১৫ এপ্রিল
অবয়ব
(১৫ই এপ্রিল থেকে পুনর্নির্দেশিত)
| << | এপ্রিল | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||
| ২০২৬ | ||||||
১৫ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৫তম (অধিবর্ষে ১০৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৬০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৭৬৯ – ল্যাটেরান কাউন্সিল সমাপ্ত হয়, যেখানে হিয়েরিয়ার কাউন্সিল নিন্দিত হয় এবং এর আইকনোক্লাস্টিক রায়গুলো অভিশপ্ত ঘোষণা করা হয়।
- ১০৭১ – দক্ষিণ ইতালিতে বাইজেন্টাইনদের শেষ ঘাঁটি বারি নর্মান নেতা রবার্ট গিসকার্ডের কাছে আত্মসমর্পণ করে।
- ১০৭১ – মক্কার শরিফ খুতবা কায়রোর শিয়া ফাতিমীয় খলিফার নাম থেকে পরিবর্তন করে বাগদাদের সুন্নি আব্বাসীয় খলিফার নামে পাঠ শুরু করেন।
- ১১৯১ – জার্মানির রাজা ষষ্ঠ হেনরি তৃতীয় পোপ সেলেস্টাইনের দ্বারা পবিত্র রোমান সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
- ১২৭৭ – মামলুক সালতানাত এলবিস্তানের যুদ্ধে মঙ্গোলদের পরাজিত করে।
- ১৪৫০ – শতবর্ষের যুদ্ধের শেষ পর্যায়ে ফরমিনির যুদ্ধে ফরাসি বাহিনী ইংরেজ বাহিনীকে প্রায় সম্পূর্ণ ধ্বংস করে, যার ফলে উত্তর ফ্রান্সে ইংরেজ আধিপত্যের অবসান ঘটে।
- ১৬৩২ – ত্রিশ বছরের যুদ্ধে রাইনের যুদ্ধে সুইডেনের রাজা গুস্তাভাস অ্যাডলফাস পবিত্র রোমান সাম্রাজ্যের বাহিনীকে পরাজিত করেন।
- ১৬৪২ – আইরিশ কনফেডারেট যুদ্ধে কিলরাশের যুদ্ধে কনফেডারেট আইরিশ মিলিশিয়া রাজতন্ত্রী বাহিনীর কাছে পরাজিত হয়।
- ১৭১৫ – পোকোটালিগো হত্যাকাণ্ড ইয়ামাসি যুদ্ধের সূত্রপাত ঘটায়, যা ঔপনিবেশিক দক্ষিণ ক্যারোলাইনায় সংঘটিত হয়।
- ১৭৩৬ – স্বল্পস্থায়ী কর্সিকা রাজ্য প্রতিষ্ঠিত হয়।
- ১৭৩৮ – জর্জ ফ্রিডরিক হ্যান্ডেলের ইতালীয় অপেরা সার্সে লন্ডনে প্রথমবার মঞ্চস্থ হয়।
- ১৭৫৫ – স্যামুয়েল জনসনের ইংরেজি ভাষার অভিধান লন্ডনে প্রকাশিত হয়।
- ১৮১৭ – থমাস হপকিন্স গ্যালাউডেট ও লরেন্ট ক্লার্ক হার্টফোর্ডে আমেরিকান স্কুল ফর দ্য ডেফ প্রতিষ্ঠা করেন, যা আমেরিকার বধির শিক্ষার্থীদের জন্য প্রথম বিদ্যালয়।
- ১৮৬১ – মার্কিন গৃহযুদ্ধ শুরুর প্রাক্কালে রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন বিদ্রোহ দমনে ৭৫,০০০ মিলিশিয়া তলব করেন।
- ১৮৬৫ – মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন আততায়ীর গুলিতে নিহত হন।
- ১৮৯২ – জেনারেল ইলেকট্রিক কোম্পানি গঠিত হয়।
- ১৮৯৬ – গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- ১৯০০ – ফিলিপাইন-আমেরিকান যুদ্ধে ফিলিপিনো গেরিলারা কাতুবিগে মার্কিন পদাতিক বাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়ে চার দিনের অবরোধ শুরু করে।
- ১৯১২ – উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২২২৪ জন ত্রু যাত্রী নিয়ে ডুবে যায়।
- ১৯২০ – ম্যাসাচুসেটসের সাউথ ব্রেইনট্রিতে ডাকাতির সময় দুই নিরাপত্তারক্ষী খুন হন, যে ঘটনায় নৈরাজ্যবাদী সাকো ও ভানজেত্তিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- ১৯২২ – ওয়াইওমিংয়ের মার্কিন সিনেটর জন বি. কেন্ড্রিক একটি গোপন জমি চুক্তির তদন্তের প্রস্তাব আনেন, যা টিপট ডোম কেলেঙ্কারি উন্মোচনের দিকে নিয়ে যায়।
- ১৯২৩ – ডায়াবেটিস রোগীদের ব্যবহারের জন্য ইনসুলিন সাধারণভাবে সহজলভ্য হয়।
- ১৯২৩ – ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে বর্ণবাদী উদ্দেশ্যে লাগানো নিহন শোগাক্কো অগ্নিকাণ্ডে ১০ শিশু নিহত হয়।
- ১৯৩৬ – বাধ্যতামূলক ফিলিস্তিনে আরব বিদ্রোহের প্রথম দিন।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেলফাস্ট ব্লিটজে জার্মান লুফটওয়াফের ২০০ বোমারু বিমান বেলফাস্টে হামলা চালিয়ে প্রায় ১,০০০ মানুষকে হত্যা করে।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাল্টা দ্বীপকে রাজা ষষ্ঠ জর্জ জর্জ ক্রস প্রদান করেন।
- ১৯৪৫ – বার্গেন-বেলসেন বন্দী শিবির মুক্ত করা হয়।
- ১৯৪৭ – জ্যাকি রবিনসন ব্রুকলিন ডজার্সের হয়ে অভিষেকের মাধ্যমে বেসবলের বর্ণ বৈষম্য ভেঙে দেন।
- ১৯৫২ – বোয়িং বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমানের প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়।
- ১৯৫৫ – রে ক্রক ইলিনয়ের ডেস প্লেইনসে একটি ফ্র্যাঞ্চাইজড রেস্তোরাঁ খোলার মাধ্যমে ম্যাকডোনাল্ডস প্রতিষ্ঠার তারিখ নির্ধারণ করে।
- ১৯৬০ – উত্তর ক্যারোলাইনার শ বিশ্ববিদ্যালয়ে এলা বেকার একটি সম্মেলনের নেতৃত্ব দেন, যার ফলে ছাত্র অহিংস সমন্বয় কমিটি গঠিত হয়, যা ১৯৬০-এর দশকে নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন ছিল।
- ১৯৬৯ – ইসি-১২১ গুলি করে ভূপাতিত করার ঘটনায় উত্তর কোরিয়া জাপান সাগরের ওপর মার্কিন নৌবাহিনীর একটি বিমান ভূপাতিত করে, এতে ৩১ জন আরোহী নিহত হন।
- ১৯৭০ – কম্বোডিয়ার গৃহযুদ্ধে ভিয়েতনামি সংখ্যালঘুদের হত্যাকাণ্ডে ৮০০ মৃতদেহ মেকং নদী দিয়ে দক্ষিণ ভিয়েতনামে ভেসে আসে।
- ১৯৭২ – উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়।
- ১৯৭৬ – আমেরিকা লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজীতে হামলা চালায়।
- ১৯৮৬ – মার্কিন যুক্তরাষ্ট্র লিবিয়ার লক্ষ্যবস্তুতে অপারেশন এল ডোরাডো ক্যানিয়ন নামে বোমা হামলা চালায়, যা পশ্চিম জার্মানিতে ডিস্কোতে বোমা হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় করা হয়।
- ১৯৮৯ – হিলসবোরো বিপর্যয়ে শেফিল্ডের হিলসবোরো স্টেডিয়ামে এফএ কাপ সেমিফাইনালে পদদলনে লিভারপুলের ৯৭ সমর্থক নিহত হন।
- ১৯৮৯ – হু ইয়াওবাংয়ের মৃত্যুর পর ১৯৮৯-এর তিয়ানানমেন স্কোয়ার বিক্ষোভ শুরু হয়।
- ১৯৯৪ – বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা সংক্রান্ত মারাকেশ চুক্তি গৃহীত হয়।
- ১৯৯৭ – মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকান্ডে ৩৪৩ জন হাজির মৃত্যু হয়।
- ২০০২ – দক্ষিণ কোরিয়ার বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এয়ার চায়না ফ্লাইট ১২৯ বিধ্বস্ত হয়ে ১২৯ জন নিহত হন।
- ২০১৩ – বোস্টন ম্যারাথন বোমা হামলায় বোস্টনের ফিনিশ লাইনের কাছে দুটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হন।
- ২০১৩ – ইরাক জুড়ে ধারাবাহিক বোমা হামলায় অন্তত ৭৫ জন নিহত হন।
- ২০১৪ – দক্ষিণ সুদানের গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ বেনতিউ হত্যাকাণ্ডে উপাসনালয় ও হাসপাতালে আশ্রয় নেওয়া ৪০০-এর বেশি বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করা হয়।
- ২০১৯ – ফ্রান্সের নোত্র-দাম দ্য পারি ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়।
- ২০২১ – ইন্ডিয়ানাপোলিসে ফেডএক্স স্থাপনায় বন্দুকধারীর হামলায় নয়জন নিহত ও সাতজন আহত হন।
- ২০২৬ – তুরস্কের ওনিকিশুবাতে একটি বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ ১৩ জন নিহত এবং ১২ জন আহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৩৬৭ - ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরি।
- ১৪৫২ - লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।(মৃ.১৫১৯)
- ১৬৪২ - অটোমানের সুলতান দ্বিতীয় সুলাইমান।
- ১৭০৭ - লিওনার্ট অয়লার, গণিতজ্ঞ।
- ১৭৭২ - ফরাসি জীববিজ্ঞানী ও প্রাণিবিজ্ঞানী এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের।
- ১৮০৬ - আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্মযাজক ও ব্রিটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব।(মৃ.১২/০২/১৮৭৮)
- ১৮৩২ - জার্মান কবি, চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী উইলহেলম বুসচ।
- ১৮৫৮ - ফরাসি সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও দার্শনিক ডেভিড এমিল ডুর্খাইম।
- ১৮৭৪ - ইয়োহানেস ষ্টার্ক, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
- ১৮৭৭ - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ভারতের বাঙালি শিশুসাহিত্যিক।(মৃ.৩০/০৩/১৯৫৬)
- ১৮৯০ - নিকোলাই ত্রুবেৎস্কোয়, একজন রুশ ভাষাবিজ্ঞানী।
- ১৮৯৪ - রাশিয়ান জেনারেল ও রাজনীতিবিদ নিকিতা খ্রুশ্চেভ।
- ১৮৯৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ নিকোলাই সেময়োনোভ।
- ১৮৯৮ - ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়, পাকিস্তানের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
- ১৯০৫ - তারকেশ্বর সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী,সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কর্মী।(মৃ.১৬/০৯/১৯৩১)
- ১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী ডাচ জীববিজ্ঞানি নিকোলাস টিনবারগেন।
- ১৯১২ - উত্তর কোরিয়ার জেনারেল, রাজনীতিবিদ ও ১ম সুপ্রিম লিডার কিম ইল-সাং।
- ১৯১৪ - অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক।(মৃ.১৯৬৯)
- ১৯২০ - জার্মান সৈনিক ও রাজনীতিক, জার্মানি ৬ষ্ঠ প্রেসিডেন্ট রিচার্ড ভন ওয়েইযসাকের।
- ১৯২৮ - আনোয়ার পাশা, বাংলাদেশী লেখক।
- ১৯৩১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ মনোবৈজ্ঞানিক, কবি ও অনুবাদক টমাস ট্রান্সট্রোমারন।
- ১৯৩৩ - অনিলকুমার দত্ত ভারতীয় শিল্পী ও শিক্ষাব্রতী।(মৃ.০১/০৯/২০০৬)
- ১৯৩৯ - এল. কে. সিদ্দিকী, বাংলাদেশী রাজনীতিবিদ।
- ১৯৪৩ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট জোসেফ লেফকোইতজ।
- ১৯৫৮ - ইংরেজ অভিনেতা, লেখক, কবি ও নাট্যকার বেঞ্জামিন সফনিয়।
- ১৯৬৩ - সাবেক পাকিস্তানি ক্রিকেটার মনজুর এলাহী।
- ১৯৭০ - আমেরিকান অভিনেতা ফ্লেক্স আলেকজান্ডার।
- ১৯৮৩ - দিলশাদ নাহার কনা, বাংলাদেশী সংগীতশিল্পী।
- ১৯৮৬ - ইংরেজ ফুটবলার টন হেয়াটন।
- ১৯৯০ - এমা ওয়াটসন, বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল।
মৃত্যু
[সম্পাদনা]- ১৬৪১ - দমেনিকো জাম্পিয়েরি, ইতালীয় বারোক চিত্রশিল্পী।
- ১৭৬৫ - রাশিয়ার বিখ্যাত কবি, সাহিত্যিক ও বিজ্ঞানী মিখাইল ভেসিলিভিচ লোমোনোসোভ ।
- ১৮৬৫ - আব্রাহাম লিংকন, মার্কিন রাষ্ট্রপতি (আততায়ীর গুলিতে নিহত)।(জ.১৮০৯)
- ১৯৩৮ - সেসার ভাইয়েহো, পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক।
- ১৯৫৭ - জগদীশ গুপ্ত, ভারত উপমহাদেশের অন্যতম কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার।(জ.১৮৮৬)
- ১৯৬৬ - হবীবুল্লাহ বাহার চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ, লেখক।
- ১৯৮০ - জঁ-পল সার্ত্র্, ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।
- ১৯৮৬ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।
- ১৯৮৯ - হু ইয়াওবাং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব।
- ১৯৯০ - গ্রেটা গার্বো, সুয়েডীয়-মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯০৫)
- ১৯৯৮ - উইলিয়াম কংডন, আমেরিকান চিত্রশিল্পী।
- ২০০৩ - রেজ বানডি, ইংরেজ অভিনেতা ও ড্যান্সার।
- ২০১১ - ইতালিয়ান সাংবাদিক, লেখক ও সমাজকর্মী ভিটরিও আরিগনি।
- ২০১৫ - সূর্য বাহাদুর থাপা, নেপালের রাজনীতিবিদ ও ২৪ তম প্রধানমন্ত্রী।
- ২০২২ - বিশিষ্ট ভারতীয় বাঙালি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী।
- ২০২৩- সমাজসেবক, ও বুজুর্গ ব্যক্তিত্ব মোল্লাজী ওরফে আশরাফ মোল্লা।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস।
- ভারতে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ, পশ্চিমবঙ্গে সরকারি ছুটি হিসেবে পালিত হয়।
- সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস ১৫ এপ্রিল তারিখে পালিত হয়।
- বিশ্ব শিল্পকলা দিবস।
- আন্তর্জাতিক সুস্থতা দিবস
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১৫ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দ্য নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |