টির বেশি নেটওয়ার্ক ও কেবল চ্যানেলে সম্প্রচারিত হয়, যা ১১ সেপ্টেম্বরের হামলার শিকারদের জন্য ২০ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করে।
- ২০০১ – ইংল্যান্ডের পিটারবরোতে দশজন ব্রিটিশ পাকিস্তানি যুবকের একটি দলের হাতে রস পার্কার নিহত হন।
- ২০০৩ – গ্যালিলিও মহাকাশযানকে বৃহস্পতির বায়ুমণ্ডলে পাঠিয়ে এর কার্যক্রম সমাপ্ত করা হয়।
- ২০১২ – তিনজন মিশরীয় জঙ্গি দক্ষিণ ইসরায়েলে ইসরায়েলি সৈন্যদের একটি দলের ওপর সীমান্ত অতিক্রম করে হামলা চালায়।
- ২০১৩ – আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।
- ২০১৫ – অ্যাডভেন্টিস্ট হেলথ সিস্টেম প্রতারণার অভিযোগ নিষ্পত্তিতে ১১ কোটি ৮৭ লাখ ডলার পরিশোধে সম্মত হয়।
- ২০১৮ – এলজিবিটি অধিকার কর্মী জাক কস্তোপুলোস এথেন্সের একটি ব্যস্ত রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়।
- ২০১৯ – আলবেনিয়ার বন্দর দুরেসে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, রাজধানী তিরানায় ৪৯ জন আহত হয়।
- ২০২২ – কলকাতায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
- ২০২৫ – ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি।
জন্ম
[সম্পাদনা]- ০০৬০ - সম্রাট প্রথম কনিষ্ক, ছিলেন কুশান বংশের তৃতীয় সম্রাট। (মৃ. ০১৫০)
- ১৮৪০ - পঞ্চম মুরাদ, ছিলেন ৩৩তম উসমানীয় সুলতান। (মৃ. ১৯০৪)
- ১৮৪২ - দ্বিতীয় আব্দুল হামিদ, উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান। (মৃ. ১৯১৮)
- ১৮৫৩ - হেইকে কামারলিং ওনেস, নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী একজন পদার্থবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। (মৃ. ১৯২৬)
- ১৮৫৯ - ফ্রান্সেস ম্যাঁসিয়া, ছিলেন কাতালোনিয়ার ১২২তম রাষ্ট্রপতি। (মৃ. ১৯৩৩)
- ১৮৬৬ - চার্লস নিকোল, ছিলেন একজন ফরাসি ব্যাকটেরিয়াবিদ এবং মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। (মৃ. ১৯৩৬)
- ১৮৬৬ - হারবার্ট জর্জ ওয়েলস, ইংরেজ ঔপন্যাসিক। (মৃ. ১৩/০৮/১৯৪৬)
- ১৮৭৫ - কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি। (মৃ. ১৯৪৮)
- ১৮৮৪ - নরেন্দ্রনাথ দত্ত, বাঙালি চিকিৎসক ও শিল্পপতি। (মৃ. ১৯৪৯)
- ১৮৯১ - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক, গবেষক ও সম্পাদক। (মৃ. ১৯৫২)
- ১৮৯৮ - তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক। (মৃ. ১৯৯৪)
- ১৯০১ - লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।
- ১৯০৯ - কোয়ামে এনক্রুমাহ, ঘানার স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা ছিলেন। (মৃ. ১৯৭২)
- ১৯১৯ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি। (মৃ. ১৯৮৮)
- ১৯২৬ - ডোনাল্ড আর্থার গ্লেজার, একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং স্নায়ু-জীববিজ্ঞানী। (মৃ. ২০১৩)
- ১৯২৬ - পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।
- ১৯৩১ - ল্যারি হাগমেন, একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০১২)
- ১৯৩৪ - লিওনার্ড কোহেন, একজন কানাডীয় গায়ক, গানলেখক, কবি, এবং উপন্যাসিক। (মৃ. ২০১৬)
- ১৯৪৭ - স্টিফেন কিং, মার্কিন লেখক।
- ১৯৫০ - বিল মারি, একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা ও লেখক।
- ১৯৫৪ - শিনজো আবে, জাপানী সাবেক প্রধানমন্ত্রী। (মৃ. ২০২২)
- ১৯৫৭ - কেভিন রাড, অস্ট্রেলিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ।
- ১৯৬৭ - সুমন পোখরেল, নেপালের একজন কবি, অনুবাদক, নাট্যকার, গীতিকার এবং শিল্পী।
- ১৯৬৯ - ক্রিস গেইল,জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
- ১৯৮০ - কারিনা কাপুর, একজন ভারতীয় বলিউড অভিনেত্রী।
- ১৯৮৭ - রায়ান গুজম্যান, একজন মার্কিন অভিনেতা।
- ১৯৮৭ - মিহাল পাজদান, একজন পোলিশ পেশাদার ফুটবলার।
- ১৯৮৮ - বিলাওয়াল ভুট্টো জারদারি, একজন পাকিস্তানি রাজনীতিবিদ।
- ১৯৯২ - শ্বেতা ভট্টাচার্য, বাঙালি ভারতীয় অভিনেত্রী
- ১৯৯৯ - আলেকসান্দার ইসাক, একজন সুয়েডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- খ্রিস্টপূর্ব ১৯ - পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, প্রাচীন রোমান কবি।
- ১৮৩২ - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি। (জ. ১৫/০৮/১৭৭১)
- ১৮৬০ - আর্টুর শোপনহাউয়ার, একজন জার্মান দার্শনিক ছিলেন। (জ. ১৭৮৮)
- ১৯৩৩ - ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্ট।
- ১৯৪৪ - গোপাল সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৪৭ - হ্যারি কেরি, ছিলেন একজন মার্কিন অভিনেতা। (জ. ১৮৭৮)
- ১৯৭৪ - ওয়াল্টার ব্রেনান, একজন মার্কিন অভিনেতা। (জ. ১৮৯৪)
- ১৯৯৮ - ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ক্রীড়াবিদ। (জ. ১৯৫৯)
- ২০২০ - আর্থার অ্যাশকিন, একজন আমেরিকান বিজ্ঞানী ও নোবেল বিজয়ী। (জ. ১৯২২)
- ২০২২ - রাজু শ্রীবাস্তব, ভারতীয় কৌতুক অভিনেতা, অভিনেতা এবং রাজনীতিবিদ। (জ. ১৯৬৩)
- ২০২৬ - মিঠু মুখোপাধ্যায়,ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী। (জ.১৯৫৫)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- স্বাধীনতা দিবস - মাল্টা ১৯৬৪ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস - বেলিজ ১৯৮১ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস - আর্মেনিয়া ১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- আন্তর্জাতিক শান্তি দিবস।
- বিশ্ব আলৎসহাইমার রোগ দিবস
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২১ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |