বিষয়বস্তুতে চলুন

২৪ ফেব্রুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফেব্রুয়ারি ২৪ থেকে পুনর্নির্দেশিত)
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

২৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৫তম দিন। বছর শেষ হতে আরো ৩১০ (অধিবর্ষে ৩১১) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৩০৩ - রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়।
  • ১৩৮৬ - নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন।
  • ১৭৩৯ - কারণালের যুদ্ধ: ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
  • ১৮২১ - মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়।
  • ১৮৪৮ - ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ।
  • ১৮৭৩ - আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।
  • ১৮৯১ - ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়।
  • ১৮৯৫ - কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
  • ১৯১৮ - এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।
  • ১৯২০ - নাৎসি পার্টি গঠন করা হয়।
  • ১৯৩৮ - যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
  • ১৯৩৯ - আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৪৫ - সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিশরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশা নিহত হন।
  • ১৯৪৮ - লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।
  • ১৯৪৯ - মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
  • ১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
  • ১৯৬৩ - জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন।
  • ১৯৬৬ - ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন
  • ১৯৭৫- জাতির জনক শেখ মুজিবুর রহমান "বাকশাল" প্রতিষ্ঠা করেন।
  • ১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।
  • ১৯৯৭ - উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে দুইশত জন মৃত্যুবরণ করে।
  • ২০০৮ - ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরো ৩ বছর বহাল ছিলেন।
  • ৫২৫ - পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস জন্ম গ্রহণ করেন।
  • ১১০৩ - জাপানের সম্রাট তোবা (মৃত্যু ১১৫৬)
  • ১৩০৪ - বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা জন্মগ্রহণ করেন।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]
  • কেন্দ্রীয় শুল্ক দিবস (ভারত)
  • পতাকা দিবস (মেক্সিকো),
  • ন্যাশনাল আর্টিস্ট ডে (থাইল্যান্ড),
  • ইঞ্জিনিয়ার ডে (ইরান)

বহিঃসংযোগ

[সম্পাদনা]