এল. কে. সিদ্দিকী
এল. কে. সিদ্দিকী | |
|---|---|
| জাতীয় সংসদের ৭ম ডেপুটি স্পিকার | |
| কাজের মেয়াদ ১৯ মার্চ, ১৯৯৬ – ১৪ জুলাই, ১৯৯৬ | |
| পূর্বসূরী | হুমায়ুন খান পন্নী |
| উত্তরসূরী | আবদুল হামিদ |
| চট্টগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৯৭৯–১৯৮৬ ১৯৯১–ফেব্রুয়ারি ১৯৯৬ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৫ এপ্রিল ১৯৩৯ দক্ষিণ রহমতনগর গ্রাম, সীতাকুণ্ড উপজেলা, চট্টগ্রাম জেলা, পূর্ব বাংলা, (বর্তমান |
| মৃত্যু | ১ আগস্ট ২০১৪ মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
আবুল হাসনাত লুৎফুল কবির সিদ্দিকী (১৫ এপ্রিল ১৯৩৯ - ১ আগস্ট ২০১৪) ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনীতিবিদ ও প্রকৌশলী। সাধারণ্যে তিনি এল. কে. সিদ্দিকী নামেই অধিক পরিচিত ছিলেন। চট্টগ্রাম-২ থেকে তিনি ৪ বার নির্বাচিত সংসদ সদস্য। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের ৭ম ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]এল. কে. সিদ্দিকী ১৯৩৯ সালের ১৫ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ রহমতনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল মনসুর লুৎফে আহমেদ সিদ্দিকী।[২] তার স্ত্রীর নাম মাহমুদা সিদ্দিকী; তাদের তিন ছেলে ও এক মেয়ে। তার ভাই এ.ওয়াই.বি আই সিদ্দিকী যিনি সাবেক কূটনীতিক, সাবেক সচিব ও বাংলাদেশ পুলিশের ১৬তম পুলিশ পরিদর্শক। [৩]
শিক্ষাজীবন
[সম্পাদনা]সিদ্দিকী ১৯৫৪ সালে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন। তিনি ১৯৬১ সালে ঢাকার আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারি -এ স্নাতক ডিগ্রি লাভ করেন।[২]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]তিনি দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ থেকে সাংসদ নির্বাচিত হন এবং ১৯৮১-৮২ সালে বিদ্যুৎ, পানিসম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ২০০১ সালে পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।[৪]
মৃত্যু
[সম্পাদনা]তিনি ৭৫ বছর বয়সে ২০১৪ সালের ১ আগস্ট বেলা পৌনে ১১টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সাবেক ডেপুটি স্পিকার ও মন্ত্রী এল কে সিদ্দিকী আর নেই"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- 1 2 "ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী"। দৈনিক সুপ্রভাত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বিএনপি নেতা এল কে সিদ্দিকী আর নেই"। বিডিনিউজ২৪ ডটকম। ৩০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "এল কে সিদ্দিকী'র মরদেহ চট্টগ্রামে"। বিডিনিউজ২৪ ডটকম। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জাতীয় সংসদের অফিসিয়াল ওয়েবসাইটএ প্রদত্ত ডেপুটি স্পিকারগণের তালিকা। ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৬-২২ তারিখে
পূর্বসূরী:
হুমায়ুন খান পন্নীজাতীয় সংসদের ডেপুটি স্পিকার
১৯ মার্চ, ১৯৯৬–১৪ জুলাই, ১৯৯৬উত্তরসূরী:
আবদুল হামিদ
- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার
- বাংলাদেশী মুসলিম
- চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ
- খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার সদস্য
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- দ্বিতীয় জাতীয় সংসদ সদস্য
- পঞ্চম জাতীয় সংসদ সদস্য
- ষষ্ঠ জাতীয় সংসদ সদস্য
- অষ্টম জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশী জনহিতৈষী
- আবদুস সাত্তারের মন্ত্রিসভার সদস্য
- ১৯৩৯-এ জন্ম
- ২০১৪-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর জনহিতৈষী
- বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী